আফজাল মিয়া, বিশ্বনাথ প্রতিনিধি 
১ মে ২০২৬, ৮:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিশ্বনাথে শ্রমিক সমাবেশে ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের দাবি, ন্যায্য অধিকার নিশ্চিতের আহ্বান

সিলেটের বিশ্বনাথে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত শ্রমিক সমাবেশে ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের মাধ্যমে শ্রমিক সমাজের প্রকৃত মুক্তি ও কল্যাণ নিশ্চিতের দাবি জানানো হয়েছে। সমাবেশে বক্তারা শ্রমিকদের ন্যায্য অধিকার, মর্যাদা ও প্রাপ্য পাওনা সময়মতো পরিশোধের ওপর গুরুত্বারোপ করেন।

শুক্রবার (১ মে) দুপুরে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বিশ্বনাথ উপজেলা ও পৌর শাখার উদ্যোগে উপজেলা সদরে আয়োজিত মিছিল-পরবর্তী শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সিলেট জেলা জামায়াতের নায়েবে আমীর এসব কথা বলেন। তিনি উল্লেখ করেন, মানবসৃষ্ট কোনো মতবাদ মানুষের সামগ্রিক সমস্যার সমাধান দিতে পারেনি; বরং মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর নির্দেশিত শ্রমনীতি বাস্তবায়নের মধ্যেই শ্রমিক ও মালিক উভয়ের কল্যাণ নিহিত রয়েছে।

তিনি আরও বলেন, শ্রমিকদের গায়ের ঘাম শুকানোর আগেই তাদের ন্যায্য পাওনা পরিশোধ করা ইসলামের নির্দেশনা। কিন্তু বাস্তবে অনেক ক্ষেত্রেই শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। এ অবস্থা থেকে উত্তরণে ইসলামী শ্রমনীতি চালুর কোনো বিকল্প নেই।

সমাবেশে তিনি দেশের সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে বলেন, দেশের একটি বড় অংশের মানুষ গণভোটের পক্ষে মত দিয়েছেন। তাই জনগণের সেই রায় দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

আরো পড়ুন...  শিক্ষককে মারধরে উত্তাল মোরেলগঞ্জ, পরীক্ষা বর্জন করে শিক্ষার্থীদের বিক্ষোভ

বিশ্বনাথ পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শাহীন আহমদ রাজুর সভাপতিত্বে এবং উপজেলা শাখার সভাপতি আব্দুল মালিকের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর ও উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মুহাম্মদ নিজাম উদ্দীন সিদ্দিকী, পৌর জামায়াতের আমীর এইচ এম আক্তার ফারুক, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাস্টার ইমাদ উদ্দিন, পৌর নায়েবে আমীর আব্দুস সোবহান, উপজেলা জামায়াতের সেক্রেটারি মতিউর রহমান, পৌর সেক্রেটারি মোহাম্মদ জাহেদুর রহমান এবং সিলেট জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের অফিস সম্পাদক আল আমীনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এর আগে বিশ্বনাথ মডেল মসজিদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে উপজেলা ও পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসিয়া সেতু এলাকায় গিয়ে শেষ হয়। র‍্যালি ও সমাবেশে বিপুল সংখ্যক শ্রমিক ও সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

সমাবেশে বক্তারা শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা, ন্যায্য মজুরি নিশ্চিতকরণ এবং একটি মানবিক ও ন্যায়ভিত্তিক শ্রমব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০