পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
১৪ মে ২০২৬, ১২:৫১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতকানিয়ায় দুই স্কুলছাত্রী উদ্ধার, গ্রেপ্তার ৪

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় দুই স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে অভিযুক্তদের কবল থেকে দুই ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। বুধবার (১৩ মে) দুপুরে উপজেলার বাজালিয়া ইউনিয়নের মাহালিয়া সহুদের নাল এলাকা এবং ছদাহা ইউনিয়নের পাহাড়ের প্রজেক্ট এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন— সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের সিন্দুপ্যা পাড়া এলাকার মো. ছৈয়দ (১৫), বাজালিয়া ইউনিয়নের উত্তর পাহাড় এলাকার মো. রাকিব (২০), ছদাহা ইউনিয়নের মুন্সি বাড়ি এলাকার মো. মানিক ইসলাম (২০) এবং পূর্ব ছদাহা সিন্দুপ্যা পাড়া এলাকার আব্দুর রহিম (১৮)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভিকটিম দুইজন স্থানীয় একটি শিক্ষা প্রতিষ্ঠানের অষ্টম ও নবম শ্রেণির ছাত্রী। বুধবার দুপুরে তারা ঘুরতে বের হয়ে উপজেলার মাহালিয়া সহুদের নাল এবং পাহাড়ের প্রজেক্ট এলাকায় গেলে সেখানে কর্মরত কয়েকজন শ্রমিক তাদের জোরপূর্বক আটক করে। পরে অভিযুক্তরা পালাক্রমে দুই ছাত্রীকে ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে।

ঘটনার খবর স্থানীয়দের মধ্যে ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। পরে স্থানীয় লোকজন পুলিশকে বিষয়টি অবহিত করলে সাতকানিয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে। রাত আনুমানিক সাড়ে ৭টার দিকে সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী-এর নেতৃত্বে এসআই জহির আমিনসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় ভিকটিমদের উদ্ধার করে।

আরো পড়ুন...  হাতিয়ায় নৌ সংকট পরিদর্শনে প্রতিমন্ত্রী

অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে চারজন অভিযুক্তকে আটক করতে সক্ষম হয় পুলিশ। তবে এ ঘটনায় আরও কয়েকজন জড়িত রয়েছে বলে জানিয়েছে তদন্ত সংশ্লিষ্টরা। পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

সাতকানিয়া থানা সূত্রে জানা গেছে, ভিকটিমদের স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় আইনি সহায়তার ব্যবস্থা করা হচ্ছে। একই সঙ্গে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। তদন্তের মাধ্যমে সকল অভিযুক্তকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।

এদিকে এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত বিচার ও দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বীরগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা

সমাজ গঠনে ঐক্যের আহ্বান এমপি মাহফুজার

বড়লেখায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

বড়লেখায় ২৪ বস্তা ভারতীয় জিরা জব্দ

পটিয়ায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

সাতকানিয়ায় দুই স্কুলছাত্রী উদ্ধার, গ্রেপ্তার ৪

গণধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানে আইজিপি পদক পেল মাগুরা জেলা পুলিশ

মাগুরায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক আদিল মিয়া কুলিয়ারচরে সংবর্ধিত

১০

যুক্তরাজ্য প্রবাসী শফিউল আলম বাবুর মৃত্যুতে আব্দুল মতিন লাকির গভীর শোক

১১

ঝিকরগাছায় কপোতাক্ষ নদ ঘিরে বৃহৎ পর্যটন প্রকল্প, বদলে যেতে পারে পৌরসভার চেহারা

১২

আলেম: নির্ভরতার নয়, নেতৃত্বের প্রতীক হওয়া জরুরি

১৩

শ্রীমঙ্গলে দিনের আলোতে প্রকাশ্যে নারী ছিনতাই, গলায় দা ঠেকিয়ে স্বর্ণালংকার লুট

১৪

রাজশাহীতে থ্যালাসেমিয়া প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১৫

ইয়ূথ এন্ডিং হাঙ্গার ভোলা জেলা ইউনিটের নতুন নেতৃত্বে রাশেদ ও তাহমিনা

১৬

মৌলভীবাজারে মৃত ও অক্ষম সরকারি কর্মচারীদের পরিবারকে অনুদানের চেক বিতরণ

১৭

মঠবাড়িয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

১৮

ভারতীয় মোবাইল, ইয়াবা ও নেশাজাতীয় ট্যাবলেটের বিশাল চালান জব্দ

১৯

ঈদে ঘুরে আসুন প্রকৃতির নিভৃত স্বর্গ ‘বেকি লেক’

২০