আলীকদম প্রতিনিধি
১০ মে ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আলীকদমে ৫৭ বিজিবির উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ

বান্দরবানের আলীকদমে চিকিৎসা বঞ্চিত পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৫৭ বিজিবি)।

রোববার (১০ মে ২০২৬) আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)-এর উদ্যোগে ব্যাটালিয়ন সদর ১নং জিপি গেইট সংলগ্ন এলাকায় একটি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

ক্যাম্পেইনে আলীকদম উপজেলার নারী, পুরুষ ও শিশুসহ আনুমানিক ১১০ জনের বেশি পাহাড়ি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও স্থানীয় বাঙালি জনগণকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয় এবং প্রয়োজনীয় ওষুধ সামগ্রী বিতরণ করা হয়।

বিজিবি সূত্র জানায়, সীমান্ত সুরক্ষার পাশাপাশি “অপারেশন উত্তরণ”-এর আওতায় পার্বত্য অঞ্চলে মানবিক কার্যক্রমের অংশ হিসেবে নিয়মিতভাবে এ ধরনের সেবা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এর মাধ্যমে স্থানীয় জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিতের পাশাপাশি পারস্পরিক সম্প্রীতি ও আস্থা বৃদ্ধি পাচ্ছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলীকদম ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মেহেদী, মেডিকেল অফিসার ক্যাপ্টেন রিদওয়ান উদ্দিন আহমেদসহ বিজিবির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা।

এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বিজিবি জানায়, ভবিষ্যতেও সীমান্তবর্তী দুর্গম এলাকায় এ ধরনের মেডিকেল ক্যাম্প ও মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

Facebook Comments Box
আরো পড়ুন...  ফুলবাড়ীতে স্বামীর খুন্তির আঘাতে গৃহবধূ নিহত, অভিযুক্ত স্বামী আটক

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোংলায় অসহায় পরিবারের মাঝে মাংস বিতরণ

১

বিদেশে থাকা খুবির ৮১ গ্র্যাজুয়েটকে প্রথমবারের মতো স্বীকৃতি

২

মোরেলগঞ্জে সিসিডিবি’র উদ্যোগে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

৩

১৮ বছর পর ছেলেকে কাছে পেলেন মা শেফালী!

৪

মোরেলগঞ্জে বিদায় সংবর্ধনা নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন ও প্রতিবাদ

৫

গোপালগঞ্জ থেকে বাগেরহাটের বিএনপি নেতা মনিরুল ফরাজী  নিখোজ 

৬

মোংলা থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, বিপাকে যাত্রীরা

৭

মোংলা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ

৮

‎জলবায়ু ন্যায্যতার দাবিতে বানিশান্তা যৌনপল্লীতে মানববন্ধন ‎

৯

কোস্ট গার্ডের অভিযানে হরিণের মাংস, মাথা ও চামড়া জব্দ

১০

মোরেলগঞ্জের ঝিলবুনিয়া দরবার শরিফে শুক্রবার থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিল

১১

মোরেলগঞ্জে সিএসও নেটওয়ার্কের নিয়মিত সভা অনুষ্ঠিত

১২

মোরেলগঞ্জে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগ; সুষ্ঠু তদন্তের দাবি ভুক্তভোগী পরিবারদের

১৩

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে মোরেলগঞ্জ ৩ জন আটক

১৪

মোরেলগঞ্জে আড়তের গ্রীল কেটে  ৫ লক্ষ টাকা চুরির অভিযোগ

১৫

মোরেলগঞ্জে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর ওপর হামলা, আহত ৪জন

১৬

মোরেলগঞ্জে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৭

মোরেলগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

১৮

মোরেলগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শিত

১৯

মোরেলগঞ্জে ৭ই নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

২০