শরীফ মিয়া, স্টাফ রিপোর্টার
২২ মে ২০২৬, ৬:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ছাত্রদলের সমাবেশ ঘিরে ইসলামপুরে উৎসবমুখর পরিবেশ

জামালপুরের ইসলামপুর উপজেলা ও পৌর ছাত্রদলের কর্মী সমাবেশকে কেন্দ্র করে নেতাকর্মীদের মাঝে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সমাবেশ সফল করতে প্রচারণা, গণসংযোগ ও প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। সম্ভাব্য নেতৃত্ব নিয়েও চলছে ব্যাপক আলোচনা, বিশেষ করে সভাপতি পদপ্রত্যাশী শাকিল আহমেদ পাপনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে বাড়তি আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।

শুক্রবার (২২ মে) বিকেলে উপজেলা কেন্দ্রীয় অডিটোরিয়ামে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সমাবেশকে ঘিরে উপজেলা জুড়ে ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায় থেকে নেতাকর্মীরা সমাবেশে যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

জানা গেছে, উপজেলা ছাত্রদলের সভাপতি পদে শাকিল আহমেদ পাপন, সোহানুর রহমান সোহান, জুবায়ের ইসলাম উদয়, মিঠুন মিয়া ও শয়ন ইসলাম নয়ন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া সাধারণ সম্পাদক পদে রয়েছেন সোহেল তানভীর, আরিফুল ইসলাম লেবু, ইমরান হাসমী ও সোহাগ।

সভাপতি পদপ্রত্যাশীদের মধ্যে বর্তমান উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শাকিল আহমেদ পাপন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন। দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা, সাংগঠনিক দক্ষতা এবং দলের প্রতি ত্যাগ ও নিষ্ঠার কারণে তিনি নেতাকর্মীদের কাছে পরিচিত মুখ হিসেবে বিবেচিত হচ্ছেন।

আরো পড়ুন...  ইসলামপুরে মাদকবিরোধী মানববন্ধন

স্থানীয় নেতাকর্মীদের দাবি, বিগত আওয়ামী লীগ সরকারের সময় রাজপথের আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখায় শাকিল আহমেদ পাপনের বিরুদ্ধে সাতটি রাজনৈতিক মামলা দায়ের করা হয় এবং তাকে তিনবার কারাবরণ করতে হয়। কঠিন সময়ে দলের কর্মসূচিতে নেতৃত্ব দেওয়ার কারণে তিনি ত্যাগী নেতা হিসেবে নেতাকর্মীদের আস্থা অর্জন করেছেন বলে জানান তারা।

নেতাকর্মীরা আরও বলেন, অনেকেই যখন নিষ্ক্রিয় ছিলেন, তখন শাকিল আহমেদ পাপন মাঠে থেকে সংগঠনকে সচল রেখেছেন। গত ৫ আগস্টের পর তার নেতৃত্বে উপজেলা ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত হয়েছে বলেও দাবি করেন তারা।

স্থানীয় নেতাদের ভাষ্য, তার বিরুদ্ধে সন্ত্রাস, চাঁদাবাজি কিংবা টেন্ডারবাজির মতো কোনো অভিযোগ নেই। বরং কর্মীবান্ধব ও পরিচ্ছন্ন রাজনৈতিক ভাবমূর্তির কারণে সাধারণ নেতাকর্মীদের মধ্যেও তার গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে। ধানের শীষের পক্ষে কাজ করে রাজনৈতিক সফলতা অর্জনের ক্ষেত্রেও তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে মনে করেন নেতাকর্মীরা।

তাদের মতে, দুঃসময়ে দলের পাশে থাকা এবং সাহসিকতার সঙ্গে নেতৃত্ব দেওয়ার কারণে শাকিল আহমেদ পাপন ইসলামপুর উপজেলা ছাত্রদলের রাজনীতিতে অনুকরণীয় হয়ে উঠেছেন। আগামী দিনে তার নেতৃত্বে উপজেলা ছাত্রদল আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজারে রাত্রিযাপনের চুক্তিতে ১ হাজার পরিশোধের জেরে হত্যা, আটক-২

১

মোরেলগঞ্জে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু: প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

২

“শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়” মোরেলগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

৩

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে মোরেলগঞ্জে র‌্যালী আলোচনা সভা অনুষ্ঠিত 

৪

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ডের ১০ কোটি টাকা আত্মসাৎ কারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

৫

মোরেলগঞ্জে শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

৬

১৩৮৬ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করলো রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র

৭

কোষ্ট গার্ড পশ্চিম জোনের অভিযানে উদ্ধার ৪জেলে

৮

মোরেলগঞ্জে মা ইলিশ সংরক্ষণ অভিযানে জাল ধ্বংস, দুই ব্যবসায়ীকে জরিমানা

৯

মোরেলগঞ্জে ভূমিহীন নরেনের চায়ের দোকান দখলের চেষ্টার অভিযোগ

১০

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

১১

ওমরাহ শেষে এলাকায় ফিরে কর্মীদের ভালোবাসায় সিক্ত এমপি আব্দুল আলীম

১২

বাগেরহাটে স্থানীয় সরকার প্রতিনিধিদের জলবায়ু সংক্রান্ত সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

১৩

গৌরীপুরে সাংবাদিক ঐক্য ফোরামের প্রতিবাদ সভা

১৪

কক্সবাজার-মহেশখালী-কুতুবদিয়ায় জলদস্যু দমনে কোস্ট গার্ডের সাঁড়াশি অভিযান

১৫

মোরেলগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

১৬

মোরেলগঞ্জে অগ্নিকাণ্ডে ঘর হারিয়ে ২০ দিন ধরে খোলা আকাশের নিচে শ্রমিক পরিবার

১৭

সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতি চেষ্টার খবরটি বানোয়াট- টোয়াস

১৮

মোরেলগঞ্জে প্রাথমিকের ৪৪ জন সহকারি শিক্ষককে বরণ করে নিলেন শিক্ষক সমিতি

১৯

মৎস্য ঘেরের ভেড়িতে তরমুজ চাষে বাজিমাত: সফল মোরেলগঞ্জের তরুণ উদ্যোক্তা মাহবুব

২০