হারুন শেখ, রামপাল প্রতিনিধি
৪ জুন ২০২৬, ৬:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মিথ্যা মামলার প্রতিবাদে রামপালে থানা ঘেরাও, উত্তাল যুবদল–স্বেচ্ছাসেবক দল

বাগেরহাটের রামপাল উপজেলায় যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ সমাবেশ, থানা ঘেরাও, অবস্থান কর্মসূচি এবং স্মারকলিপি প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) বেলা সাড়ে ১১টায় রামপাল থানার সামনে এ কর্মসূচি শুরু হয়। এতে উপজেলা যুবদলের সদস্য সচিব আলমগীর কবির বাচ্চু, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কাজী অজিয়ার রহমানসহ একাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।

কর্মসূচিকে কেন্দ্র করে সকাল থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের শত শত নেতাকর্মী মিছিল নিয়ে থানার সামনে জড়ো হন। কিছুক্ষণের মধ্যেই পুরো এলাকা বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে নেতাকর্মীদের হয়রানি করতে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। তারা অবিলম্বে এসব মামলা প্রত্যাহারের দাবি জানান।

বক্তারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে মামলা প্রত্যাহার না হলে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

পরে বিক্ষোভ শেষে নেতাকর্মীদের একটি প্রতিনিধি দল রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না ফেরদৌসীর কাছে স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে মামলাগুলোর সুষ্ঠু তদন্ত ও দ্রুত প্রত্যাহারের দাবি জানানো হয়।

আরো পড়ুন...  হিলিতে স্মার্ট উদ্যোক্তা ফোরামের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

এ সময় উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

কর্মসূচি ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থানা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০