তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি:
১৫ মে ২০২৬, ৮:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বড়লেখা সীমান্তে দম্পতি আটক

মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় এক স্বামী-স্ত্রীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (১৫ মে) সকালে উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের গান্ধাই সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় আটককৃতদের কাছ থেকে ভারতীয় পরিচয়পত্র, ভারতীয় মোবাইল সিম এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

আটককৃতরা হলেন কামরুল আহমেদ (৩২) ও তার স্ত্রী হুসনা বেগম লস্কর (২৪)। বিজিবি সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে তারা ভারতে বসবাস করছিলেন এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করেন।

বিজিবির প্রাথমিক তদন্তে জানা যায়, কামরুল আহমেদ ২০১৪ সালে দালালের সহায়তায় যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। সেখানে অবস্থানের একপর্যায়ে তিনি ২০১৫ সালে ভারতীয় নাগরিকত্ব গ্রহণ করেন বলে দাবি করেছেন। পরবর্তীতে ভারতের আসাম রাজ্যের হাইলাকান্দি জেলার লালা গ্রামের বাসিন্দা তাজ উদ্দিন লস্করের মেয়ে হুসনা বেগম লস্করকে বিয়ে করেন তিনি।

বিজিবি আরও জানায়, দীর্ঘদিন ভারতে বসবাসের পর সম্প্রতি তারা বাংলাদেশে আসার পরিকল্পনা করেন। শুক্রবার ভোরে বড়লেখা সীমান্তের গান্ধাই এলাকা দিয়ে অবৈধভাবে দেশে প্রবেশের সময় বিজিবির টহল দল তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে আটক করে। পরে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ভারতীয় পরিচয়পত্র, মোবাইল সিম ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।

আরো পড়ুন...  ২৪৩ নং ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর): প্রথম থেকে দ্বাদশ সংসদ—ত্রয়োদশে কার হাতে যাবে আসন?

বিজিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের কথা স্বীকার করেছেন বলে জানা গেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এ বিষয়ে বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খাঁন জানান, শুক্রবার দুপুরের পর বিজিবি আটককৃত দু’জনকে থানায় হস্তান্তর করেছে। বর্তমানে তাদের পরিচয় ও অন্যান্য তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। বিজিবির পক্ষ থেকে থানায় এজাহার দাখিলের প্রস্তুতি চলছে।

তিনি আরও বলেন, “মামলা দায়েরের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ ও মানবপাচার রোধে আইনশৃঙ্খলা বাহিনী সর্বদা সতর্ক রয়েছে।”

সংশ্লিষ্টরা বলছেন, সীমান্তবর্তী এলাকাগুলোতে এখনও দালালচক্র সক্রিয় থাকায় অনেকেই ঝুঁকি নিয়ে অবৈধভাবে সীমান্ত পারাপারের চেষ্টা করছেন। এতে মানবপাচার, অবৈধ অনুপ্রবেশ ও নিরাপত্তাজনিত নানা ঝুঁকি বাড়ছে। এ ধরনের কর্মকাণ্ড প্রতিরোধে সীমান্ত এলাকায় বিজিবির নজরদারি আরও জোরদার করা হয়েছে বলে জানা গেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পঞ্চগড়ে শ্রমিক সংগঠন নিয়ে বিরোধ, চার ঘণ্টা মহাসড়ক অবরোধ

শ্রীপুরে ৪ হাজারের বেশি কৃষকের মাঝে কৃষি প্রণোদনা, শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ

শ্যামনগরে ১ হাজার সদস্যের মাঝে ৩ হাজার ফলজ বৃক্ষের চারা বিতরণ

মোরেলগঞ্জে আলোচনা-সাংস্কৃতিক আয়োজনে উদযাপিত হচ্ছে ‘নজরুল বর্ষ’

মোরেলগঞ্জে আধুনিক মৎস্য চাষে প্রণোদনা, চাষিদের হাতে পোনা-এয়ারেটর বিতরণ

পানছড়িতে বিজিবির বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, আড়াই লাখ চারা রোপণের লক্ষ্য

ভেড়ামারায় পুলিশের অভিযানে ১৩৪ বোতল এসকাফ সিরাপ ও ৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২

জমিজমার বিরোধে ভাইকে অপহরণ করে হত্যা: পরিকল্পনাকারীসহ ৫ জন গ্রেপ্তার

জুলাই শহিদদের স্মরণে কুড়িগ্রামে এনসিপির ৩৬ দিনের ‘জুলাই জাগরণ’ কর্মসূচির উদ্বোধন

কুড়িগ্রামে সুপারি বাগানে গাঁজা চাষ, পুলিশের অভিযানে চার গাছ জব্দ

১০

সার সংকটে তেতুলিয়ার শত শত ক্ষুদ্র চা চাষি, উৎপাদন নিয়ে শঙ্কা

১১

মাগুরায় ৬৫ শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা উপকরণ, ক্রীড়া সামগ্রী ও গাছের চারা বিতরণ

১২

মৃত সেনা সদস্যের পরিবারকে ঘর নির্মাণ করে দিলো সেনাবাহিনী

১৩

তেতুলিয়ায় সরকারি বিধি ভেঙে মানববন্ধনে অংশ নেওয়া কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া

১৪

সামনে নরওয়ে, অতীতের জুজু কাটাতে চায় ব্রাজিল

১৫

নির্বাচনের আগে হয়রানির অভিযোগ, মিথ্যা মামলায় ফাঁসানোর দাবি সাবেক ইউপি সদস্য প্রার্থীর

১৬

ক্ষতিগ্রস্ত কৃষকদের নাম বাদ দিয়ে তালিকা প্রস্তুতের অভিযোগ, ইউএনও বরাবর লিখিত আবেদন

১৭

পৃথক অভিযানে বিজিবি ও কোস্ট গার্ডের সাফল্য: ইউরিয়া সার ও দেশীয় মদ জব্দ, আটক ৩

১৮

কুড়িগ্রামে কমতে শুরু করেছে নদ-নদীর পানি

১৯

পঞ্চগড়ে তেঁতুলিয়া ইউএনওর বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

২০