তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি
১৫ মে ২০২৬, ৮:১০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সীমান্তে বিশেষ অভিযান: উগ্রবাদী সংগঠনের সদস্য গ্রেপ্তার বড়লেখায়

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সীমান্তঘেঁষা দুর্গম এলাকায় বিশেষ অভিযান চালিয়ে উগ্রবাদী সংগঠন ‘মাকতাবাহ আল হিম্মাহ আদদাওয়াতুল ইসলামিয়াহ’র এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে উপজেলার বোবারথল ষাইটঘরি এলাকার একটি দুর্গম টিলা থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম রাহেদ হোসেন মাহেদ (২৩)। তিনি সিলেটের বিশ্বনাথ উপজেলার দশঘর এলাকার নূর মিয়ার ছেলে। জেলা পুলিশের তথ্য অনুযায়ী, মাহেদ বাংলাদেশ সেনাবাহিনীর একজন চাকরিচ্যুত সদস্য এবং দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, পুলিশ সদর দপ্তর থেকে দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা ও নিরাপত্তা বাহিনীর ওপর সম্ভাব্য উগ্রবাদী হামলার আশঙ্কায় গোয়েন্দা নজরদারি বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় তথ্যের ভিত্তিতে সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

তিনি বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, রাহেদ হোসেন মাহেদ অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে পালানোর চেষ্টা করছেন। পরে পুলিশ সুপার মো. রিয়াজুল ইসলামের নির্দেশনায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।”

মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মো. রিয়াজুল ইসলাম জানান, যাচাই-বাছাই শেষে আটক ব্যক্তিকে রাহেদ হোসেন মাহেদ হিসেবে শনাক্ত করা হয়েছে। তিনি ঢাকার শাহবাগ থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলার অভিযুক্ত আসামি। মামলাটি তদন্ত করছে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

আরো পড়ুন...  সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে বিপুল পরিমাণ নেশাজাতীয় পণ্য জব্দ

পুলিশ সুপার আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাহেদ উগ্রবাদী সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তবে তদন্তের স্বার্থে সেসব তথ্য প্রকাশ করা হয়নি।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বৃহস্পতিবার রাতেই তাকে সিটিটিসির কাছে হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পটিয়ায় পূর্ব শত্রুতার জেরে হামলায় আহত ৪, মামলা

কুলিয়ারচরে বিশেষ অভিযানে গাঁজাসহ আটক ১

অশনি সংকেত ও সময়ের বার্তা

শনিবার টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

শ্রীপুরে এমপি আরলীকে গণসংবর্ধনা

বড়লেখা সীমান্তে দম্পতি আটক

টানা ১২ বছর শ্রেষ্ঠ শিক্ষক, নাসিরনগরে অনন্য নজির গড়লেন পলাশ মজুমদার

সীমান্তে বিশেষ অভিযান: উগ্রবাদী সংগঠনের সদস্য গ্রেপ্তার বড়লেখায়

কোরবানির শিক্ষা আত্মত্যাগ ও তাকওয়ার অনন্য দৃষ্টান্ত

ক্যান্সারের সঙ্গে মৃত্যুপণ লড়াই, বাঁচতে সবার সহায়তা চান মাছ বিক্রেতা আব্দুর রহমান

১০

শ্রীপুরে খামারিদের আধুনিক প্রশিক্ষণ, দুধ উৎপাদন বাড়াতে ব্র্যাকের উদ্যোগ

১১

১৯ বছরের প্রবাস জীবনের সঞ্চয় গায়েব, স্ত্রী এখন অন্যের ঘরে

১২

মোরেলগঞ্জে বিবাদমান জমিতে তোলা ঘর ভেঙ্গে ফেলার ঘটনায় লুট ও অগ্নিসংযোগের অভিযোগ

১৩

বিশ্বকাপ ফাইনালের মঞ্চ মাতাবেন ম্যাডোনা, শাকিরা ও বিটিএস

১৪

নিখোঁজের ৩দিন পর রেললাইনের পাশে মিলল যুবকের মরদেহ

১৫

কেলিশহর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রস্তুতি নিচ্ছেন বিএনপি নেতা আবদুল আলম

১৬

বীরগঞ্জে হাইব্রিড ভুট্টার মাঠ দিবসে কৃষকদের ব্যাপক সাড়া

১৭

মনু নদীতে ভেসে আসা ভারতীয় যুবকের মরদেহ বিএসএফের কাছে হস্তান্তর

১৮

শ্রীপুরে অটোরিকশাচালকের গলাকাটা মরদেহ উদ্ধার

১৯

নোবিপ্রবির নতুন উপাচার্য হলেন অধ্যাপক ড. গোলাম রব্বানী

২০