মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি
২১ মে ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মঠবাড়িয়ায় খাল পুনঃখনন কাজ পরিদর্শনে ইউএনও, দ্রুত শেষের নির্দেশ

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় চলমান খাল পুনঃখনন কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকলিমা আক্তার। বুধবার উপজেলার বহেরাতলা বাজার থেকে আলগী পাতাকাটা বাজার হয়ে ভাঙ্গাপোল অভিমুখ পর্যন্ত খাল পুনঃখনন কাজ পরিদর্শন করে তিনি সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় বাস্তবায়িত এ প্রকল্পের মাধ্যমে দীর্ঘদিন ভরাট হয়ে থাকা খাল পুনরুদ্ধারের উদ্যোগ নেওয়া হয়েছে। স্থানীয়দের আশা, খালটি পুনঃখনন সম্পন্ন হলে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে এবং বর্ষা মৌসুমে জলাবদ্ধতার দুর্ভোগ অনেকাংশে কমে আসবে।

পরিদর্শনকালে ইউএনও আকলিমা আক্তার খনন কাজের অগ্রগতি, খালের গভীরতা, প্রশস্ততা এবং কাজের গুণগত মান সরেজমিনে পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রকল্প বাস্তবায়ন সংশ্লিষ্টদের সতর্ক করে বলেন, সরকারের গুরুত্বপূর্ণ এই প্রকল্প বাস্তবায়নে কোনো ধরনের অনিয়ম, গাফিলতি বা নিম্নমানের কাজ বরদাশত করা হবে না। নির্ধারিত নকশা ও সরকারি নির্দেশনা অনুযায়ী দ্রুত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করতে হবে।

তিনি আরও বলেন, খাল পুনঃখননের মাধ্যমে শুধু পানি চলাচল স্বাভাবিক হবে না, বরং কৃষি উৎপাদন বৃদ্ধি, জলাবদ্ধতা নিরসন এবং পরিবেশের ভারসাম্য রক্ষায়ও ইতিবাচক ভূমিকা রাখবে। তাই প্রকল্প বাস্তবায়নে সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।

আরো পড়ুন...  মঠবাড়িয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

এ সময় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে খালটি ভরাট হয়ে যাওয়ায় পানি চলাচল প্রায় বন্ধ হয়ে পড়ে। ফলে বর্ষা মৌসুমে এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হতো এবং কৃষিজমিতে পানি জমে ফসলের ব্যাপক ক্ষতি হতো। এছাড়া সাধারণ মানুষের চলাচল ও দৈনন্দিন জীবনযাত্রাতেও দুর্ভোগ বাড়ছিল।

তারা বলেন, খাল পুনঃখনন কাজ শেষ হলে এলাকার কৃষকরা সবচেয়ে বেশি উপকৃত হবেন। পানি দ্রুত নিষ্কাশনের সুযোগ সৃষ্টি হওয়ায় কৃষি জমিতে উৎপাদন বাড়বে এবং পরিবেশও আগের মতো স্বাভাবিক হয়ে উঠবে বলে আশা করছেন তারা।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সরকারের চলমান খাল পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে উপজেলার বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে খাল সংস্কার ও পুনঃখনন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। এর মাধ্যমে পানি প্রবাহ স্বাভাবিক রাখা, জলাবদ্ধতা নিরসন এবং প্রাকৃতিক পরিবেশ রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টানা ৩ দিনের বৃষ্টিতে জলাবদ্ধতা মোরেলগঞ্জে জনজীবন বিপর্যস্ত

সংস্কারহীন সড়কে চরম ভোগান্তি, দুর্ভোগে চন্দনাইশ পৌরবাসী

মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার সুনাম ক্ষুন্নে পরিকল্পিত অপপ্রচারের অভিযোগ

কৃষি উৎপাদন বৃদ্ধিতে নলডাঙ্গায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ

মেঘা প্রকল্পের ভেড়িবাঁধ রক্ষায় কঠোর অবস্থানে চেয়ারম্যান মাসুদুল আলম

আর্জেন্টিনা-মিশর ম্যাচে কে জিতবে, জানাল এআই

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির পৃথক অভিযানে ২৭০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ

মিশরের এক নারী, যিনি বয়সের সংজ্ঞাই বদলে দিলেন

ঘুষ না দিলে মেলে না এতিমখানার অনুদান! ভোলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

পানছড়িতে অটোরিকশা থামিয়ে এলোপাতাড়ি গুলি, প্রাণ গেল ৩ যুবকের

১০

বিষাক্ত কেমিক্যালে আইসক্রিম তৈরি, দোহাজারীতে জরিমানা ও দুই লাখ টাকার মালামাল জব্দ

১১

র‌্যালি-আলোচনা সভায় ইসলামপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

১২

র‌্যালি-আলোচনা সভায় মাগুরায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

১৩

বর্ণাঢ্য আয়োজনে ভান্ডারিয়ায় প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

১৪

চারা বিতরণ ও দোয়া মাহফিলে বিশ্বনাথে জাতীয় সুন্নী ওলামা মাশায়েখ পরিষদ

১৫

দেওয়ানগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৬

অটোভ্যানের সিটের নিচে ১৪ কেজি ভারতীয় গাঁজা, আটক ২

১৭

গ্রামীণ উন্নয়নকে এগিয়ে নিতে চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

১৮

বেতন-ভাতার দাবিতে মাগুরায় এআই টেকনিশিয়ানদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

১৯

আমাগো কষ্ট কেউ দ্যাখে না’—তিস্তার ভাঙনে ১৫ দিনে রাজারহাটে নদীগর্ভে ১৯টি বাড়ি

২০