মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি
১০ মে ২০২৬, ১০:৫৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মাগুরায় দুই বিরিয়ানির দোকানকে ২০ হাজার টাকা জরিমানা

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও সংরক্ষণ, কর্মচারীদের স্বাস্থ্যবিধি না মানা এবং খাবারে ক্ষতিকর ও অননুমোদিত রং ব্যবহারের অভিযোগে মাগুরার দুটি বিরিয়ানির দোকানকে মোট ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রোববার (১০ মে) দুপুর পর্যন্ত শহরের চৌরঙ্গী মোড় ও নতুন বাজার নিজনান্দুয়ালী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে “হাজী বিরিয়ানি” ও “নান্না বিরিয়ানি” নামের দুটি প্রতিষ্ঠানে তদারকি চালানো হয়। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪২ ও ৪৩ ধারায় নান্না বিরিয়ানিকে ১০ হাজার টাকা এবং হাজী বিরিয়ানিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের আইনবিরোধী কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য প্রতিষ্ঠান দুটিকে সতর্ক করা হয়।

অভিযান চলাকালে অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানও তদারকি করা হয়। ব্যবসায়ীদের নকল ও ভেজাল পণ্য বিক্রি না করা, স্বাস্থ্যসম্মত পরিবেশে ব্যবসা পরিচালনা, মূল্যতালিকা প্রদর্শন, ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি থেকে বিরত থাকা এবং অতিরিক্ত মুনাফা না করার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ। এ সময় নিরাপদ খাদ্য কর্মকর্তা সুমন অধিকারী, জেলা মার্কেটিং অফিসার মো. রবিউল ইসলাম এবং মাগুরা জেলা পুলিশের একটি টিম সহযোগিতা করে।

আরো পড়ুন...  মসজিদের ভেতরেই শিশুকে ধর্ষণের চেষ্টা ইমামের, অতঃপর...

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমস্যা সমাধানে জেলা প্রশাসককে প্রধান করে ৭ সদস্যের উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন

নলডাঙ্গায় জালনোট প্রতিরোধে জনসচেতনতামূলক ওয়ার্কশপ অনুষ্ঠিত

হরমুজ প্রণালিতে উত্তেজনা: ৬৫ বাণিজ্যিক জাহাজকে রুট পরিবর্তনে বাধ্য করার দাবি যুক্তরাষ্ট্রের

কালিয়াকৈরে গরুচোর সন্দেহে গণপিটুনিতে ৩ জনের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে ভুয়া ওয়ারিশ সনদে নামজারির চেষ্টা, এক ব্যক্তির কারাদণ্ড

শাহজাদপুরে রবীন্দ্র জন্মজয়ন্তী উৎসবের তিন দিনের আয়োজনের সমাপ্তি

আলীকদমে ৫৭ বিজিবির উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ

দারিদ্র্যকে হারিয়ে ফুটবলে উজ্জ্বল নাদিরা, ভাণ্ডারিয়ার নতুন ক্রীড়া বিস্ময়

রাজশাহীতে তাস ও নগদ টাকাসহ ৬ জুয়াড়ি গ্রেপ্তার

ঝিকরগাছায় নারীকে কুপিয়ে জখম ও লুটের অভিযোগ, তদন্তে গাফিলতির দাবি সংবাদ সম্মেলনে

১০

নাজিরপুরে কৃষকদের মাঝে ব্র্যাকের বিনামূল্যে উচ্চ ফলনশীল ধানবীজ বিতরণ

১১

খাগড়াছড়িতে বসতবাড়ি ও বাগানের গাছ কাটার অভিযোগে মানববন্ধন

১২

কুড়িগ্রামে যৌন নির্যাতনের বিরুদ্ধে মানববন্ধন

১৩

মাগুরায় দুই বিরিয়ানির দোকানকে ২০ হাজার টাকা জরিমানা

১৪

উত্তরাঞ্চলে খাল খনন, তিস্তা মহাপরিকল্পনা ও বজ্রনিরোধক আশ্রয়কেন্দ্র গড়ে তোলা হবে : ত্রাণমন্ত্রী দুলু

১৫

নাসিরনগরে চাচা ও চাচাতো বোনদের হামলায় প্রাণ গেল ভাতিজির

১৬

মাগুরায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, গ্রাম্য দাঙ্গা নিরসনে গুরুত্বারোপ

১৭

বদরগঞ্জে দুই কিশোর মাদক কারবারি ইয়াবাসহ আটক

১৮

পাটগ্রাম সীমান্তে ৫১ বিজিবির কড়া নজরদারি, জোরদার টহল

১৯

ভেড়ামারায় ভাই ও ভাতিজার হামলায় গুরুতর আহত সার ব্যবসায়ী মফিজুল

২০