বাগেরহাট জেলা বিএনপির উদ্যোগে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও স্বনির্ভর বাংলার রূপকার বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে মতবিনিময় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি) বাগেরহাট শহরের সোনাতলা বিএনপি কার্যালয়ে জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিমের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার শেখ মো. জাকির হোসেন।
এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ মুজিবুর রহমান ও আয়েশা আক্তার মানি, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খাদেম নিয়ামুল নাসির আলাপ ও শমসের আলী মোহন, সদস্য সচিব মোজাফফর রহমান আলম, পৌর বিএনপির সভাপতি শেখ শাহেদ আলী রবি, সদর উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ নাসির আহমেদ মালেকসহ জেলা, পৌর, সদর ও কচুয়া উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা সরদার ওয়াহিদুল ইসলাম পল্টু, মনিরুল ইসলাম খান, শিকদার হারুন আল রশিদ, সরদার জাহিদ, হাজরা আসাদুল ইসলাম পান্না, ফকির তারিকুল ইসলাম, এসকেন্দার হোসেন, ওবায়দুল ইসলাম জুয়েল, আবুল কালাম আজাদ বুলু, শেখ তৌহিদুল ইসলাম, শরীফ মোস্তফাজামান লিটু, তালুকদার শহিদুল ইসলাম স্বপন, শেখ আক্তারুজ্জামান, অ্যাডভোকেট নুরুল ইসলাম, নিয়াজ মাহমুদ শৈবাল, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ পরিষদের সভাপতি প্রদীপ বসু সন্ত, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাংবাদিক কামরুজ্জামান শিমুলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মন্তব্য করুন