ইতিহাস ডেস্ক
২০ জানুয়ারী ২০২৬, ৬:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দেব-শুভশ্রীর বিয়ে হলে ভালো হতো – রাজ

দেব, শুভশ্রী ও রাজ চক্রবর্তী I ছবি : সংগৃহীত
দেব, শুভশ্রী ও রাজ চক্রবর্তী I ছবি : সংগৃহীত

টালিউডের একসময়কার বহুল আলোচিত জুটি ‘দেশু’—অর্থাৎ দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের প্রেমকাহিনি বাংলা সিনেমাপ্রেমীদের কাছে নতুন নয়। অনস্ক্রিন রসায়ন যে বাস্তব জীবনেও গভীর সম্পর্কে রূপ নিয়েছিল, তা ছিল শোবিজ অঙ্গনের ওপেন সিক্রেট। যদিও সময়ের সঙ্গে সেই সমীকরণ বদলেছে। বর্তমানে শুভশ্রী গঙ্গোপাধ্যায় সুখী দাম্পত্য জীবনে পরিচালক রাজ চক্রবর্তীর স্ত্রী এবং দুই সন্তানের মা। অন্যদিকে দেবও নিজের ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবন নিয়ে এগিয়ে চলেছেন।

এমন প্রেক্ষাপটে দীর্ঘ এক দশক পর দেব ও শুভশ্রী আবারও একসঙ্গে সিনেমার পর্দায় ফিরছেন। ঠিক এই সময়েই শুভশ্রীর অতীত সম্পর্ক নিয়ে খোলামেলা ও পরিণত মন্তব্য করে আলোচনায় এসেছেন রাজ চক্রবর্তী। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বিষয়টি নিয়ে অত্যন্ত সংযত ও ইতিবাচক মনোভাব প্রকাশ করেন।

রাজ চক্রবর্তী বলেন, “আমারও একসময় মনে হয়েছিল, দেব আর শুভশ্রীর বিয়ে হলে হয়তো ভালোই হতো।” তবে তিনি স্পষ্ট করে দেন, জীবনের বাস্তবতা ও নিয়তির পথ আলাদা। তাঁর ভাষায়, “কিন্তু শুভশ্রী তো আসলে আমার কপালেই ছিল। আর আমিও ওর কপালে ছিলাম। আমরা খুব হ্যাপি। দেবের সঙ্গে যার বিয়ে হবে, সেও খুব হ্যাপি থাকবে। দেব খুব ভালো ছেলে।”

আরো পড়ুন...  গ্ল্যামারের আড়ালে মাটির মানুষ জয়া, কোদাল হাতে বাগানে ব্যস্ত অভিনেত্রী

রাজের এই স্পোর্টিং ও সংবেদনশীল মন্তব্যে মুগ্ধ হয়েছেন নেটিজেনরা। অনেকেই বলছেন, স্ত্রীর প্রাক্তন সম্পর্ককে এভাবে সম্মান ও স্বাভাবিকতার সঙ্গে গ্রহণ করা মানেই পরিণত মানসিকতা এবং প্রকৃত ভালোবাসার পরিচয়।

এদিকে দীর্ঘ বিরতির পর দেবের ৫১তম সিনেমায় নায়িকা হিসেবে ফিরছেন শুভশ্রী। বাংলা সিনেমার স্বার্থে এবং পেশাদারিত্ব বজায় রেখে প্রাক্তন প্রেমিকের বিপরীতে কাজ করতে কোনো দ্বিধা করেননি তিনি। রবিবার দেব ও শুভশ্রী একসঙ্গে ফেসবুক লাইভে এসে ভক্তদের উদ্দেশে একটি বিশেষ অনুরোধ জানান।

লাইভে দেব বলেন, “দয়া করে এমন মন্তব্য করবেন না, যাতে আমাদের মনে হয় আমাদের সঙ্গীদের অপমান করা হচ্ছে। ‘দেশু’-র উন্মাদনার মাধ্যমে বাংলা ছবির অবস্থার পরিবর্তনের চেষ্টা করছি—সেটা মাথায় রেখেই মন্তব্য করুন।”
শুভশ্রীও স্পষ্টভাবে বলেন, “আমরা চাই, আমাদের যতটা সম্মান দেওয়া হচ্ছে, তার থেকেও বেশি সম্মান আমাদের সঙ্গীদের—রাজ ও রুক্মিনীকে—দেওয়া হোক।”

সব মিলিয়ে, অতীতকে সম্মান জানিয়ে বর্তমানকে গুরুত্ব দেওয়া এবং পেশাদারিত্ব ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন দেব, শুভশ্রী ও রাজ চক্রবর্তী। টালিউডে এই পরিণত সম্পর্কের বার্তা নিঃসন্দেহে প্রশংসিত হচ্ছে দর্শক মহলে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে বিদায় সংবর্ধনা নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন ও প্রতিবাদ

১

গোপালগঞ্জ থেকে বাগেরহাটের বিএনপি নেতা মনিরুল ফরাজী  নিখোজ 

২

মোংলা থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, বিপাকে যাত্রীরা

৩

মোংলা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ

৪

‎জলবায়ু ন্যায্যতার দাবিতে বানিশান্তা যৌনপল্লীতে মানববন্ধন ‎

৫

কোস্ট গার্ডের অভিযানে হরিণের মাংস, মাথা ও চামড়া জব্দ

৬

মোরেলগঞ্জের ঝিলবুনিয়া দরবার শরিফে শুক্রবার থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিল

৭

মোরেলগঞ্জে সিএসও নেটওয়ার্কের নিয়মিত সভা অনুষ্ঠিত

৮

মোরেলগঞ্জে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগ; সুষ্ঠু তদন্তের দাবি ভুক্তভোগী পরিবারদের

৯

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে মোরেলগঞ্জ ৩ জন আটক

১০

মোরেলগঞ্জে আড়তের গ্রীল কেটে  ৫ লক্ষ টাকা চুরির অভিযোগ

১১

মোরেলগঞ্জে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর ওপর হামলা, আহত ৪জন

১২

মোরেলগঞ্জে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৩

মোরেলগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

১৪

মোরেলগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শিত

১৫

মোরেলগঞ্জে ৭ই নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

১৬

মসিউর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত: সমালোচনা নাকি ব্যক্তিগত আক্রোশ

১৭

মোরেলগঞ্জে কৃষক দল নেতা জয়নাল আবেদিনের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ

১৮

মোরেলগঞ্জে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ এর শুভ উদ্বোধন উপলক্ষে প্রেস ব্রিফিং

১৯

বিভিন্ন জাতিগোষ্ঠী নিয়ে উসকানিমূলক বক্তব্যের অভিযোগ, থোয়াইচিং মং শাককে কারণ দর্শানোর নোটিশ

২০