টাঙ্গাইল প্রতিনিধি
১৪ মে ২০২৬, ৫:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মেয়ে থেকে ছেলে হলেন মাদ্রাসা শিক্ষার্থী, টাঙ্গাইলে চাঞ্চল্য

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার জামুর্কী ইউনিয়নের আগধল্লা গ্রামে জন্মের পর থেকে মেয়ে হিসেবে বেড়ে ওঠা এক মাদরাসা শিক্ষার্থীর শারীরিক পরিবর্তন ও নতুন পরিচয়ে জীবনযাপনের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, ১৩ বছর বয়সী ওই শিক্ষার্থীর নাম নোনমি। বর্তমানে সে নিজেকে ছেলে হিসেবে পরিচয় দিচ্ছে এবং তার নতুন নাম রাখা হয়েছে নূরনবী। বিষয়টি বৃহস্পতিবার (১৪ মে) স্থানীয়ভাবে জানাজানি হলে এলাকায় আলোচনা শুরু হয়।

পরিবার জানায়, নোনমি ছোটবেলা থেকেই মেয়ে পরিচয়ে বেড়ে ওঠে এবং স্থানীয় একটি মাদরাসায় পড়ালেখা করত। তার বিয়ের জন্যও বিভিন্ন সময় প্রস্তাব আসছিল বলে পরিবার দাবি করে। তবে বয়ঃসন্ধিকালে তার শরীরে ধীরে ধীরে কিছু শারীরিক পরিবর্তন দেখা দিতে শুরু করে, যা নিয়ে পরিবার উদ্বিগ্ন হয়ে পড়ে।

পরে বিষয়টি প্রথমে নোনমি তার নানির কাছে প্রকাশ করে। এরপর চিকিৎসকের পরামর্শ নেওয়া হলে তারা এটিকে জন্মগত জেনেটিক বা হরমোনজনিত সমস্যার সম্ভাবনা হিসেবে ধারণা দেন। চিকিৎসকদের বরাত দিয়ে পরিবার জানায়, ‘অ্যান্ড্রোজেন ইনসেনসিটিভিটি সিনড্রোম’ বা ‘কনজেনিটাল অ্যাড্রেনাল হাইপারপ্লাসিয়া’-এর মতো জন্মগত জটিলতার কারণে এ ধরনের পরিবর্তন হতে পারে। তবে নিশ্চিত হওয়ার জন্য আরও পরীক্ষা-নিরীক্ষা প্রয়োজন।

আরো পড়ুন...  রাজশাহীতে ২১ ককটেল উদ্ধার

এ বিষয়ে জামুর্কী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডি. এ মতিন বলেন, বিষয়টি জানার পর এলাকায় ব্যাপক কৌতূহল ও আলোচনা সৃষ্টি হয়েছে। পরিবার বর্তমানে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নিচ্ছে।

এ ঘটনায় আগধল্লা গ্রামে নানা আলোচনা চললেও পরিবার বর্তমানে কিশোরটির চিকিৎসা ও ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তার মধ্যে রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজারে রাত্রিযাপনের চুক্তিতে ১ হাজার পরিশোধের জেরে হত্যা, আটক-২

১

মোরেলগঞ্জে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু: প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

২

“শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়” মোরেলগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

৩

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে মোরেলগঞ্জে র‌্যালী আলোচনা সভা অনুষ্ঠিত 

৪

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ডের ১০ কোটি টাকা আত্মসাৎ কারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

৫

মোরেলগঞ্জে শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

৬

১৩৮৬ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করলো রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র

৭

কোষ্ট গার্ড পশ্চিম জোনের অভিযানে উদ্ধার ৪জেলে

৮

মোরেলগঞ্জে মা ইলিশ সংরক্ষণ অভিযানে জাল ধ্বংস, দুই ব্যবসায়ীকে জরিমানা

৯

মোরেলগঞ্জে ভূমিহীন নরেনের চায়ের দোকান দখলের চেষ্টার অভিযোগ

১০

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

১১

ওমরাহ শেষে এলাকায় ফিরে কর্মীদের ভালোবাসায় সিক্ত এমপি আব্দুল আলীম

১২

বাগেরহাটে স্থানীয় সরকার প্রতিনিধিদের জলবায়ু সংক্রান্ত সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

১৩

গৌরীপুরে সাংবাদিক ঐক্য ফোরামের প্রতিবাদ সভা

১৪

কক্সবাজার-মহেশখালী-কুতুবদিয়ায় জলদস্যু দমনে কোস্ট গার্ডের সাঁড়াশি অভিযান

১৫

মোরেলগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

১৬

মোরেলগঞ্জে অগ্নিকাণ্ডে ঘর হারিয়ে ২০ দিন ধরে খোলা আকাশের নিচে শ্রমিক পরিবার

১৭

সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতি চেষ্টার খবরটি বানোয়াট- টোয়াস

১৮

মোরেলগঞ্জে প্রাথমিকের ৪৪ জন সহকারি শিক্ষককে বরণ করে নিলেন শিক্ষক সমিতি

১৯

মৎস্য ঘেরের ভেড়িতে তরমুজ চাষে বাজিমাত: সফল মোরেলগঞ্জের তরুণ উদ্যোক্তা মাহবুব

২০