মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি-
৩১ মে ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জে সাফা ফাউন্ডেশনের প্রথম কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে মানবিক ও সেবামূলক সংগঠন সাফা ফাউন্ডেশনের প্রথম কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩১ মে) বাদ আসর চাঁপাইনবাবগঞ্জ শহরের একটি অডিটোরিয়ামে ফাউন্ডেশনের চেয়ারম্যান নূরুল ইসলাম বুলবুল এমপির সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় ১৯ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক কার্যক্রম, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং জনকল্যাণমূলক উদ্যোগ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আবু জাফর মো. মোসলেহ উদ্দিন। সেক্রেটারি হিসেবে আছেন অ্যাডভোকেট নূরে আলম সিদ্দিকী আসাদ এবং কোষাধ্যক্ষ অ্যাডভোকেট শফিক এনায়েতুল্লাহ।

এছাড়া কার্যনির্বাহী কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রফেসর শহিদুল ইসলাম, মো. শামিম উদ্দিন, মাহমুদুর রহমান, আনোয়ারুল ইসলাম মাসুম, মোসা. আনজুয়ারা, মোসা. ইয়াসমিন আরাসহ অন্যান্য সদস্যরা।

সভায় জানানো হয়, সংগঠনটি ইতোমধ্যেই মানবিক কার্যক্রম শুরু করেছে। গত কোরবানির ঈদে তিনটি পশুর মাংস প্রায় ২৭০ জন অসহায় ও দুস্থ মানুষের মধ্যে বিতরণ করা হয়।

বক্তারা বলেন, সাফা ফাউন্ডেশনের মূল লক্ষ্য মানবসেবা ও সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো। মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়িত্ববোধকে ধারণ করে ভবিষ্যতেও সংগঠনটি নিয়মিত জনকল্যাণমূলক কার্যক্রম চালিয়ে যাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

Facebook Comments Box
আরো পড়ুন...  তীব্র তাপদাহে হাঁসফাঁস জনজীবন, কালিয়াকৈরের ওয়াটার পার্ক ও সুইমিং পুলে উপচে পড়া ভিড়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চন্দনাইশে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, শাহজালাল বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা

প্রবাস জীবন ফেলে কৃষিতে সাফল্য, শ্রেষ্ঠ কৃষকের সম্মাননা পেলেন আনসার মিয়া

পটিয়ায় ফুলকলির ইটিপির কাজ ৯০ শতাংশ শেষ, দ্রুত সম্পন্নের নির্দেশ এমপি এনামের

পূর্বধলায় পিকআপ-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৬

স্কুল ফিডিংয়ের বনরুটিতে ব্লেড, অল্পের জন্য রক্ষা দুই শিশু

পানছড়িতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, উচ্ছ্বসিত বিদ্যালয় প্রাঙ্গণ

কালিয়াকৈরে ৪ লাখ ৫০ হাজার সদস্যকে নতুন করে প্রশিক্ষণ, যুদ্ধ-দুর্যোগে প্রস্তুত আনসার বাহিনী

শ্রীমঙ্গলে বাসে যাত্রী ওঠানামার দাবিতে সংবাদ সম্মেলন

খাগড়াছড়ির হর্টিকালচার পার্কে নতুন তিন আকর্ষণ

মাগুরায় মার্কেটের ৬ দোকানে শাটার ভেঙে চুরি

১০

টঙ্গীতে দেশীয় অস্ত্রসহ দুই ছিনতাইকারী গ্রেপ্তার

১১

মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের একযুগপূর্তি উদযাপন

১২

রাসূল সা.-এর আদর্শই সর্বোত্তম আদর্শ

১৩

শ্রীপুর বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির অভিষেক

১৪

কালিয়াকৈরে দিনে ১০-১২ ঘণ্টা লোডশেডিং, ব্যাহত শিল্প উৎপাদন-চিকিৎসা-শিক্ষা

১৫

সরকার ও বিএনপি থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল

১৬

ইতিহাসে আজকের এই দিনে

১৭

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় ১২ বছরের স্কুলছাত্রীকে রড দিয়ে মারধর

১৮

নাচোলে বিদ্যালয় পরিচালনা কমিটির বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে পাল্টা মানববন্ধন

১৯

শ্যামনগরে মাঠে কাজ করার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু

২০