সেলিম চৌধুরী, পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
৩০ মে ২০২৬, ৭:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ক্রীড়াই মাদকের বিরুদ্ধে সবচেয়ে শক্তিশালী অস্ত্র — মঈনুল আলম ছোটন

পটিয়া উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সচিব মঈনুল আলম ছোটন বলেছেন, বর্তমান সময়ে মাদক দেশের তরুণ সমাজের জন্য অন্যতম বড় হুমকিতে পরিণত হয়েছে। শহরের পাশাপাশি গ্রামাঞ্চলেও মাদকের বিস্তার উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলায় সামাজিক আন্দোলন গড়ে তোলার পাশাপাশি যুবসমাজকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করতে হবে।

তিনি বলেন, ক্রীড়াই মাদকের বিরুদ্ধে সবচেয়ে শক্তিশালী অস্ত্র। শিশু-কিশোর ও তরুণদের খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং সৃজনশীল কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত করা গেলে তারা মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থাকবে। একটি সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ গঠনে ক্রীড়াচর্চার বিকল্প নেই।

শুক্রবার (২৯ মে) বিকেল ৫টায় চট্টগ্রামের পটিয়া উপজেলার রশিদাবাদ আরফা-করিম উচ্চ বিদ্যালয় মাঠে রশিদাবাদ স্পোর্টস একাডেমির উদ্যোগে আয়োজিত ক্রীড়া উৎসব-২০২৬ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রশিদাবাদ স্পোর্টস একাডেমির উপদেষ্টা ও ফেডারেল ইন্স্যুরেন্স কোম্পানির পরিচালক মোর্শেদুল শফি হিরুর সভাপতিত্বে এবং একাডেমির উপদেষ্টা মাইনুল হাসান তুষারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রীড়া সংগঠক মাহাবুবুর রহমান, এস এম হারুনুর রশীদ, হাসমত আলী, সাজ্জাদ হোসেন এনাম এবং শহীদুল আলম।

আরো পড়ুন...  খুবি শিক্ষক শরিফুল ইসলাম সিজেইএনের নতুন কমিটিতে

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন রশিদাবাদ স্পোর্টস একাডেমির সভাপতি মোহাম্মদ আরাফাত চৌধুরী এবং সাধারণ সম্পাদক আবদুর রহিম টিটু। বক্তারা বলেন, যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলা অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে। তাই গ্রামীণ পর্যায়ে নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মকে সুস্থ বিনোদনের সুযোগ করে দিতে হবে।

বক্তারা আরও বলেন, খেলাধুলা শুধু শারীরিক ও মানসিক বিকাশই ঘটায় না, বরং নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলাবোধ, সহমর্মিতা ও সামাজিক মূল্যবোধ গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ক্রীড়ার মাধ্যমে একটি মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও মানবিক সমাজ বিনির্মাণ সম্ভব।

অনুষ্ঠান শেষে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলাটি উপভোগ করতে স্থানীয় ক্রীড়াপ্রেমী দর্শক, শিক্ষার্থী, অভিভাবক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মাঠে উপস্থিত ছিলেন। উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ ক্রীড়া আয়োজনকে স্বাগত জানান স্থানীয় বাসিন্দারা।

আয়োজকরা জানান, ভবিষ্যতেও তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে এবং মাদকবিরোধী সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের ক্রীড়া কার্যক্রম অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০