ইতিহাস ডেস্ক
৫ মে ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কুড়িগ্রামে বিশেষ অভিযানে ২০ গ্রেফতার

কুড়িগ্রামে পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় মাদক ও জুয়াসহ বিভিন্ন অপরাধে জড়িত ২০ জনকে গ্রেফতার করা হয়েছে।

কুড়িগ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, দেশব্যাপী চলমান অস্ত্র, মাদক, জুয়া ও অনলাইন জুয়া বিরোধী অভিযানের অংশ হিসেবে রোববার (৩ মে) রাতভর জেলার বিভিন্ন উপজেলায় অভিযান পরিচালনা করা হয়।

জেলা পুলিশের মিডিয়া অফিসার ও উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আশরাফুল আলম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, অভিযানে রাজারহাট, সদর, ফুলবাড়ী, উলিপুর, ভূরুঙ্গামারী, রাজিবপুর ও রৌমারী উপজেলায় পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়। এর মধ্যে রয়েছে ১১৭ পিস ইয়াবা, ৩২ পিস ট্যাপেন্ডাল ট্যাবলেট, হেরোইন ও গাঁজা। এসব ঘটনায় ১৮ জন মাদক কারবারিসহ মোট ২০ জনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার জানান, জেলা পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি-এর নির্দেশনায় মাদক ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
আরো পড়ুন...  আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনায় জলবায়ু অভিবাসন কেন্দ্রের পরিচালন নির্দেশিকা প্রণয়নে যৌথ কর্মশালা অনুষ্ঠিত

রামপালে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল সরকারি সহায়তা

জিপিএ-৫-এর সাফল্যে দাখিলে এগিয়ে দারুন্নাজাত

কুড়িগ্রামে ৪ স্কুলে পাস করেনি কেউ

এসএসসিতে এক বিষয়ে ফেল, শিক্ষার্থীর মৃত্যু

হেরোইনসহ গ্রেপ্তার ১

জমির বিরোধে সংঘর্ষ, নিহত ১

এসএসসি ফলাফলে কুলিয়ারচরে আবারও শীর্ষে ছয়সূতী

চুল বিক্রি করে ঘরভাড়া দেওয়া রেহানার পাশে প্রতিমন্ত্রী, পেলেন ঘর-খাদ্য ও অর্থ সহায়তা

১০০ টাকায় গরুর মাংস বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেফতার

১০

কোরআন ও হাদিসের আলোকে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

১১

ঘরভাড়া দিতে চুল বিক্রি, দুই সন্তান নিয়ে রেললাইনের পাশে রেহানার জীবন

১২

মোরেলগঞ্জে বৃত্তি অর্জনকারী ৪২ শিক্ষার্থীকে সংবর্ধনা

১৩

খাগড়াছড়িতে নারী ফুটবল ও ব্যাডমিন্টনের জমজমাট আসর শুরু

১৪

জুয়ার আসরে মারধরের পর মৃত্যু, বাড়ি ফেরার পর প্রাণ গেল ৬৩ বছরের কোরাইনার

১৫

এক ট্রলারে ধরা পড়ল ৪৬ মণ ইলিশ

১৬

শ্রীপুরে সার-কীটনাশকের দুই দোকানে দুর্ধর্ষ চুরি

১৭

জাতীয় বিতর্কে রানারআপ চাঁপাইনবাবগঞ্জের ক্ষুদে বিতার্কিকরা

১৮

বিশ্বনাথে সরকারি আদেশ অমান্য করে সড়কে গেইট নির্মাণের অভিযোগ

১৯

চা শিল্পে নতুন ইতিহাস, এক নিলামেই এনটিসির আয় ৪ কোটি ৪৭ লাখ টাকা

২০