ঠাকুরগাঁও প্রতিনিধি
১৪ মে ২০২৬, ৩:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

৪ বছরের শিশু ধর্ষণের পর হত্যা, গ্রেপ্তার কিশোর

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় চার বছরের শিশু লামিয়া আক্তারকে ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে। নিখোঁজের একদিন পর গ্রামের একটি ভুট্টাক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে মুরসালিন (১৫) নামে নবম শ্রেণির এক কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজেলার ধর্মগড় ইউনিয়নের ভরনিয়া আনসার ডাঙ্গী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত লামিয়া ওই গ্রামের শফিকুল ইসলামের মেয়ে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার বিকেল থেকে শিশু লামিয়া নিখোঁজ ছিল। পরিবারের সদস্যরা আশপাশে অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।

এলাকাবাসী জানায়, একই গ্রামের শরিফ উদ্দিনের ছেলে মুরসালিন প্রায়ই শিশুটিকে নিয়ে খেলাধুলা করত। নিখোঁজ হওয়ার আগে বিকেলেও তাকে শিশুটিসহ ঘুরতে দেখা গিয়েছিল।

বৃহস্পতিবার সকালে স্থানীয়রা মুরসালিনকে সন্দেহজনকভাবে আটক করে জিজ্ঞাসাবাদ করলে সে অপরাধের কথা স্বীকার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে গ্রামের একটি ভুট্টাক্ষেত থেকে লামিয়ার মরদেহ উদ্ধার করে পুলিশ।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক কিশোর স্বীকার করেছে, সে শিশুটিকে ধর্ষণের পর ধরা পড়ার ভয়ে আতঙ্কিত হয়ে শ্বাসরোধ করে হত্যা করে।”

আরো পড়ুন...  একা পেয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূকে ধর্ষণ মাদরাসাশিক্ষকের

মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

এদিকে হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয়। অভিযুক্ত মুরসালিনের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে বিক্ষুব্ধ গ্রামবাসী। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

নিহত শিশুর পরিবার ও স্থানীয়রা এই নৃশংস ঘটনার দ্রুত বিচার এবং অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০