ঝালকাঠি প্রতিনিধি
৭ জুন ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পুনর্গঠিত হলো সুজন ঝালকাঠি জেলা কমিটি

সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর ঝালকাঠি জেলা কমিটি পুনর্গঠন করা হয়েছে। নবগঠিত ১৯ সদস্যবিশিষ্ট জেলা কমিটিতে অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক ইলিয়াস সিকদার ফরহাদ সভাপতি এবং সাংবাদিক ইসমাঈল মুসাফির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শনিবার (৬ জুন) সকাল ১১টায় ঝালকাঠি প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সংগঠনটির জেলা কমিটি গঠন ও পরিকল্পনা সভার প্রথম অধিবেশনে কেন্দ্রীয় কমিটির তত্ত্বাবধানে এ কমিটি গঠন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি আককাস সিকদার। এছাড়াও সুজনের বিভিন্ন উপজেলা ও পৌরসভা কমিটির সভাপতি-সম্পাদকসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

নবনির্বাচিত জেলা কমিটির সাধারণ সম্পাদক ইসমাঈল মুসাফিরের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুজনের ঝালকাঠি সদর উপজেলা কমিটির সভাপতি কবি জাহাঙ্গীর হোসেন।

পরে দুপুর ১২টায় অনুষ্ঠিত দ্বিতীয় অধিবেশনে জেলা, উপজেলা ও পৌরসভা পর্যায়ের বার্ষিক কর্মপরিকল্পনা নির্ধারণ করা হয়। একই সঙ্গে দ্রুত সময়ের মধ্যে উপজেলা ও পৌরসভা কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে দিলীপ কুমার সরকার বলেন, সম্পূর্ণ দলীয় রাজনীতিমুক্ত ও গ্রহণযোগ্য ব্যক্তিদের সমন্বয়ে নতুন কমিটি গঠন করা হয়েছে। তিনি আশা প্রকাশ করে বলেন, সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে গৃহীত কর্মপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে জেলা থেকে শুরু করে তৃণমূল পর্যায় পর্যন্ত ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব হবে।

আরো পড়ুন...  শ্যামনগরে গাঁজাসহ তরুণ গ্রেপ্তার

উল্লেখ্য, ২০২৫ সালের ২৮ অক্টোবর সুজন কেন্দ্রীয় কমিটির সম্পাদক ড. বদিউল আলম মজুমদার স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে সুজনের ঝালকাঠি জেলা কমিটি স্থগিত করা হয়েছিল। দীর্ঘ সময় পর নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনটির জেলা কমিটি পুনর্গঠিত হলো।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০