ইতিহাস ডেস্ক
২ মে ২০২৬, ৮:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মাগুরার শ্রীপুরে দুই গ্রামের সংঘর্ষে শতাধিক বাড়ি ভাঙচুর ও লুটপাট, আহত ১০

মাগুরার শ্রীপুর উপজেলায় সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রামের দুই গ্রুপের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাত ৯টা থেকে শুরু করে টানা ৬ ঘণ্টা ব্যাপী এই সংঘাত চলে।

সংঘর্ষ চলাকালীন শতাধিক বাড়িঘর ভাঙচুর, ব্যাপক লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার সব্দালপুর ইউনিয়নের নোহাটা গ্রামের বাসিন্দা টিটন মোল্যা এবং আমতৈল গ্রামের বিএনপি নেতা লিপটন মিয়ার সমর্থকদের মধ্যে দীর্ঘদিনের বিরোধের জেরে এই সহিংসতা ঘটে।

সংঘর্ষে আহতদের মধ্যে রফিকুল ইসলাম (৩৫), আরব আলী (৬৬) ও ইয়াহিয়াসহ (২০) বেশ কয়েকজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

ঘটনার বিবরণ দিতে গিয়ে ভুক্তভোগীরা জানান, উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে একে অপরের বাড়িতে হামলা চালায়। হামলায় টিটন মোল্যার সমর্থক ইদ্রিস বিশ্বাস, রশিদ মোল্যা, লেলিন মোল্যাসহ অনেকের বাড়িঘর লণ্ডভণ্ড করা হয় এবং গোয়ালঘর থেকে গরু ও ছাগল লুট করা হয়। পাল্টা হামলায় লিপটন মিয়ার সমর্থক সালেক খান, আতিয়ার মোল্যা ও নুরুজ্জামানের বাড়িসহ দাউদ ও গোলাম তহুরের গোয়ালঘরে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে।

আরো পড়ুন...  মাগুরায় গরুচোর সন্দেহে গণপিটুনিতে একজনের মৃত্যু

ক্ষতিগ্রস্ত পরিবারের নারী ও শিশুরা এই তান্ডবের পর চরম আতঙ্কে রয়েছেন। নোহাটা গ্রামের সালমা বেগম আক্ষেপ করে বলেন, হামলাকারীরা ছোট বাচ্চার মাটির ব্যাংকের জমানো টাকা পর্যন্ত নিয়ে গেছে।

ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত এলাকায় পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। শ্রীপুর থানার ওসি (তদন্ত) মো. আতাউর রহমান জানান, বর্তমানে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি শান্ত রয়েছে। তবে এলাকায় এখনো চাপা উত্তেজনা বিরাজ করায় সচেতন মহল পুনরায় বড় ধরনের সহিংসতার আশঙ্কা করছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০