তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি:
১৯ মে ২০২৬, ৮:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মৌলভীবাজারে গ্রাম আদালত নিয়ে সমন্বয় সভা

মৌলভীবাজারে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও ভবিষ্যৎ করণীয় নির্ধারণে জেলা পর্যায়ের অর্ধ-বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে আয়োজিত এ সভায় গ্রাম আদালতের কার্যক্রমকে আরও কার্যকর, গতিশীল ও জনবান্ধব করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সোমবার (১৮ মে) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট তৌহিদুজ্জামান পাভেল। সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার, মৌলভীবাজারের উপ-পরিচালক (উপসচিব) রুবেল মাহমুদ।

সভায় জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে গ্রাম আদালতের সার্বিক কার্যক্রম, মামলা নিষ্পত্তির হার, বিচারপ্রার্থীদের অংশগ্রহণ, জনসচেতনতা বৃদ্ধি এবং সেবার মানোন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি গ্রাম আদালতের কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে বিভিন্ন বাস্তবধর্মী করণীয় নির্ধারণ করা হয়।

আলোচনায় বক্তারা বলেন, গ্রাম আদালত তৃণমূল পর্যায়ে দ্রুত ও স্বল্প ব্যয়ে বিরোধ নিষ্পত্তির একটি কার্যকর মাধ্যম হিসেবে ইতোমধ্যেই সাধারণ মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। বিশেষ করে ছোটখাটো পারিবারিক, সামাজিক ও আর্থিক বিরোধ স্থানীয় পর্যায়ে সহজভাবে নিষ্পত্তি হওয়ায় আদালতের ওপর চাপ কমছে এবং সাধারণ মানুষও দ্রুত বিচারসেবা পাচ্ছেন।

আরো পড়ুন...  রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের স্থান পরিদর্শনে উপাচার্য

সভায় বিভিন্ন ইউনিয়নের প্রতিনিধিরা গ্রাম আদালত পরিচালনার ক্ষেত্রে বিদ্যমান চ্যালেঞ্জ ও সীমাবদ্ধতার বিষয়গুলো তুলে ধরেন। একইসঙ্গে গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে জনগণের মধ্যে আরও সচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করা হয়। বক্তারা বলেন, অনেক সাধারণ মানুষ এখনো গ্রাম আদালতের কার্যক্রম ও এর সুবিধা সম্পর্কে পর্যাপ্ত ধারণা রাখেন না। তাই প্রচার-প্রচারণা বাড়ানোর পাশাপাশি ইউনিয়ন পর্যায়ে প্রশিক্ষণ ও মনিটরিং কার্যক্রম জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল বলেন, “গ্রাম আদালত সাধারণ মানুষের দোরগোড়ায় সহজ, দ্রুত ও স্বল্প ব্যয়ে বিচারসেবা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তির মাধ্যমে সামাজিক সম্প্রীতি বজায় রাখতেও এ আদালতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

তিনি আরও বলেন, “গ্রাম আদালতকে আরও কার্যকর করতে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা-কর্মচারীকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। জনগণের আস্থা অর্জনের মাধ্যমে এ ব্যবস্থাকে আরও শক্তিশালী করা সম্ভব।”

সভায় জেলার বিভিন্ন ইউনিয়নের হিসাব সহকারী, প্রশাসনিক কর্মকর্তা ও সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। তারা নিজ নিজ এলাকার গ্রাম আদালতের অগ্রগতি ও বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেন।

আরো পড়ুন...  ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে আধুনিক গেইট নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন

উল্লেখ্য, সভাটি জেলা প্রশাসন, মৌলভীবাজারের আয়োজনে এবং “বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ-৩য় পর্যায়” প্রকল্পের সহযোগিতায় অনুষ্ঠিত হয়। প্রকল্পটি স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে বাস্তবায়িত হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০