উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
১৬ মে ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নড়াইলে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

নড়াইলে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) বিশেষ অভিযান চালিয়ে ২৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে। শুক্রবার (১৫ মে) রাতে নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের মালিবাগ মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন মোঃ আঃ রাজ্জাক (৪০) এবং রাজ গাজী (২৭)। এর মধ্যে আঃ রাজ্জাক নড়াইল পৌরসভার দুর্গাপুর গ্রামের বাসিন্দা এবং রাজ গাজী সদর উপজেলার মহিষখোলা গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) জানতে পারে, মালিবাগ মোড় এলাকায় কয়েকজন মাদক কারবারি ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে।

অভিযানটি পরিচালনা করেন জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল খালেক এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ সাব্বির শেখ। পুলিশের একটি চৌকস দল ঘটনাস্থলে পৌঁছে সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করে তল্লাশি চালায়। পরে তাদের কাছ থেকে ২৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আরো পড়ুন...  নড়াইলে বিএনপির শৃঙ্খলা ভঙ্গ, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম বহিষ্কার

ডিবি পুলিশের দাবি, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তারা বিভিন্ন স্থানে ইয়াবা সরবরাহ ও বিক্রির কাজ করতেন। পুলিশের নজরদারির মধ্যেই তারা গোপনে মাদক কারবার চালিয়ে আসছিলেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

এ ঘটনায় নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার পর গ্রেফতারকৃতদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে নড়াইল জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। জেলা পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার এর নির্দেশনায় মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হয়েছে।

পুলিশ কর্মকর্তারা জানান, তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে জেলা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর অভিযান অব্যাহত থাকবে বলে তারা জানিয়েছেন।

স্থানীয় সচেতন মহল পুলিশের এ অভিযানের প্রশংসা করে বলেন, মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। তাহলেই মাদকমুক্ত সমাজ গঠন সম্ভব হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১০

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১১

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১২

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৩

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৪

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

১৫

ফুলবাড়ীতে স্বামীর খুন্তির আঘাতে গৃহবধূ নিহত, অভিযুক্ত স্বামী আটক

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে ব্যতিক্রমী উদ্যোগে খেজুরের বীজ বপন

১৭

গভীর সমুদ্রে ট্রলারডুবি: নিখোঁজ জেলেদের পরিবারে ইউএনও, প্রশাসনের আর্থিক সহায়তা

১৮

‘সবুজ বাংলাদেশ গড়ার বার্তা’— কুলিয়ারচরে শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ

১৯

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

২০