হারুন শেখ, রামপাল প্রতিনিধি
২৫ মে ২০২৬, ৮:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রামপালে মাদক ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ ৮ জন গ্রেফতার, ৭ পিস ইয়াবা উদ্ধার

বাগেরহাটের রামপালে পৃথক অভিযানে মাদক, সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্তসহ মোট ৮ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ৭ পিস ইয়াবা ট্যাবলেটও উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (তারিখ) রামপাল থানা পুলিশের একাধিক টিম উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে। গ্রেফতারদের মধ্যে রয়েছেন ১ জন মাদক মামলার আসামি, ১ জন সাজাপ্রাপ্ত আসামি এবং ৬ জন ওয়ারেন্টভুক্ত আসামি।

অভিযানটি রামপাল থানার অফিসার ইনচার্জ শেখ রাজিব আল রশিদের নির্দেশনায় পরিচালিত হয়। দীর্ঘদিন ধরে পলাতক আসামিদের ধরতে গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয় বলে জানায় পুলিশ।

রামপাল থানা পুলিশ জানায়, গ্রেফতারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে এবং তাদের আদালতে পাঠানো হয়েছে।

ওসি শেখ রাজিব আল রশিদ বলেন, মাদক, চাঁদাবাজি ও অপরাধ দমনে রামপাল থানা পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।

স্থানীয়রা পুলিশের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে এলাকায় মাদক ও অপরাধ দমনে নিয়মিত অভিযান আরও জোরদারের দাবি জানিয়েছেন।

Facebook Comments Box
আরো পড়ুন...  রামপালে বেশি দামে গ্যাস বিক্রির অভিযোগে তিন ব্যবসায়ী জরিমানা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে বিদায় সংবর্ধনা নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন ও প্রতিবাদ

১

গোপালগঞ্জ থেকে বাগেরহাটের বিএনপি নেতা মনিরুল ফরাজী  নিখোজ 

২

মোংলা থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, বিপাকে যাত্রীরা

৩

মোংলা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ

৪

‎জলবায়ু ন্যায্যতার দাবিতে বানিশান্তা যৌনপল্লীতে মানববন্ধন ‎

৫

কোস্ট গার্ডের অভিযানে হরিণের মাংস, মাথা ও চামড়া জব্দ

৬

মোরেলগঞ্জের ঝিলবুনিয়া দরবার শরিফে শুক্রবার থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিল

৭

মোরেলগঞ্জে সিএসও নেটওয়ার্কের নিয়মিত সভা অনুষ্ঠিত

৮

মোরেলগঞ্জে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগ; সুষ্ঠু তদন্তের দাবি ভুক্তভোগী পরিবারদের

৯

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে মোরেলগঞ্জ ৩ জন আটক

১০

মোরেলগঞ্জে আড়তের গ্রীল কেটে  ৫ লক্ষ টাকা চুরির অভিযোগ

১১

মোরেলগঞ্জে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর ওপর হামলা, আহত ৪জন

১২

মোরেলগঞ্জে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৩

মোরেলগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

১৪

মোরেলগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শিত

১৫

মোরেলগঞ্জে ৭ই নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

১৬

মসিউর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত: সমালোচনা নাকি ব্যক্তিগত আক্রোশ

১৭

মোরেলগঞ্জে কৃষক দল নেতা জয়নাল আবেদিনের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ

১৮

মোরেলগঞ্জে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ এর শুভ উদ্বোধন উপলক্ষে প্রেস ব্রিফিং

১৯

বিভিন্ন জাতিগোষ্ঠী নিয়ে উসকানিমূলক বক্তব্যের অভিযোগ, থোয়াইচিং মং শাককে কারণ দর্শানোর নোটিশ

২০