শেফালী আক্তার রাখি, মোরেলগঞ্জ প্রতিনিধি
২৭ মে ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বাগেরহাট-৪ আসনের এমপির কার্যক্রমের ১ম ফলোআপ সভা অনুষ্ঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদের ১ম অধিবেশনে ৯৮, বাগেরহাট-০৪ এর সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ আব্দুল আলীম মহান সংসদে যে সকল প্রশ্ন উত্থাপন করেছেন তার মধ্যে গুরুত্বপূর্ণ তারকাচিহ্নিত প্রশ্নসমূহের উপর ভিত্তি করে প্রণীত বুকলেট ২৬ মে মঙ্গলবার রাত ৮ টায় মোরেলগঞ্জে তার নিজ সভাকক্ষে বসে সকল সাংবাদিকদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে তা প্রকাশ করেন। এবং তার এ সকল কার্যক্রমের উপর একটি ফলোআপ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ আব্দুল আলীম বলেন, মহান সংসদের ১ম অধিবেশনে তার এলাকার সমস্যা চিহ্নিত করে সরকারকে অবগতির জন্য মাননীয় স্পিকার তাকে ২০টি অধিবেশনে কথা বলার সুযোগ করে দিয়েছেন। এজন্য মাননীয় স্পিকারকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান। এলাকার সমস্যাগুলোর মধ্যে যাহা মহান সংসদে উত্থাপন করেছেন সেগুলোর মধ্যে হলো- তার নির্বচনী এলাকার ১৪শ ৫০ কিঃমিঃ কাঁচা সড়ক পাকাকরণ ,শরনখোলায় ২টি বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মান, কৃষকদের সুদবিহীন ঋণ প্রদান ও ১০ হাজার টাকা ঋণ মৌকুফকরণ,মোরেলগঞ্জ ও শরনখোলা উপজেলার সরকারি হাসপাতাল দুটিতে সকল শুন্য পদে জনবল নিয়োগ,এমপিও বিহীন শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করণ,সাইনবোর্ড টু বগি মহা সড়কসহ কেয়ার বাজার টু মোংলা,মোরেলগঞ্জ টু ইন্দুকানী, পিংগড়িয়া টু রামপাল সড়ক নির্মান, অনাবাদি জমি চাষের আওতায় আনা,গণমাধ্যমের স্বাধীনতা,ভুয়া সংবাদ ও অপপ্রচার প্রতিরোধ,আধুনিক সম্প্রচার ব্যবস্থার উন্নয়নকরণ,নতুন গ্যাস লাইন স্থাপন ও গ্যাসের অপচয় রোধ, মধ্যপ্রাশ্চ্যের যুদ্ধের কারনে বৈদেশিক শ্রমবাজার ধরে রাখতে বিকল্প ব্যবস্থাকরণ,ইন্টারনেটের এমবির মেয়াদ আনলিমিটেড করণ, সন্ন্যাসী থেকে ঘোষিয়াখালি বেড়িবাঁধ নির্মান অথবা ৩৫/২ পোল্ডার বাস্তবায়ন,একিভুত ব্যাংকের আমানতকারীদের টাকা চাহিদা মোতাবেক ফেরত দেয়া,স্বাস্থ্যকেন্দ্রহীন ইউনিয়নে স্বাস্থ্যকেন্দ্র নির্মান করা, মাদ্রাসা ও কারিগরি শিক্ষার ক্ষেত্রে বিশেষ কর্মমুখী শিক্ষার পদক্ষেপ নেয়া,পানগুছি নদীর উপরে দ্রুত সেতু নির্মান করা, দুই উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মানকরণ,জননিরাপত্তায় আরো পুলিশ ফাঁড়ি নির্মানকরণ,ও এলাকায় খাল খনন প্রকল্প চালুকরণ।

তিনি আরো বলেন, সরকারের পাশাপাশি এনজিও, জনগণ ও জনপ্রতিনিধিদের মাধ্যমে এলাকার সমস্যা চিহ্নিত করে পরবর্তীতে পর্যায়ক্রমে মহান সংসদে তা উত্থাপন করা হবে, এবং এলাকার বেকার সমস্যাসহ চিহ্নিত সকল সমস্যাগুলোর সমাধানও করা হবে ইনশাআল্লাহ।

আরো পড়ুন...  কমলগঞ্জে ৭ হাজার ভারতীয় বিড়িসহ তরুণ আটক

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,মোরেলগঞ্জ উপজেলা নায়েবে আমীর মাস্টার মনিরুজ্জামান,পৌর আমীর অধ্যাপক রফিকুল ইসলাম,সাবেক ইউপি চেয়ারম্যান ও শরনখোলা উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক রফিকুল ইসলাম কবির,সকল সাংবাদিকবৃন্দ ও শ্রমিক কল্যান ফেডারেশনের উপজেলা সভাপতি অধ্যাপক আব্দুল মান্নান প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোম্পানীগঞ্জে মাদকবিরোধী অভিযানে তিনজনের কারাদণ্ড

নলডাঙ্গায় পুকুরে ডুবে ৯ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

কালিহাতীতে ছাত্রদল নেতার বাড়িতে গুলি ও ভাঙচুর, হত্যাচেষ্টার অভিযোগ

কুয়াকাটা প্রেসক্লাবের নতুন নেতৃত্বে তুষার-মিরন

সাপ হাতে নিয়েই হাসপাতালে রোগী

চকলেটের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে, গ্রেপ্তার ১

সেনবাগে ১৪ মামলার আসামি গ্রেফতার

করতোয়া নদীতে আবারও মৃত্যু, শোকের ছায়া এলাকায়

তেঁতুলিয়া সীমান্তে ১৩ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ

আলীকদমে বন্যার্তদের পাশে ৫৭ বিজিবি, আশ্রয়কেন্দ্রে খাদ্য সহায়তা পেল ৮০ পরিবার

১০

খাগড়াছড়িতে এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার

১১

২৪ বছরেও উন্নয়নের ছোঁয়া নেই পশ্চিম হারলায়, বেহাল সড়কে দুর্ভোগে হাজারো মানুষ

১২

উখিয়ায় নারীর ভ্যানিটি ব্যাগে ১০ হাজার ইয়াবা

১৩

বাঁধ ভেঙে পানিবন্দি অর্ধলক্ষ মানুষ, ডুবেছে ঘরবাড়ি ও ফসলি জমি

১৪

আল-আজহারে উচ্চশিক্ষার সুযোগ বাড়লো বাংলাদেশিদের

১৫

নলডাঙ্গায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৬

মাগুরায় অনলাইন জুয়া চক্রের কথিত মাস্টার এজেন্ট গ্রেফতার, জব্দ ৫ মোবাইল ও ৯ সিম

১৭

পঞ্চগড়ে করতোয়া নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

১৮

পানির নিচে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক, চন্দনাইশের পাঠানি ব্রিজ এলাকায় তীব্র যানজট

১৯

বদরগঞ্জে যমুনেশ্বরী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, বিএনপির সাবেক বহিষ্কৃত নেতাকে ঘিরে সমালোচনা

২০