খাদেমুল ইসলাম, পঞ্চগড় জেলা প্রতিনিধি
৭ জুন ২০২৬, ৩:৩২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

তেতুলিয়ায় লাইফ কেয়ার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন

পঞ্চগড়ের তেতুলিয়ায় আধুনিক চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে ‘লাইফ কেয়ার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার’-এর শুভ উদ্বোধন করা হয়েছে।

রবিবার (৭ জুন) সকাল ১১টায় তেতুলিয়া-বাংলাবান্ধা সড়কে অবস্থিত প্রতিষ্ঠানটির কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়।

নতুন এ ডায়াগনস্টিক সেন্টারে সকল ধরনের রক্ত, প্রস্রাব ও কফ পরীক্ষা, ডিজিটাল এক্স-রে, আল্ট্রাসনোগ্রাম, ইসিজিসহ বিভিন্ন রোগ নির্ণয় সেবা প্রদান করা হবে। এছাড়া বিশেষজ্ঞ চিকিৎসকদের চেম্বারের মাধ্যমে রোগী দেখার ব্যবস্থাও রাখা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেতুলিয়া উপজেলা বিএনপির সভাপতি শাহাদত হোসেন রঞ্জু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়া পরিষদ তেতুলিয়া শাখার সভাপতি আব্দুল জব্বার এবং পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্যের প্রতিনিধি ও তেতুলিয়া তাঁতীদলের সভাপতি তাজউদ্দীন আহম্মদ।

এ সময় আরও উপস্থিত ছিলেন লাইফ কেয়ার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপক মো. মুসলিম উদ্দিন, তেতুলিয়া ডিজিটাল সেন্টারের মোস্তফা কামাল, তেতুলিয়া জামে মসজিদের মৌলভী মাসুদ, তেতুলিয়া ছাত্রদলের সদস্য সচিব আবুবক্কর সবুজ, তেতুলিয়া ওলামাদলের সভাপতি সোহবার আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আধুনিক চিকিৎসাসেবার জন্য এতদিন তেতুলিয়া ও আশপাশের এলাকার মানুষকে পঞ্চগড়, দিনাজপুর কিংবা রংপুরে যেতে হতো। নতুন এই প্রতিষ্ঠান চালু হওয়ায় স্থানীয় মানুষ এখন নিজ এলাকাতেই প্রয়োজনীয় রোগ নির্ণয় ও চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ পাবেন।

আরো পড়ুন...  ছোটপর্দায় ম্যারাডোনার অভিষেক

প্রধান অতিথি শাহাদত হোসেন রঞ্জু তার বক্তব্যে বলেন, “তেতুলিয়ায় অত্যাধুনিক ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিয়ে এমন একটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হওয়া এলাকার জন্য গর্বের বিষয়। প্রতিষ্ঠানটির সফলতা কামনা করছি।”

প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের পক্ষ থেকে জানানো হয়, গ্রামীণ জনগোষ্ঠীর কাছে উন্নত চিকিৎসাসেবা সহজলভ্য করাই তাদের মূল লক্ষ্য। যাতে সাধারণ মানুষকে ছোটখাটো পরীক্ষা-নিরীক্ষার জন্য দূরবর্তী শহরে ছুটতে না হয়, সে লক্ষ্যে সর্বাধুনিক সেবা নিয়ে তারা কাজ করে যাবেন।

উদ্বোধন শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তেতুলিয়ায় লাইফ কেয়ার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন

নিখোঁজের তিনদিন পর কিশোরের মরদেহ উদ্ধার

নড়াইলে বজ্রপাতে ২ জনের মৃত্যু, বাস উল্টে আহত ২০

ধর্ম যখন মঞ্চের পণ্য

নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে কুষ্টিয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

যৌতুকের টাকা ফেরত চাওয়ায় গৃহবধূকে হত্যার হুমকির অভিযোগ

শ্রীপুরে ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি ও লিফলেট বিতরণ

মাগুরার কেস্টপুরে কৃষিবিদ ফিড মিলের উদ্বোধন

যশোরে সন্ত্রাসী হামলায় শ্বশুর-শাশুড়ি জখমের অভিযোগ

১০

বিল ভাতিয়া দখলের অভিযোগে উত্তাল শিবগঞ্জ

১১

তিনদিন মদিনায় নবীজি না থাকার হৃদয়ছোঁয়া বর্ণনা

১২

দুই সপ্তাহেও শনাক্ত হয়নি অজ্ঞাত যুবকের লাশ

১৩

ঘেরে কাজ করতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

১৪

চাঁপাইনবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন গ্রেপ্তার

১৫

পুনর্গঠিত হলো সুজন ঝালকাঠি জেলা কমিটি

১৬

মোবাইল রিচার্জকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ

১৭

জলবায়ু সংকট মোকাবিলায় শ্যামনগরে পরিবেশ দিবসের র‍্যালি

১৮

মোরেলগঞ্জে মাদকের বিরুদ্ধে জামায়াতের স্বারকলিপি প্রদান

১৯

মোরেলগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান শুরু

২০