মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ)
১ জুন ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুলিয়ারচরে অজ্ঞাত যুবকের লাশ ঘিরে রহস্যের জট, হত্যা নাকি দুর্ঘটনা—ধোঁয়াশায় পুলিশ

কিশোরগঞ্জের কুলিয়ারচরে সড়কের পাশে উদ্ধার হওয়া অজ্ঞাত এক যুবকের মরদেহ ঘিরে রহস্য আরও ঘনীভূত হয়েছে। তার পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। একই সঙ্গে মৃত্যুর কারণ নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা—এটি সড়ক দুর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড, সেই প্রশ্নের উত্তর মেলেনি।

সোমবার (১ জুন) ভোরে ভৈরব–কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের কুলিয়ারচর উপজেলার গণখকালী ব্রিজ এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে ভৈরব হাইওয়ে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ কিশোরগঞ্জ জেলা মর্গে পাঠানো হয়।

পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্ত রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে। পাশাপাশি পরিচয় শনাক্তে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কাজ করছে। তবে এখনো কোনো অগ্রগতি পাওয়া যায়নি। ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করেও পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।

স্থানীয়দের ধারণা, ঘটনাটি গভীর রাত ৩টা থেকে ৪টার মধ্যে ঘটে থাকতে পারে। ওই সময় ওই এলাকায় সাধারণত যানবাহন ও পথচারীর উপস্থিতি খুবই কম থাকে। এ কারণে ঘটনাটি নিয়ে সন্দেহ আরও বাড়ছে।

আরও রহস্যজনক বিষয় হলো, মরদেহ উদ্ধারের সময় যুবকের গায়ে কোনো শার্ট বা গেঞ্জি ছিল না—শুধু প্যান্ট পরা অবস্থায় পাওয়া যায়। এতে প্রশ্ন উঠেছে, তিনি কি ওই অবস্থাতেই ছিলেন, নাকি মৃত্যুর পর পোশাক সরানো হয়েছে।

আরো পড়ুন...  মোরেলগঞ্জে ঈদ-উল আযহা উপলক্ষে টিসিবি পন্য বিক্রয় শুরু

এ বিষয়ে ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার চৌধুরী বলেন, “ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। পাশাপাশি পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।”

এ ঘটনায় স্থানীয়দের মাঝেও কৌতূহল ও উদ্বেগ বাড়ছে। অজ্ঞাত এই যুবক কে ছিলেন, কেনই বা তিনি সেখানে ছিলেন—এসব প্রশ্নের উত্তর এখনো অধরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০