ইতিহাস ডেস্ক
২ মে ২০২৬, ৭:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রামুতে ২০ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক, বাজারমূল্য ৬০ লাখ টাকা

কক্সবাজারের রামুতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অভিযানে ২০ হাজার পিস বার্মিজ ইয়াবাসহ এক যুবককে আটক করা হয়েছে। উদ্ধারকৃত এই মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬০ লাখ টাকা বলে জানা গেছে। শুক্রবার (১ মে) সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এর অধীনস্থ মরিচ্যা যৌথ চেকপোস্টে এই সফল অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্র জানায়, লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদের সুনির্দিষ্ট দিকনির্দেশনায় এবং সহকারী পরিচালক মো. কবির হোসেনের নেতৃত্বে একটি বিশেষ টহল দল অভিযানটি চালায়। তল্লাশিকালে একটি সন্দেহভাজন সিএনজিচালিত অটোরিকশা থামিয়ে যাত্রী মো. সজীব বেপারীকে (২৩) জিজ্ঞাসাবাদ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সজীব মাদকের অস্তিত্ব অস্বীকার করলেও তার আচরণ সন্দেহজনক হওয়ায় বিজিবি সদস্যরা তার সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করেন। পরে ব্যাগের ভেতর বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ২০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়।

আটককৃত মো. সজীব বেপারী ঢাকা জেলার ধামরাই থানার নান্নার গ্রামের বাসিন্দা বলে নিশ্চিত করেছে বিজিবি। রামু ব্যাটালিয়ন কর্তৃপক্ষ জানায়, সীমান্ত এলাকায় মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এই ধরনের কঠোর নজরদারি এবং অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। আটক যুবকের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

Facebook Comments Box
আরো পড়ুন...  শিক্ষকের সম্মানহানির প্রতিবাদে তেতুলিয়ায় মানববন্ধন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০