খাদেমুল ইসলাম, পঞ্চগড় জেলা প্রতিনিধি
২ জুন ২০২৬, ২:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মামিকে নদীর পাড়ে ও ভাগনীকে একটি বাড়িতে পৃথকভাবে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

ধর্ষণ

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় মামি ও ভাগনীকে সংঘবদ্ধ ধর্ষণের একটি গুরুতর অভিযোগ সামনে এসেছে। রোববার (৩১ মে) রাতে উপজেলার শালডাঙ্গা ইউনিয়নে একটি গানের অনুষ্ঠান থেকে ফেরার পথে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয় ও পুলিশ সূত্রে।

ভুক্তভোগী নারী ও তার ভাগনী স্থানীয় একটি গানের অনুষ্ঠান শেষে বাড়ি ফিরছিলেন। বাড়িতে কাউকে না পেয়ে তারা যখন স্বজনদের খুঁজতে বের হন, তখন কয়েকজন যুবক কৌশলে তাদের দুজনকে আলাদা করে নিয়ে যায়।

অভিযোগ সূত্রে জানা যায়, যুবকেরা ভুক্তভোগী নারীকে নদীর পাড়ে এবং তার ভাগনীকে একটি বাড়িতে নিয়ে পৃথকভাবে সংঘবদ্ধ ধর্ষণ করে।

পরদিন সোমবার (১ জুন) তারা অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাদের দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার উন্নতি না হওয়ায় চিকিৎসকরা তাদের পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে স্থানান্তর করেন। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার পরপরই দেবীগঞ্জ থানার পুলিশ বিষয়টি সম্পর্কে অবগত হয়েছে। পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রবীর কুমার জানিয়েছেন, লিখিত অভিযোগ পেলেই তা তদন্ত করে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি বলেন, এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলেই আমরা মামলা নিয়ে তদন্ত করব এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব।

আরো পড়ুন...  ধর্ষণের পর হত্যা: বাবার কাঁধে মেয়ের লাশ

স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত যুবকদের সনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও শোকের ছায়া নেমে এসেছে। ভুক্তভোগীদের দ্রুত ন্যায়বিচার ও অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পূর্বধলায় ফকির হারুন আল হেলালের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত

সাভারে জমি দখলের অভিযোগে ভাড়া করা লোক দিয়ে মানববন্ধন, ভিডিও ভাইরাল

কালিহাতীতে মাদকবিরোধী বিশেষ অভিযান, ওসি কাইয়ুম খান সিদ্দিকের নেতৃত্বে মোটরসাইকেলমহড়া

পানছড়ি বাজারে ফুটপাত দখলের মহোৎসব, সড়কে ঝুঁকিপূর্ণ চলাচল

কুলাউড়ায় ডিবির অভিযানে দুই মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা-মদ ও নগদ অর্থ উদ্ধার

আলীকদমে বন্যার্তদের পাশে ৪৭ বিজিবি, ত্রাণ বিতরণের পাশাপাশি ফ্রি মেডিকেল ক্যাম্প

সেনবাগে ইয়াবাসহ বিভিন্ন মামলার ৮ আসামি গ্রেপ্তার

চন্দনাইশে পুলিশের বিশেষ অভিযানে ৪ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

বিএসএফের আপত্তিতে আটকে মনু নদ বাঁধ প্রকল্প, ঝুঁকিতে লাখো মানুষ

দিনাজপুরে তুলা চাষে নতুন সম্ভাবনা, কৃষকদের মাঝে চারা ও কৃষি উপকরণ বিতরণ

১০

বন্যার ক্ষতচিহ্ন মৌলভীবাজারে: ভেঙে গেছে ৯৫ কিলোমিটার সড়ক

১১

হিলিতে স্মার্ট উদ্যোক্তা ফোরামের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

১২

খোকসায় জোড়া খুন: আধিপত্য বিস্তার ও মাদক-সংক্রান্ত বিরোধের অভিযোগ

১৩

টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৭০ হাজার পিস ইয়াবা জব্দ

১৪

ঝালকাঠির কাঠালিয়ায় সাইবার আইনের মামলায় যুবদল নেতা মাসুম বিল্লাহ আটক

১৫

শ্যামগঞ্জের কিংবদন্তি ছাত্রনেতা হেলালের মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল

১৬

সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ১২২ বোতল এস্কাফ সিরাপ ও ২০ ভারতীয় মোবাইল জব্দ

১৭

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার আহ্বান ভেড়ামারা পৌর বিএনপি নেতা শফিকুল ইসলাম ডাবলুর

১৮

কিশোরগঞ্জে এলাকাবাসীর উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা

১৯

খাগড়াছড়িতে টিলা কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

২০