মোঃ মুকিম উদ্দিন, জগন্নাথপুর প্রতিনিধি
২৭ মে ২০২৬, ৩:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঈদের আনন্দ ভাগাভাগি করতে জগন্নাথপুরে আল ফাতেমা ওয়েলফেয়ার ট্রাস্টের উপহার বিতরণ

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে আল ফাতেমা ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে। ঈদকে সামনে রেখে এমন মানবিক উদ্যোগে উপকারভোগীদের মাঝে আনন্দ ও স্বস্তির পরিবেশ সৃষ্টি হয়েছে।

বুধবার (২৭ মে) সকাল ১০টা থেকে জগন্নাথপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে এ উপহার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে প্রায় দুই শতাধিক অসহায় ও হতদরিদ্র পরিবারের সদস্যদের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। উপহার সামগ্রীর মধ্যে ছিল তেল, পেয়াজ, আলু ও লবণ।

অনুষ্ঠানে প্রধান উদ্যোক্তা হিসেবে উপস্থিত ছিলেন আল ফাতেমা ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক, ভলটন বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এবং জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র পদপ্রার্থী বিশিষ্ট সমাজসেবক আব্দুল মতিন লাকি।

এ সময় আরও উপস্থিত ছিলেন জগন্নাথপুর পৌরসভার কাউন্সিলর কামাল হোসেন, মো. আব্দুল কাইয়ুমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

উপহার বিতরণকালে আব্দুল মতিন লাকি বলেন, “সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো সমাজের বিত্তবান ও সচেতন মানুষের নৈতিক দায়িত্ব। ঈদের আনন্দ যেন শুধু ধনীদের মধ্যে সীমাবদ্ধ না থাকে, বরং সমাজের প্রতিটি অসহায় পরিবারের ঘরেও পৌঁছে যায়—সেই লক্ষ্য নিয়েই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।”

আরো পড়ুন...  সীমান্তজুড়ে মাদক উৎপাদনের অভিযোগ, যুবসমাজকে রক্ষায় কঠোর পদক্ষেপের আহ্বান এমপি নাসের রহমানের

তিনি আরও বলেন, “আজ যারা সহায়তা পেয়েছেন এবং যারা এবার পাননি, ভবিষ্যতে আরও বড় পরিসরে কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে। যাতে এলাকার কোনো হতদরিদ্র পরিবার সহায়তা থেকে বাদ না পড়ে। আল ফাতেমা ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের এ ধরনের মানবিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

স্থানীয়রা জানান, বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সময়ে ঈদের আগে এমন খাদ্য সহায়তা অনেক অসহায় পরিবারের জন্য স্বস্তি বয়ে এনেছে। অনেকেই আবেগাপ্লুত হয়ে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ঈদ উপহার বিতরণকে কেন্দ্র করে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় এবং মানবিক সহমর্মিতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপিত হয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল

কালিহাতীতে জমি বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, আহত ২ নারী

শ্যামনগরে নারী অধিকার ও জেন্ডার সমতা নিয়ে সচেতনতামূলক কর্মশালা

মাগুরায় নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

মাগুরার শিশু আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড হাইকোর্টেও বহাল

ভোলাহাট সীমান্তে ৩ মাদক কারবারি আটক, হেরোইন-ইয়াবা জব্দ

সোনামসজিদ আইসিপিতে ৫৯ বিজিবির অভিযান, ৪ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

কুড়িগ্রামে ৮০ পিস ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার

নড়াইলে মরদেহের সঙ্গে অনৈতিক কাজের চেষ্টার অভিযোগ, অ্যাম্বুলেন্সচালক আটক

কুড়িগ্রামে আগাম সবজি চাষে বাড়ছে খরচ, বিপাকে কৃষক

১০

মোরেলগঞ্জে হ্যান্ডবল খেলাকে কেন্দ্র করে মারপিট, আহত ৫

১১

তেঁতুলিয়ায় বাংলাবান্ধা সীমান্ত পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

১২

মোরেলগঞ্জে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা

১৩

‘আমি সাধারণ মানুষ, আমার প্রার্থনা অসাধারণ’

১৪

কিশোরগঞ্জ জেলা দলিল লেখক সমিতির সহ-সম্পাদক জামাল উদ্দিন

১৫

শ্যামনগরে নারীর প্রতি সহিংসতা রোধে সচেতনতামূলক কর্মশালা

১৬

৫০০ টাকা মজুরিসহ পাঁচ দফা দাবিতে চা শ্রমিকদের বিক্ষোভ

১৭

শিবগঞ্জ সীমান্তে ৫ গ্রাম হেরোইনসহ ২ জন আটক

১৮

চাঁপাইনবাবগঞ্জে শব্দ ও বায়ুদূষণে ১১ হাজার টাকা জরিমানা

১৯

কালিয়াকৈরে ১১০টি নিষিদ্ধ জাল জব্দ, ধ্বংস

২০