আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি-
১১ জানুয়ারি ২০২৬, ৩:২৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযান, ভারতীয় পণ্য জব্দ

পানছড়ি সীমান্তে অভিযানে বিজিবির জব্দকৃত অবৈধ ভারতীয় পণ্যের একাংশ।
পানছড়ি সীমান্তে অভিযানে বিজিবির জব্দকৃত অবৈধ ভারতীয় পণ্য | ছবি : দৈনিক ইতিহাস

খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য এক লক্ষ টাকারও বেশি বলে জানিয়েছে বিজিবি কর্তৃপক্ষ।

রবিবার (১১ জানুয়ারি) ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি)-এর অধীন কচুছড়িমুখ বিওপির সদস্যরা এই অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তবর্তী এলাকায় বিশেষ টহল জোরদার করার সময় এসব অবৈধ পণ্য উদ্ধার করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, সিভিল সোর্সের মাধ্যমে প্রাপ্ত নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে কচুছড়িমুখ বিওপি থেকে উত্তর-পূর্ব দিকে প্রায় ৬০০ গজ দূরে এবং আন্তর্জাতিক সীমান্তের মেইন পিলার ২২৬৬/৩৪ এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কচুছড়িমুখ এলাকায় অভিযান চালানো হয়। অভিযানের সময় উক্ত এলাকায় পরিত্যক্ত অবস্থায় এসব অবৈধ ভারতীয় পণ্য উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের জিআর নম্বর ৯৮৭৯২৮ বলে বিজিবি নিশ্চিত করেছে।

জব্দকৃত অবৈধ পণ্যের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের ভোগ্যপণ্য ও প্রসাধন সামগ্রী। এর মধ্যে উল্লেখযোগ্য হলো— স্পার্কেল ভীম, আমল দুধ, কমফোর্ট, চা পাতা, জো সাবান, ভিভেল সাবান, লাক্স, ডাভ, লাইফবয়, নিমা সাবান, অলিভ অয়েল, ডাবল আমল তেল, সেভেন অয়েল, সেনসুডাইন ও ডাবর রেড টুথপেস্ট, সানসিল্ক ও ক্লিনিক প্লাস শ্যাম্পু, ইঁদুর মারার ওষুধ এবং ডারবিন ক্রিমসহ বিভিন্ন ধরনের ভারতীয় পণ্য।

আরো পড়ুন...  কালবৈশাখীর ঝড়ে শতাধিক ঘর বিধ্বস্ত

বিজিবি সূত্র আরও জানায়, উদ্ধারকৃত এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য এক লাখ ১২ হাজার ৩৫ টাকা। ধারণা করা হচ্ছে, চোরাকারবারিরা আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে পণ্যগুলো ফেলে রেখে পালিয়ে যায়।

বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান রোধে নিয়মিত টহল ও অভিযান অব্যাহত রয়েছে। এ ধরনের অবৈধ কার্যক্রমে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়।

এ ঘটনায় আইনানুগ প্রক্রিয়া শেষে জব্দকৃত মালামাল সংশ্লিষ্ট কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে বলে বিজিবি সূত্র নিশ্চিত করেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদ বার্তায় ঐক্য ও উন্নয়নের ডাক দিলেন কাউন্সিলর প্রার্থী কেয়া

তৃতীয় শ্রেণির ছাত্রীকে মুখ বেঁধে সংঘবদ্ধ ধর্ষণ

কক্সবাজার আয়কর অফিসের সাবেক প্রধান সহকারী মো. ছাবের আহমদের দাফন সম্পন্ন

ইটভাটার পাশে ফসলের ক্ষতিপূরণে নজির! চৌডালায় অর্ধশতাধিক কৃষক পেলেন নগদ অর্থ

শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী ঘিরে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে চুরি হওয়া মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার, দ্রুত উদ্ধার পুলিশের

ভাণ্ডারিয়ায় নুরুল ইসলাম মঞ্জুরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত

রামপালে মাদক ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ ৮ জন গ্রেফতার, ৭ পিস ইয়াবা উদ্ধার

গণভোট–জুলাই সনদ নিয়ে অপপ্রচারের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

ঈদে পর্যটন খাতে হতাশা! শ্রীমঙ্গল–কমলগঞ্জে বুকিং কমে অর্ধেকেরও নিচে

১০

মাগুরায় ট্রাক ড্রাইভার হত্যার রহস্য উদঘাটন, একজন গ্রেপ্তার: পুলিশ সুপার

১১

নরসিংদীতে তৃতীয় লিঙ্গের সদস্যকে কুপিয়ে হত্যা, এলাকায় চাঞ্চল্য

১২

দেবীগঞ্জে হিন্দু পরিবারকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ

১৩

শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু, লেবু বাগানের তারে বিদ্যুৎ সংযোগের অভিযোগ

১৪

ঈদুল আজহায় ৭ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি

১৫

নড়াইলে এনসিপির আহ্বায়ক কমিটি গঠন, আহ্বায়ক জাহিদুল-সদস্য সচিব রিমি

১৬

ঈদকে সামনে রেখে পশুর হাটে চাঁদাবাজি রোধে কঠোর নজরদারির আহ্বান

১৭

চন্দ্রায় ঈদযাত্রার চাপ, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

১৮

বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয়ে কুয়াকাটা রিপোর্টার্স ইউনিটির যাত্রা শুরু

১৯

মঠবাড়িয়ায় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রোকনুজ্জামানের ফেসবুক আইডি হ্যাক

২০