ইতিহাস ডেস্ক
৫ মে ২০২৬, ১:০০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শমসেরনগর বিমানবন্দর চালুর উদ্যোগ, বদলাতে পারে উত্তর-পূর্বাঞ্চলের যোগাযোগচিত্র

দীর্ঘদিন বন্ধ থাকার পর মৌলভীবাজারের শমসেরনগর বিমানবন্দর পুনরায় চালুর উদ্যোগ নিয়েছে সরকার। সম্প্রতি জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম।

তিনি জানান, দেশে বর্তমানে মোট ১৭টি বিমানবন্দর রয়েছে। তবে শমসেরনগরসহ ছয়টি এসটিওএল (স্বল্প দূরত্বে উড্ডয়ন–অবতরণ সুবিধাসম্পন্ন) বিমানবন্দর দীর্ঘদিন ধরে বন্ধ বা সীমিতভাবে ব্যবহৃত হচ্ছে। এগুলোর মধ্যে রয়েছে শমসেরনগর, ঠাকুরগাঁও, লালমনিরহাট, ঈশ্বরদী, কুমিল্লা ও পটুয়াখালী বিমানবন্দর।

সরকার এসব বিমানবন্দর পুনরায় সচল করার সম্ভাবনা যাচাই করছে বলে জানান মন্ত্রী। সংশ্লিষ্টদের মতে, শমসেরনগর বিমানবন্দর চালু হলে অভ্যন্তরীণ বিমান যোগাযোগ বৃদ্ধি পাবে এবং পর্যটন ও স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।

বর্তমানে বিমানবন্দরটি বাংলাদেশ বিমান বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। তবে আধুনিক টার্মিনাল, যাত্রীসেবা ও অবকাঠামো উন্নয়নের মাধ্যমে এটি পুনরায় চালুর পরিকল্পনা নেওয়া হচ্ছে।

স্থানীয়দের প্রত্যাশা, বিমানবন্দরটি চালু হলে মৌলভীবাজারসহ পুরো সিলেট অঞ্চলের যোগাযোগব্যবস্থা ও পর্যটন খাতে নতুন গতি আসবে।

Facebook Comments Box
আরো পড়ুন...  লাউয়াছড়ায় তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে বিদায় সংবর্ধনা নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন ও প্রতিবাদ

১

গোপালগঞ্জ থেকে বাগেরহাটের বিএনপি নেতা মনিরুল ফরাজী  নিখোজ 

২

মোংলা থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, বিপাকে যাত্রীরা

৩

মোংলা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ

৪

‎জলবায়ু ন্যায্যতার দাবিতে বানিশান্তা যৌনপল্লীতে মানববন্ধন ‎

৫

কোস্ট গার্ডের অভিযানে হরিণের মাংস, মাথা ও চামড়া জব্দ

৬

মোরেলগঞ্জের ঝিলবুনিয়া দরবার শরিফে শুক্রবার থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিল

৭

মোরেলগঞ্জে সিএসও নেটওয়ার্কের নিয়মিত সভা অনুষ্ঠিত

৮

মোরেলগঞ্জে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগ; সুষ্ঠু তদন্তের দাবি ভুক্তভোগী পরিবারদের

৯

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে মোরেলগঞ্জ ৩ জন আটক

১০

মোরেলগঞ্জে আড়তের গ্রীল কেটে  ৫ লক্ষ টাকা চুরির অভিযোগ

১১

মোরেলগঞ্জে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর ওপর হামলা, আহত ৪জন

১২

মোরেলগঞ্জে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৩

মোরেলগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

১৪

মোরেলগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শিত

১৫

মোরেলগঞ্জে ৭ই নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

১৬

মসিউর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত: সমালোচনা নাকি ব্যক্তিগত আক্রোশ

১৭

মোরেলগঞ্জে কৃষক দল নেতা জয়নাল আবেদিনের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ

১৮

মোরেলগঞ্জে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ এর শুভ উদ্বোধন উপলক্ষে প্রেস ব্রিফিং

১৯

বিভিন্ন জাতিগোষ্ঠী নিয়ে উসকানিমূলক বক্তব্যের অভিযোগ, থোয়াইচিং মং শাককে কারণ দর্শানোর নোটিশ

২০