ইতিহাস ডেস্ক
২ মে ২০২৬, ৮:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুড়িগ্রামে শিশু সাংবাদিকদের ফলোআপ কর্মশালা অনুষ্ঠিত

কুড়িগ্রামে শিশু সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী এক ফলোআপ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ মে) জেলা শহরের একটি কমিউনিটি সেন্টারে ইউনিসেফের অংশীদারিত্বে এবং শিশু সাংবাদিকতায় বিশ্বের প্রথম বাংলা সাইট ‘হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম’-এর আয়োজনে এই কর্মশালা সম্পন্ন হয়।

কর্মশালায় কুড়িগ্রাম শহরের বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের বাছাইকৃত ১০ জন কিশোর-কিশোরী অংশগ্রহণ করে।

কর্মশালার উদ্বোধন করেন কুড়িগ্রাম সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মীর্জা মো. নাসির উদ্দিন। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, লেখাপড়ার পাশাপাশি সৃজনশীল কাজ ও লেখালেখি শিশু-কিশোরদের মনোজগৎকে আলোকিত ও সম্প্রসারিত করে। এর মাধ্যমে তাদের জানাশোনার পরিধি বাড়ার পাশাপাশি নিজেদের ও অন্যদের অধিকার সম্পর্কে তারা সচেতন হতে পারবে। সৃজনশীল এই চর্চা আগামী দিনে শিশুদের দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রশিক্ষক হাসান বিপুল, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি সফি খান, জেলা প্রতিনিধি আহসান হাবীব নীলু, জেলা তত্ত্বাবধায়ক সুজন মোহন্ত এবং সাংবাদিক ওয়াহিদুজ্জামান তুহিন উপস্থিত ছিলেন।

কর্মশালায় অংশগ্রহণকারী শিশুদের সাংবাদিকতার মৌলিক বিষয়, সংবাদ সংগ্রহ ও লেখার কৌশল সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়।

আরো পড়ুন...  সোনাহাট সেতুর পাটাতন ভেঙে যোগাযোগ বন্ধ, দুর্ভোগে জনজীবন

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে নতুন অনুপ্রেরণা ও সৃজনশীলতার প্রতিফলন দেখা গেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চন্দনাইশে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, শাহজালাল বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা

প্রবাস জীবন ফেলে কৃষিতে সাফল্য, শ্রেষ্ঠ কৃষকের সম্মাননা পেলেন আনসার মিয়া

পটিয়ায় ফুলকলির ইটিপির কাজ ৯০ শতাংশ শেষ, দ্রুত সম্পন্নের নির্দেশ এমপি এনামের

পূর্বধলায় পিকআপ-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৬

স্কুল ফিডিংয়ের বনরুটিতে ব্লেড, অল্পের জন্য রক্ষা দুই শিশু

পানছড়িতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, উচ্ছ্বসিত বিদ্যালয় প্রাঙ্গণ

কালিয়াকৈরে ৪ লাখ ৫০ হাজার সদস্যকে নতুন করে প্রশিক্ষণ, যুদ্ধ-দুর্যোগে প্রস্তুত আনসার বাহিনী

শ্রীমঙ্গলে বাসে যাত্রী ওঠানামার দাবিতে সংবাদ সম্মেলন

খাগড়াছড়ির হর্টিকালচার পার্কে নতুন তিন আকর্ষণ

মাগুরায় মার্কেটের ৬ দোকানে শাটার ভেঙে চুরি

১০

টঙ্গীতে দেশীয় অস্ত্রসহ দুই ছিনতাইকারী গ্রেপ্তার

১১

মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের একযুগপূর্তি উদযাপন

১২

রাসূল সা.-এর আদর্শই সর্বোত্তম আদর্শ

১৩

শ্রীপুর বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির অভিষেক

১৪

কালিয়াকৈরে দিনে ১০-১২ ঘণ্টা লোডশেডিং, ব্যাহত শিল্প উৎপাদন-চিকিৎসা-শিক্ষা

১৫

সরকার ও বিএনপি থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল

১৬

ইতিহাসে আজকের এই দিনে

১৭

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় ১২ বছরের স্কুলছাত্রীকে রড দিয়ে মারধর

১৮

নাচোলে বিদ্যালয় পরিচালনা কমিটির বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে পাল্টা মানববন্ধন

১৯

শ্যামনগরে মাঠে কাজ করার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু

২০