আবু রায়হান,স্টাফ রিপোর্টার
৩ জুন ২০২৬, ৩:০৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

খানজাহান আলী মাজারের দিঘির সেই কুমির যাচ্ছে খুলনার রেসকিউ সেন্টারে

বাগেরহাটের হযরত খানজাহান আলী (রহ.) মাজার সংলগ্ন দিঘির সেই কুমিরটিকে অবশেষে সরিয়ে নেওয়া হয়েছে। বুধবার (৩ জুন) দুপুর ১২টার দিকে বনবিভাগের কর্মীরা কুমিরটিকে অক্ষত অবস্থায় ধরতে সক্ষম হন। সাম্প্রতিক একটি দুর্ঘটনার পর দর্শনার্থীদের নিরাপত্তার স্বার্থে কুমিরটিকে খুলনার রেসকিউ সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে।

এর আগে, গত মঙ্গলবার (২ জুন) রাতে বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক জরুরি সভায় কুমিরটি স্থানান্তরের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট গোলাম মোহাম্মদ বাতেন জানান, সাম্প্রতিক দুর্ঘটনার পর মাজার এলাকায় আসা দেশি-বিদেশি দর্শনার্থী ও ভক্তদের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করা হয়েছে। পরিস্থিতি পর্যালোচনা করে দিঘির কুমিরটিকে হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে মাজার এলাকায় নিরাপত্তা ব্যবস্থা ও নজরদারি আরও বাড়ানো হবে।

বাগেরহাট পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী জানান, কুমিরটি স্থানান্তরের জন্য বুধবার সকালে খুলনা থেকে বিশেষজ্ঞদের একটি বিশেষ দল বাগেরহাটে আসে। তারা কুমিরটির আচরণ ও অবস্থান পর্যবেক্ষণ করার পর বনবিভাগের কর্মীদের সহায়তায় সেটিকে ধরে ফেলেন। দ্রুতই এটিকে স্থানান্তর করা হবে।

আরো পড়ুন...  জগন্নাথপুরে নববর্ষের শুভেচ্ছা লাকির

উল্লেখ্য, গত সোমবার (১ জুন) রাত ৮টার দিকে মাজারের দিঘিতে গোসল করতে নেমে ফাতেমা আক্তার (৭) নামের এক শিশু কুমিরের আক্রমণের শিকার হয়। প্রত্যক্ষদর্শীদের মতে, কুমিরটি শিশুটিকে টেনে পানির নিচে নিয়ে যায়। পরদিন মঙ্গলবার ভোরে মহিলা ঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এই হৃদয়বিদারক ঘটনার পর স্থানীয় বাসিন্দা ও ভক্তদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা দ্রুত কুমিরটি সরিয়ে নেওয়া এবং মাজার এলাকার নিরাপত্তা জোরদারের দাবি জানান। জননিরাপত্তার কথা বিবেচনা করেই জেলা প্রশাসন দ্রুত এই পদক্ষেপ নেয়।

উক্ত জরুরি সভায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বন বিভাগ এবং মাজারের খাদেমদের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নারীর প্রতি সহিংসতা নিরসনে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

খানজাহান আলী মাজারের দিঘির সেই কুমির যাচ্ছে খুলনার রেসকিউ সেন্টারে

মহিপুরকে উপজেলা ঘোষণার দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত

ভোলাহাটে হেরোইন ও গাঁজাসহ মা-ছেলেসহ একই পরিবারের ৩ জন আটক

কুড়িগ্রামে হত্যা মামলার পলাতক প্রধান আসামি গ্রেফতার

রানীগঞ্জ ইউনিয়নের বাগময়না গ্রামে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

মহানন্দা সেতু টোলমুক্ত করার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে সংবাদ সম্মেলন

বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল গৃহবধূর, এক সন্তানকে রেখে না ফেরার দেশে ইতিবানু

ইসলামী ব্যাংকে স্বচ্ছ নেতৃত্বের দাবিতে কিশোরগঞ্জে গ্রাহকদের মানববন্ধন

শ্রীপুরে জমকালো ফুটবল ফাইনাল: দ্বারিয়াপুরকে হারিয়ে চ্যাম্পিয়ন সোনাতুন্দী যুব সংঘ

১০

পবিত্র হজে গিয়ে ৪১ বাংলাদেশির মৃত্যু

১১

স্বপ্নাকে বারবার বললাম, বইন দরজাটা খোল কিন্তু খোলে নাই

১২

ইসলামী ব্যাংক ঘিরে উত্তাল মাগুরা: অর্থ ফেরত ও এস আলমের বিচার দাবিতে মানববন্ধন

১৩

মামিকে নদীর পাড়ে ও ভাগনীকে একটি বাড়িতে পৃথকভাবে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

১৪

ইয়াবা সেবনে ধরা বিএনপি নেতাসহ ৩ জন, পঞ্চগড়ে ১ বছরের কারাদণ্ড

১৫

কালিয়াকৈরে অনলাইন জুয়ার থাবা: নিঃস্ব হচ্ছে পরিবার, বিপথে যাচ্ছে যুবসমাজ

১৬

তীব্র তাপদাহে হাঁসফাঁস জনজীবন, কালিয়াকৈরের ওয়াটার পার্ক ও সুইমিং পুলে উপচে পড়া ভিড়

১৭

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ১,৪০০ লিটার অবৈধ ডিজেল জব্দ

১৮

ডুমুরিয়া বিলে হাজারো দর্শকের উপস্থিতিতে ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা

১৯

পরিচ্ছন্ন নগর গড়তে কিশোরগঞ্জ পৌরসভার উদ্যোগ, শুরু হলো বিনামূল্যে ডাস্টবিন বিতরণ

২০