ইতিহাস ডেস্ক
৩ জুন ২০২৬, ৯:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

খরগোশ গিলে ফেলেও বাঁচল অজগর, মৌলভীবাজারে বন বিভাগের দ্রুত হস্তক্ষেপে রক্ষা পেল প্রাণীটি

মৌলভীবাজারের জুড়ী উপজেলার কাপনাপাহাড় চা-বাগানে বন বিভাগের দ্রুত হস্তক্ষেপে রক্ষা পেয়েছে একটি অজগর সাপ। খাবার হিসেবে খরগোশ গিলে ফেললেও তা হজম করতে না পেরে পরে বমি করে ফেলে দেয় সাপটি।

মঙ্গলবার (২ জুন) বেলা ১১টার দিকে চা-বাগানের ১১ নম্বর সেকশনে এ ঘটনা ঘটে। পরে স্থানীয় শ্রমিকরা সাপটিকে মারার চেষ্টা করলে বন বিভাগের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং অজগরটিকে উদ্ধার করেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, অজগরটি একটি খরগোশ গিলে ফেললেও কিছুক্ষণ পর সেটি বমি করে বের করে দেয়। এ সময় কিছু শ্রমিক আতঙ্কিত হয়ে সাপটিকে পিটিয়ে হত্যা করার চেষ্টা করেন। খবর পেয়ে পুঁটিছড়া বিটের বন কর্মকর্তা মো. সাজন ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের নিবৃত্ত করেন।

পরে বন বিভাগের পক্ষ থেকে প্রায় পাঁচ ফুট লম্বা অজগরটি উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে গিয়ে পুঁটিছড়া সংরক্ষিত বনের পাহাড়ি ছড়ার পাশে অবমুক্ত করা হয়।

জুড়ী রেঞ্জ কর্মকর্তা মো. সাদ উদ্দিন বলেন, খাবারের সন্ধানে বনের বাইরে চলে আসা অজগরটি খরগোশ গিলে ফেললেও তা হজম করতে পারেনি। পরে দুর্বল হয়ে পড়লেও বন বিভাগ সেটিকে উদ্ধার করে নিরাপদে বনে অবমুক্ত করেছে।

আরো পড়ুন...  বদরগঞ্জে ফিলিং স্টেশনে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ

বন বিভাগ জানায়, বন্যপ্রাণী রক্ষায় এ ধরনের উদ্ধার অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪ আগস্ট ২০২৪ বা ৩৫ জুলাই—যে স্মৃতি কোনো দিন ভোলার নয়

ভোলায় জমি দখলকে কেন্দ্র করে উত্তেজনা, অভিযুক্ত সাবেক চেয়ারম্যান

চাঁপাইনবাবগঞ্জে নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে জামায়াতের মানববন্ধন, ডিসির প্রতিনিধির কাছে স্মারকলিপি

শিবগঞ্জে শিক্ষার্থীদের নিয়ে মাদকবিরোধী আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

চারান উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন ও এডহক কমিটির পরিচিতি

মহিপুরে ব্যবসায়ী ইদ্রিসকে কুপিয়ে জখমের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী

ফুলবাড়ীতে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ

কুড়িগ্রামে তিন সপ্তাহ ধরে বন্ধ স্কুল ফিডিংয়ের বিস্কুট বিতরণ

পথরোধ করে স্কুলছাত্রীকে মারধরের অভিযোগ, বিচার চেয়ে থানায় পরিবার

১০

বাগেরহাটে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার

১১

১২ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগে ৭০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার

১২

ছাত্রীকে একা পেয়ে ‘নিজের পরিচয়’ ভুলে গেলেন প্রধান শিক্ষক

১৩

যৌনকর্মীর ঘরে ঢেকুর তুলে বেহুঁশ হয়ে যান রাসেল, অতঃপর…

১৪

আমার বাসার বিদ্যুৎ বিলও অস্বাভাবিকভাবে বেড়েছে: আজহারী

১৫

পঞ্চগড়ে নারীর ঘর থেকে এক ব্যক্তিকে আটক, পরে পুলিশের কাছে হস্তান্তর

১৬

ঝালকাঠিতে জিও-এনজিও সমন্বয় জোরদারে এডাবের সেমিনার

১৭

মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৮

ফজরের নামাজের উপকারিতা ও ফজিলত

১৯

জুলাই গণঅভ্যুত্থান দিবসের গণমিছিল নিয়ে বিশ্বনাথ থানার ওসির সঙ্গে ১১ দলীয় ঐক্যের মতবিনিময়

২০