মোঃ নাসির উদ্দিন, পটুয়াখালী প্রতিনিধি
২৬ মে ২০২৬, ৮:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গলাচিপার গোলখালীতে হাজারো পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে চাল বিতরণ

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে গলাচিপা উপজেলার ২নং গোলখালী ইউনিয়নে অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে ব্যাপক পরিসরে চাল বিতরণ করা হয়েছে।

মানবিক সহায়তার অংশ হিসেবে ইউনিয়নের মোট ৪ হাজার ৩৮৮ জন উপকারভোগীর মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। ঈদের আগে এ সহায়তা পেয়ে স্থানীয় দরিদ্র পরিবারগুলোতে স্বস্তি ও আনন্দের পরিবেশ সৃষ্টি হয়।

ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, কর্মহীন, অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে সরকারের পক্ষ থেকে এ খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হয়।

চাল বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন গোলখালী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আকন মো. আবু সাইদ, ইউপি সদস্য মো. দুলাল প্যাদা এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ। তারা নিজ হাতে উপকারভোগীদের মাঝে চাল বিতরণ করেন এবং তাদের খোঁজখবর নেন।

বক্তারা বলেন, ঈদের আনন্দ শুধু বিত্তবানদের মধ্যে সীমাবদ্ধ না রেখে সমাজের পিছিয়ে পড়া মানুষের মাঝেও ছড়িয়ে দেওয়াই এ উদ্যোগের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের মানবিক সহায়তা অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

উপকারভোগীরা জানান, বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সময়ে এই সহায়তা তাদের পরিবারের জন্য বড় স্বস্তি এনে দিয়েছে। কেউ কেউ বলেন, ঈদের আগে এমন সহায়তা তাদের সংসার চালাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরো পড়ুন...  টাঙ্গাইলের কালিহাতীতে চকের ভেতর থেকে এক ঘটকের মরদেহ উদ্ধার

এ উদ্যোগকে কেন্দ্র করে পুরো এলাকায় ঈদের আনন্দের পাশাপাশি মানবিক সহমর্মিতার এক অনন্য পরিবেশ তৈরি হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিঠামইন হাওরে চুরি-ডাকাতি রোধে পুলিশের বিশেষ অভিযান

পানছড়িতে বিজিবির জনকল্যাণমূলক উদ্যোগ, বিভিন্ন প্রতিষ্ঠানে সামগ্রী বিতরণ

চন্দনাইশে অবৈধ গ্যাস ক্রস ফিলিং স্থাপনায় অভিযান, সিলিন্ডার ও সরঞ্জাম জব্দ

নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযানে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

কালিহাতীতে ইয়াবাসহ দুজনের বিরুদ্ধে মাদক মামলা

দেশটা আমাদের সবার, পরিবেশও আমাদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী

দুই মাস মানুষের পদচারণা বন্ধ, স্বস্তিতে সুন্দরবন—বাড়ছে বাঘ-হরিণের বিচরণ

গ্ল্যামারের আড়ালে মাটির মানুষ জয়া, কোদাল হাতে বাগানে ব্যস্ত অভিনেত্রী

সন্তানের অবহেলায় বাঁধের ঢালে আশ্রয়, মৃত্যুর প্রহর গুনছেন আশি বছরের আজিজুর

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ইয়াবাসহ মোটরসাইকেল আরোহী আটক

১০

১২ কেজি গাঁজা উদ্ধার, মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি পেল নোয়াখালী ডিবি

১১

ভোলায় সিএনজি-হালকাযান শ্রমিক ফেডারেশনের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা

১২

চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল, এনসিপির কথিত কটূক্তির প্রতিবাদ

১৩

কালিয়াকৈরে ভিক্ষুক পুনর্বাসনে ৫০ জনের হাতে বকনা গরু তুলে দিল উপজেলা প্রশাসন

১৪

পলাশবাড়ীতে প্রথম শ্রেণির শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ

১৫

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৯৮ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ

১৬

চাঁপাইনবাবগঞ্জে পদ্মার ভয়াল ভাঙন: বিলীন দুই শতাধিক ঘরবাড়ি, শিগগিরই শুরু স্থায়ী বাঁধ নির্মাণের কাজ

১৭

নাচোলে এডিপির অর্থায়নে চার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন এমপি ড. মিজানুর রহমান

১৮

বিশ্বনাথে প্রবাসী ওয়েলফেয়ার এসোসিয়েশনের নগদ অর্থ সহায়তা বিতরণ

১৯

দেহ নয় বিবেকের বেচাকেনাই সমাজের সবচেয়ে ভয়ংকর পতন

২০