মো: সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি :
২১ মে ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শ্রীপুরে ফায়ার সার্ভিস সপ্তাহ উদ্বোধন

“অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন”—এই স্লোগানকে সামনে রেখে মাগুরার শ্রীপুর উপজেলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। তিন দিনব্যাপী এই কর্মসূচি ১৯ মে থেকে ২১ মে পর্যন্ত চলবে।

বুধবার (২০ মে) সকালে উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উদ্যোগে স্টেশন চত্বরে জাতীয় পতাকা ও ফায়ার সার্ভিসের পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। এরপর এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ফায়ার সার্ভিস সপ্তাহের কার্যক্রম শুরু হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মোঃ শামসুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল ইসলাম।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফায়ার ফাইটার খায়রুল ইসলাম। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, স্টাইল স্মিথ সান অ্যাপারেলস লিমিটেডের জেনারেল ম্যানেজার মোঃ আমানউল্লাহ, জেলা জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণ কমিটির সভাপতি ও সিনিয়র সাংবাদিক মোঃ সাইফুল্লাহ এবং কমফোর্ট প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক রায়হান বিশ্বাসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আরো পড়ুন...  শ্রীপুরে কমিউনিটি পুলিশিং ফোরামের অভিষেক

আলোচনা সভায় বক্তারা বলেন, অগ্নিকাণ্ড, সড়ক দুর্ঘটনা, ভবন ধসসহ যেকোনো জরুরি পরিস্থিতিতে ফায়ার সার্ভিসের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনসচেতনতা বৃদ্ধি এবং প্রাথমিক পর্যায়ে সতর্কতা অবলম্বন করলে বড় ধরনের ক্ষয়ক্ষতি অনেকাংশে কমানো সম্ভব।

সভাপতির বক্তব্যে স্টেশন অফিসার মোঃ শামসুর রহমান বলেন, ফায়ার সার্ভিস সপ্তাহ উপলক্ষে বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার সমন্বয়ে এ আয়োজন করা হয়েছে। এর অংশ হিসেবে স্টেশন ভবন ও আঙ্গিনা রঙিন পতাকা ও ব্যানার দিয়ে সাজানো হয়েছে।

তিনি আরও জানান, জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তথ্য অধিদপ্তরের সহযোগিতায় গুরুত্বপূর্ণ এলাকায় মাইকিং ও লিফলেট বিতরণ করা হচ্ছে। পাশাপাশি স্কুল-কলেজ, হাট-বাজার, শিল্পপ্রতিষ্ঠান, বিপণিবিতান ও শপিংমলে অগ্নিনির্বাপণ ও উদ্ধার মহড়া প্রদর্শন করা হবে।

তিনি বলেন, সমাপনী দিনে স্টেশন পর্যায়ে ফায়ার সার্ভিসের গাড়ি, পাম্প, অগ্নিনির্বাপক ও উদ্ধার সরঞ্জাম প্রদর্শনী এবং বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হবে। পাশাপাশি একটি বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হবে।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল ইসলাম বলেন, ফায়ার সার্ভিস শুধু অগ্নিনির্বাপণই নয়, মানুষের জীবন ও সম্পদ রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাই এ বাহিনীর কার্যক্রম সম্পর্কে সাধারণ মানুষকে আরও সচেতন করা জরুরি।

আরো পড়ুন...  নতুন কুঁড়িতে স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে জমকালো সংবর্ধনা

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা ফায়ার সার্ভিসের আধুনিকায়ন ও জনসচেতনতা বৃদ্ধির কার্যক্রমের প্রশংসা করেন এবং নিরাপদ সমাজ গঠনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল

কালিহাতীতে জমি বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, আহত ২ নারী

শ্যামনগরে নারী অধিকার ও জেন্ডার সমতা নিয়ে সচেতনতামূলক কর্মশালা

মাগুরায় নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

মাগুরার শিশু আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড হাইকোর্টেও বহাল

ভোলাহাট সীমান্তে ৩ মাদক কারবারি আটক, হেরোইন-ইয়াবা জব্দ

সোনামসজিদ আইসিপিতে ৫৯ বিজিবির অভিযান, ৪ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

কুড়িগ্রামে ৮০ পিস ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার

নড়াইলে মরদেহের সঙ্গে অনৈতিক কাজের চেষ্টার অভিযোগ, অ্যাম্বুলেন্সচালক আটক

কুড়িগ্রামে আগাম সবজি চাষে বাড়ছে খরচ, বিপাকে কৃষক

১০

মোরেলগঞ্জে হ্যান্ডবল খেলাকে কেন্দ্র করে মারপিট, আহত ৫

১১

তেঁতুলিয়ায় বাংলাবান্ধা সীমান্ত পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

১২

মোরেলগঞ্জে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা

১৩

‘আমি সাধারণ মানুষ, আমার প্রার্থনা অসাধারণ’

১৪

কিশোরগঞ্জ জেলা দলিল লেখক সমিতির সহ-সম্পাদক জামাল উদ্দিন

১৫

শ্যামনগরে নারীর প্রতি সহিংসতা রোধে সচেতনতামূলক কর্মশালা

১৬

৫০০ টাকা মজুরিসহ পাঁচ দফা দাবিতে চা শ্রমিকদের বিক্ষোভ

১৭

শিবগঞ্জ সীমান্তে ৫ গ্রাম হেরোইনসহ ২ জন আটক

১৮

চাঁপাইনবাবগঞ্জে শব্দ ও বায়ুদূষণে ১১ হাজার টাকা জরিমানা

১৯

কালিয়াকৈরে ১১০টি নিষিদ্ধ জাল জব্দ, ধ্বংস

২০