শেফালী আক্তার রাখি,মোরেলগঞ্জ প্রতিনিধিঃ
৪ জুন ২০২৬, ৫:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মোরেলগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে সংবাদ সম্মেলন

বাগেরহাটের মোরেলগঞ্জ পল্লীতে জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় কমপক্ষে ৩ জন গুরুতর আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে ৩ জুন বুধবার দুপুরের দিকে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের গুলিশাখালী গ্রামে। আহতদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতরা হলো আলম খলিফা, রাকিবুল ইসলাম খলিফা ও সালমা বেগম। এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে মোরেলগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে ঘটনার বিবরণ তুলে ধরেন আবু মুসার পক্ষে মো. মেহেদী হাসান। এ ঘটনায় মোরেলগঞ্জ থানায় মামলা দায়ের হয়েছে।

সংবাদ সম্মেলনে মো. মেহেদী হাসান জানান, তার নিকট আত্মীয় ওই গ্রামের আ. সালাম হাওলাদারের ছেলে আবু মুসা হাওলাদার নিজ কবলাকৃত সম্পত্তিতে ঘরবাড়ি করে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন। কিন্তু ওই সম্পত্তির কাল্পনিক দাবিদার সেজে নানা সময় জবর দখল চেষ্টাসহ হুমকি ধমকি দিয়ে হয়রানি করে আসছে একই এলাকার সালেহ আহম্মদ গাজী ও তার লোকজন।
ঘটনার দিন বুধবার আবু মুসা হাওলাদার তার স্ত্রী মিলে বসতবাড়ির ঘেড়াবেড়া দিচ্ছিলেন। এ সময় প্রতিপক্ষ ছালেহ আহম্মদ গাজী ও তার লোকজন দেশিয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে ঘটনাস্থলে প্রবেশ করে জীবন নাশের হুমকি ধমকিসহ অকথ্য ভাষায় গালাগালি করে। এসময় আবু মুসার স্ত্রী সালমা বেগম তাদেরকে গালমন্দ করতে নিষেধ করায় প্রতিপক্ষ ছালেহ আহম্মদ গাজী ও তার লোকজন একযোগে হামলা চালিয়ে বেধরক পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করে। এসময় ঘটনাস্থলে উপস্থিত আলম খলিফা ও রাকিবুল খলিফা সালমা বেগমকে রক্ষায় এগিয়ে গেলে হামলাকারীরা তাদেরকেও পিটিয়ে ও কুপিয়ে গুরতর আহত করে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
সংবাদ সম্মেলনে অভিযোগের বিষয়টি তদন্তপূর্বক আইনঅনুগ ব্যবস্থা প্রহনের জন্য পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন মো. মেহেদী হাসান।

আরো পড়ুন...  শ্রীপুরে পাল্টে গেছে পল্লী বিদ্যুতের চিত্র: সরাসরি ডিজিএম-এর সেবা পাচ্ছেন গ্রাহকরা

এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ওসি মো. মাহমুদুর রহমান বলেন, হামলার বিষয়ে মামলা দায়ের হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০