ইতিহাস ডেস্ক
৩ মে ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নিয়ামতপুরে ‘পার্টনার কংগ্রেস’, কৃষি ও উদ্যোক্তা উন্নয়নে নতুন দিগন্ত

নওগাঁর নিয়ামতপুর উপজেলায় কৃষি উন্নয়ন, পুষ্টি নিরাপত্তা ও গ্রামীণ উদ্যোক্তা তৈরির লক্ষ্যে “এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)” প্রকল্পের আওতায় এক গুরুত্বপূর্ণ ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে। ২০২৫–২৬ অর্থবছরের রবি মৌসুম উপলক্ষে আয়োজিত এ কংগ্রেসে স্থানীয় কৃষক, কৃষি কর্মকর্তাসহ বিভিন্ন অংশীজনের অংশগ্রহণে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান। তিনি তার বক্তব্যে দেশের কৃষি খাতকে আরও আধুনিক, লাভজনক ও টেকসই করতে প্রযুক্তির ব্যবহার এবং পুষ্টি-সংবেদনশীল কৃষি ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি কৃষকদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়ে বলেন, উৎপাদনের পাশাপাশি বাজার ব্যবস্থাপনাতেও কৃষকদের সক্রিয় হতে হবে।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন নিয়ামতপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. রফিকুল ইসলাম। তিনি ‘পার্টনার’ প্রকল্পের লক্ষ্য ও বাস্তবায়ন কার্যক্রম তুলে ধরে বলেন, এ প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষতা বৃদ্ধি, পুষ্টিসমৃদ্ধ ফসল উৎপাদন এবং গ্রামীণ পর্যায়ে নতুন উদ্যোক্তা তৈরিতে কার্যকর ভূমিকা রাখা হচ্ছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাম্মৎ মুর্শিদা খাতুন। তিনি বলেন, কৃষি ও পুষ্টি একে অপরের সঙ্গে নিবিড়ভাবে সম্পর্কিত। সঠিক পরিকল্পনা ও সমন্বিত উদ্যোগের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করা সম্ভব। এ জন্য সংশ্লিষ্ট সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।

আরো পড়ুন...  চিলমারীতে ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কংগ্রেসে বক্তারা রবি মৌসুমে আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সহনশীল কৃষি ব্যবস্থা গড়ে তোলা, পুষ্টিকর খাদ্য উৎপাদন বৃদ্ধি এবং কৃষিভিত্তিক উদ্যোক্তা সৃষ্টির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। অংশগ্রহণকারীরা নিজেদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন, যা অনুষ্ঠানকে আরও কার্যকর ও ফলপ্রসূ করে তোলে।

অনুষ্ঠানের আয়োজন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নিয়ামতপুর, নওগাঁ। সংশ্লিষ্টদের আশা, এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে কৃষি খাতকে আরও সমৃদ্ধ ও টেকসই করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০