আলী আজীম, মোংলা প্রতিনিধি
৪ জুন ২০২৬, ৮:৩৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র-গোলাবারুদসহ ডাকাত বাহিনীর সদস্য আটক

সুন্দরবনে জলদস্যু ও ডাকাত দমনের ধারাবাহিক অভিযানে করিম-শরীফ বাহিনীর সক্রিয় সদস্য আল-আমিন বাচ্চু হাওলাদারকে (৪৫) আটক করেছে কোস্ট গার্ড। এ সময় তার কাছ থেকে আগ্নেয়াস্ত্র, গুলি ও বন্যপ্রাণী শিকারের বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়। বুধবার (৩ জুন) রাতে বনের শরণখোলা রেঞ্জের আমুরবুনিয়া ফরেস্ট অফিস সংলগ্ন ড্রেনের খাল এলাকা থেকে তাকে আটক করা হয়।

আজ বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেল ৩টার দিকে কোস্ট গার্ড মোংলা জোনের একটি চৌকস দল ড্রেনের খাল এলাকায় বিশেষ অভিযান শুরু করে। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা বনের গহিনে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে ডাকাত আল-আমিনকে আটক করে। এসময় আল আমিন আটক হলেও তার সহযোগীরা গভীর জঙ্গলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে ৪ টি একনলা বন্দুক, ২০ রাউন্ড তাজা কার্তুজ, ৭৪ রাউন্ড ফাঁকা কার্তুজ, ৭ রাউন্ড এয়ারগানের গুলি, ১টি টেলিস্কোপ, ১টি সোলার প্যানেল, টি ব্যাটারি, ১টি ওয়াকিটকি চার্জার, ১টি শিংসহ হরিণের মাথা, ৩ কার্টন সিগারেট, ২ বস্তা চাল এবং ১টি কাঠের বোট উদ্ধার করা হয়।

আরো পড়ুন...  পানছড়ি সীমান্তে বিজিবির অভিযান, ভারতীয় পণ্য জব্দ

পরবর্তীতে আটক ডাকাতের স্বীকারোক্তি অনুযায়ী বুধবার রাত ১০টার দিকে বাগেরহাটের মোরেলগঞ্জে তার নিজ বাড়িতে আরেকটি অভিযান চালায় কোস্ট গার্ড। সেখান থেকে বন্যপ্রাণী শিকারের নিষিদ্ধ ফাঁদ ও মালামাল জব্দ করা হয়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা জানান, আটক আল-আমিন দীর্ঘদিন ধরে সুন্দরবনে সাধারণ জেলে ও বাওয়ালিদের জিম্মি করে মুক্তিপণ আদায় এবং বন্যপ্রাণী শিকারের সাথে জড়িত ছিল। উদ্ধারকৃত অস্ত্র, গুলি ও বন্যপ্রাণী শিকারের সরঞ্জামসহ আটককৃত ডাকাতের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

কোস্ট গার্ডের জাহাজ বিসিজিএস তৌহিদ’র নির্বাহী কর্মকর্তা লেঃ ইকরা মোহাম্মাদ নাসিফ জানান, বর্তমান সরকারের নির্দেশনায় সুন্দরবন অঞ্চলে সক্রিয় সকল বনদস্যু বাহিনী নির্মূলের লক্ষ্যে বাংলাদেশ কোস্ট গার্ডের নেতৃত্বে “অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন” এবং “অপারেশন ম্যানগ্রোভ শিল্ড” নামে দুটি বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এই অভিযানের ধারাবাহিকতায় “অপারেশন ম্যানগ্রোভ শিল্ড”-এর আওতায় অভিযান পরিচালনা করে সুন্দরবনের কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর এক সক্রিয় সদস্যকে অস্ত্র, গোলাবারুদ, ডাকাতি ও বন্যপ্রাণী শিকারের কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। সুন্দরবনকে সম্পূর্ণরূপে দস্যুমুক্ত ও নিরাপদ রাখতে বাংলাদেশ কোস্ট গার্ডের নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে বলে জানায় কোস্ট গার্ড কর্মকর্তা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পঞ্চগড়ে বজ্রপাতে ট্রাক্টর শ্রমিকের মৃত্যু

নোটিশ ছাড়া তরিয়ামহল বন্ধের অভিযোগে ভেড়ামারায় ইজারাদার-শ্রমিকদের মানববন্ধন

পুশইন ও অবৈধ অনুপ্রবেশ রোধে সীমান্তজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি

পিকআপে ৩ গরু নিয়ে পালানোর সময় ধরা, গণধোলাই এড়িয়ে পুলিশের হাতে ৩ সন্দেহভাজন

তীব্র গরমে পথচারীদের পাশে রেড ক্রিসেন্ট, ১০ দিনব্যাপী পানি-ছাতা-হাতপাখা বিতরণ শুরু

ইসলামী ব্যাংক রক্ষায় রাস্তায় গ্রাহকরা, এস আলমের বিচার দাবি

স্বাস্থ্যসেবায় নতুন মাইলফলক: সারাদেশে সপ্তম, জেলায় শীর্ষে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র-গোলাবারুদসহ ডাকাত বাহিনীর সদস্য আটক

এনএসআই’র তথ্যে মোংলায় ভুয়া র‍্যাব সদস্য আটক

এফসিপিএস ট্রেইনিদের দাবিতে মাগুরায় চিকিৎসকদের বিক্ষোভ, বৈষম্যমূলক সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান

১০

পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে মোরেলগঞ্জে র‌্যালি ও গাছের চারা বিতরণ

১১

পূর্ব শত্রুতার জেরে সংঘবদ্ধ হামলার অভিযোগ: মাছ লুট, গাছ কর্তন ও চলাচলের পথ অবরুদ্ধ

১২

মিথ্যা মামলার প্রতিবাদে রামপালে থানা ঘেরাও, উত্তাল যুবদল–স্বেচ্ছাসেবক দল

১৩

ফয়সাল আহমেদ হত্যার বিচার দাবিতে শ্যামগঞ্জে উত্তাল মানববন্ধন

১৪

বদরগঞ্জে যাতায়াতের একমাত্র রাস্তা বন্ধের অভিযোগ, নারীসহ ২ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ

১৫

পুস্যাবের কেন্দ্রীয় কমিটি ঘোষণা, নেতৃত্বে মাহিম–পান্থ জুটি

১৬

গাবুরায় আয়বর্ধনে ১৪ পরিবারকে গরু বিতরণ

১৭

সেনবাগ বাজারে ফুটপাত দখলে চরম জনদুর্ভোগ, চলাচলে ঝুঁকিতে সাধারণ মানুষ

১৮

ঝালকাঠির কাঠালিয়ায় গ্রাম আদালত বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

১৯

মোরেলগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে সংবাদ সম্মেলন

২০