সেলিম চৌধুরী পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
৯ মে ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আমজু মিয়ার বলীখেলায় চ্যাম্পিয়ন মাসুম

চট্টগ্রামের পটিয়ায় ঐতিহ্যবাহী আমজু মিয়ার ১১৭তম বলীখেলা উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। এবারের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন মহেশখালীর শক্তিশালী বলী মাসুম বলী। শনিবার (৯ মে) বিকেলে পটিয়া পৌরসদরের বৈলতলী রোডস্থ আমজু মিয়া চৌধুরীর বাড়ি সংলগ্ন মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

সকাল থেকেই দূর-দূরান্ত থেকে আসা দর্শক ও বলীদের উপস্থিতিতে মাঠটি পরিণত হয় জনসমুদ্রে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত শক্তিশালী বলীরা একে একে অংশ নেন প্রতিযোগিতায়। শুরু থেকেই উত্তেজনাপূর্ণ এই বলীখেলা ঘিরে দর্শকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়।

প্রতিযোগিতার বিভিন্ন ধাপ অতিক্রম করে ফাইনালে মুখোমুখি হন মহেশখালীর মাসুম বলী এবং বোয়ালখালীর কাঞ্চন বলী। চূড়ান্ত লড়াইয়ে কৌশল, শক্তি ও দক্ষতার সমন্বয়ে মাসুম বলী প্রতিপক্ষকে পরাজিত করে চ্যাম্পিয়নের খেতাব অর্জন করেন। তার জয় ঘোষণার সঙ্গে সঙ্গে পুরো মাঠে করতালি ও উল্লাসে মুখর হয়ে ওঠে পরিবেশ।

বলীখেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব এনামুল হক এনাম। এ সময় তিনি বলেন, বলীখেলা বাংলাদেশের গ্রামীণ ঐতিহ্য ও সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ, যা নতুন প্রজন্মের মধ্যে শারীরিক সক্ষমতা ও ক্রীড়ার প্রতি আগ্রহ বাড়াতে সহায়তা করে।

আরো পড়ুন...  সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় খাগড়াছড়িতে নিরাপত্তা সমন্বয় সভা

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বলীখেলা ও লোকজ মেলা উদযাপন পরিষদের চেয়ারম্যান আনোয়ার আলম চৌধুরী এবং সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব মুহাম্মদ শাহজাহান চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম, পটিয়া থানার অফিসার ইনচার্জ জিয়াউল হক, পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল ইসলাম সওদাগর, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মোজাম্মেল হক, পটিয়া পৌরসভার সাবেক সদস্য সচিব গাজী আবু তাহের, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মঈনুল আলম ছোটন, উপজেলা যুবদলের সদস্য সচিব অহিদুল আলম চৌধুরী পিবলু, পৌরসভা যুবদলের সদস্য সচিব হাবিবুর রহমান রিপনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

ধারাভাষ্য প্রদান করেন মো. ইকবাল, আলভি ও মফিজুর রহমান। তাদের প্রাণবন্ত উপস্থাপনায় পুরো বলীখেলা আরও উপভোগ্য হয়ে ওঠে।

ঐতিহ্যবাহী এই বলীখেলাকে ঘিরে শুধু মাঠই নয়, আশপাশের এলাকাজুড়েও ছিল উৎসবের আমেজ। খেলা উপলক্ষে বসে বৈশাখী মেলা, যেখানে স্থানীয় হস্তশিল্প, খাবার ও নানা পণ্যের স্টল দর্শনার্থীদের আকৃষ্ট করে। পরিবার-পরিজন নিয়ে হাজারো মানুষ দিনব্যাপী এই আয়োজন উপভোগ করেন।

আয়োজকরা জানান, শত বছরের পুরোনো এই বলীখেলা শুধু একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়, বরং এটি চট্টগ্রামের সাংস্কৃতিক ঐতিহ্য ও সামাজিক সম্প্রীতির প্রতীক। ভবিষ্যতেও এ আয়োজন আরও বড় পরিসরে করার পরিকল্পনা রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০