হারুন শেখ, বাগেরহাট জেলা প্রতিনিধি:
৯ মে ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বাগেরহাটে জমি বিরোধে নারী আহত

বাগেরহাট সদর উপজেলা-এর বেমরতা ইউনিয়নের ধানাগাতি এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক নারীকে কুপিয়ে আহত, মারধর, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় একাধিক ব্যক্তির বিরুদ্ধে বাগেরহাট সদর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, ধানাগাতি গ্রামের বাসিন্দা শিউলি বেগম (৪০) দীর্ঘদিন ধরে পৈত্রিক সম্পত্তি নিয়ে প্রতিবেশী ও স্বজনদের সঙ্গে বিরোধে জড়িয়ে ছিলেন। সেই বিরোধের জের ধরে গত ২ মে সকাল আনুমানিক ৭টার দিকে প্রতিপক্ষের লোকজন সংঘবদ্ধভাবে তার পৈত্রিক জমিতে প্রবেশ করে হামলা চালায় বলে অভিযোগ উঠেছে।

বর্তমানে আহত শিউলি বেগম বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতাল-এ চিকিৎসাধীন রয়েছেন। তার বড় ভাই মনিরুল শেখ বাদী হয়ে থানায় দায়ের করা অভিযোগে জাহেরুল শেখ (৪৫), মিনারা বেগম (৬০), সজল শেখ (১৯), মোতাহের (দেদো) শেখ (৫৫), ডালিম শেখ (২০), আজিজ শেখ (২২)সহ অজ্ঞাতনামা আরও ৩ থেকে ৪ জনকে আসামি করা হয়েছে।

অভিযোগে বলা হয়েছে, পূর্ব বিরোধের জেরে অভিযুক্তরা শিউলি বেগমের জমিতে প্রবেশ করে কয়েকটি গাছ কেটে প্রায় এক লাখ টাকার ক্ষতি সাধন করে। একই সঙ্গে তার ভাই মনিরুল শেখের ঘেরাবেড়া ভাঙচুর করে প্রায় ১২ হাজার টাকার ক্ষতি করা হয়।

আরো পড়ুন...  বাগেরহাটে যৌথ বাহিনীর অভিযানে শীর্ষ সন্ত্রাসীসহ তিনজন আটক

এ সময় শিউলি বেগম ও তার মা হামিদা বেগম বাধা দিতে গেলে অভিযুক্তরা তাদের ওপর হামলা চালায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। অভিযোগ অনুযায়ী, জাহেরুল শেখ কুড়াল দিয়ে শিউলি বেগমের কোমরে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে অন্য অভিযুক্তরা লাঠি, কিল-ঘুষি ও লাথি দিয়ে তাকে মারধর করে শরীরের বিভিন্ন স্থানে জখম করে।

শুধু তাই নয়, হামলার সময় শিউলি বেগমের মা হামিদা বেগম ও তার মেয়ে স্বর্ণা খাতুনকেও মারধর করা হয় বলে অভিযোগ করা হয়েছে। এছাড়া শিউলি বেগমের পরনের কাপড় টানাটানি করে শ্লীলতাহানিরও অভিযোগ তোলা হয়েছে।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, হামলাকারীরা শিউলি বেগমের কানে থাকা প্রায় ৬৮ হাজার ৩০০ টাকা মূল্যের স্বর্ণের দুল, ঘরে থাকা নগদ ৩৫ হাজার টাকা এবং মনিরুল শেখের দুটি ছাগল নিয়ে যায়। পাশাপাশি ঘরের চাল ও অন্যান্য মালামাল ভাঙচুর করে ক্ষতিসাধন করা হয়।

স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে বলে অভিযোগে বলা হয়েছে।

আহত শিউলি বেগম বলেন, জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে তার আপন ভাই জাহেরুল শেখ ও বড় বোন মিনারা বেগম গাছ কাটতে আসে। বাধা দিলে তারা কুড়াল দিয়ে তাকে আঘাত করে এবং পরে সংঘবদ্ধভাবে মারধর করে গুরুতর আহত করে। নিজের ভাই-বোনের হাতে হামলার শিকার হয়ে তিনি মানসিকভাবেও ভেঙে পড়েছেন বলে জানান।

আরো পড়ুন...  ভোলাহাট সীমান্তে হেরোইনসহ আটক ১

শিউলি বেগমের মা হামিদা বেগম বলেন, মেয়েকে বাঁচাতে গেলে তাকেও মারধর করা হয়। নিজের সন্তানদের এমন আচরণে তিনি মর্মাহত বলেও জানান।

এ বিষয়ে বাগেরহাট সদর মডেল থানা-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত মো. শহিদুল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ গোল করলেই পেলের ঐতিহাসিক রেকর্ডে ভাগ বসাবেন নেইমার

শ্রমজীবী মানুষের পাশে দাঁড়ালেন বিএনপি নেতা আতা

কালিয়াদহ বিলে অভিযানে বিপুল পরিমাণ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ

বিএনপি নেতা ফারুকুল ইসলামের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’র অভিযোগে মোংলায় মানববন্ধন

মোরেলগঞ্জে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিক্ষা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত

তরুণদের স্বাবলম্বী করতে মোরেলগঞ্জে সিসিডিবির প্রশিক্ষণ আয়োজন

সবুজ পৃথিবীর প্রত্যয়ে মোরেলগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

নিষিদ্ধ আওয়ামী লীগের কথিত নৈরাজ্যের প্রতিবাদে কালিয়াকৈরে বিএনপির বিক্ষোভ মিছিল

ফেইথ ইন অ্যাকশনের উদ্যোগে ৫ দিনব্যাপী প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ

শ্রীপুরে বৃক্ষরোপণে প্রতিবন্ধী কল্যাণ সংস্থা

১০

খাগড়াছড়িতে সেনা অভিযানে আত্মসমর্পণ ২, নিহত ১

১১

ঝোপে মিলল ‘চশমা সাইদ’-এর গলাকাটা মরদেহ

১২

ভূমি সেবা সহজীকরণ ও রাজস্ব আদায় বৃদ্ধিতে কিশোরগঞ্জে কর্মশালা

১৩

বিশ্বনাথে সিডস অব সাদাকাহ’র ঘর পেল তিন অসহায় পরিবার

১৪

অপপ্রচার-মানহানির অভিযোগে সংবাদ সম্মেলন করলেন নারী উদ্যোক্তা লাকী নূর জাহান

১৫

শিশুর পুষ্টি ও রোগ প্রতিরোধে কিশোরগঞ্জে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

১৬

সংবাদ সংগ্রহে বাধা ও সাংবাদিককে হেনস্তার অভিযোগ, রামগড়ে এসআইয়ের বিরুদ্ধে ক্ষোভ

১৭

কুড়িগ্রাম সীমান্তে বিজিবির ৫৩ কেজি ভারতীয় গাঁজা জব্দ

১৮

কুড়িগ্রামে জেলা লিগ্যাল এইড কমিটির সঙ্গে সংলাপ অনুষ্ঠিত

১৯

কালিহাতীতে ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহী নিহত, আহত ৩

২০