মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি
১৩ মে ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মঠবাড়িয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনটি দোকানকে মোট ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। বুধবার (১৩ মে) উপজেলার সাপলেজা ও আমড়াগাছিয়া ইউনিয়নে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট।

জানা গেছে, মৎস্যখাদ্য ও পশুখাদ্য আইন, ২০১০-এর আওতায় পরিচালিত এ অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে তিনটি মামলায় মোট ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. জুনাইদ রহমান উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, অভিযানের সময় কোনো দোকানে অনুমোদনহীন স্টেরয়েড বিক্রির প্রমাণ পাওয়া যায়নি।

এদিকে একই দিনে উপজেলার বড় মাছুয়া ইউনিয়নের কয়েকটি ওষুধের দোকানেও পৃথক অভিযান পরিচালনা করা হয়। এ সময় কোনো দোকানে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া যায়নি বলে ভ্রাম্যমাণ আদালত সূত্রে নিশ্চিত করা হয়েছে।

স্থানীয় সচেতন মহল জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযানকে সময়োপযোগী ও ইতিবাচক উদ্যোগ হিসেবে অভিহিত করেছেন।

Facebook Comments Box
আরো পড়ুন...  শরণখোলায় মাছের ঘেরে আটকে বিপন্ন ঈগল, তাৎক্ষণিক উদ্ধার

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদেশে থাকা খুবির ৮১ গ্র্যাজুয়েটকে প্রথমবারের মতো স্বীকৃতি

১

মোরেলগঞ্জে সিসিডিবি’র উদ্যোগে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

২

১৮ বছর পর ছেলেকে কাছে পেলেন মা শেফালী!

৩

মোরেলগঞ্জে বিদায় সংবর্ধনা নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন ও প্রতিবাদ

৪

গোপালগঞ্জ থেকে বাগেরহাটের বিএনপি নেতা মনিরুল ফরাজী  নিখোজ 

৫

মোংলা থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, বিপাকে যাত্রীরা

৬

মোংলা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ

৭

‎জলবায়ু ন্যায্যতার দাবিতে বানিশান্তা যৌনপল্লীতে মানববন্ধন ‎

৮

কোস্ট গার্ডের অভিযানে হরিণের মাংস, মাথা ও চামড়া জব্দ

৯

মোরেলগঞ্জের ঝিলবুনিয়া দরবার শরিফে শুক্রবার থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিল

১০

মোরেলগঞ্জে সিএসও নেটওয়ার্কের নিয়মিত সভা অনুষ্ঠিত

১১

মোরেলগঞ্জে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগ; সুষ্ঠু তদন্তের দাবি ভুক্তভোগী পরিবারদের

১২

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে মোরেলগঞ্জ ৩ জন আটক

১৩

মোরেলগঞ্জে আড়তের গ্রীল কেটে  ৫ লক্ষ টাকা চুরির অভিযোগ

১৪

মোরেলগঞ্জে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর ওপর হামলা, আহত ৪জন

১৫

মোরেলগঞ্জে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৬

মোরেলগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

১৭

মোরেলগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শিত

১৮

মোরেলগঞ্জে ৭ই নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

১৯

মসিউর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত: সমালোচনা নাকি ব্যক্তিগত আক্রোশ

২০