মোঃ রবিউল ইসলাম, নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি
১৩ জুন ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

নলডাঙ্গায় স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনীর উদ্বোধন

নাটোরের নলডাঙ্গায় শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, উদ্ভাবনী চিন্তা ও প্রযুক্তিভিত্তিক দক্ষতা বিকাশের লক্ষ্যে “স্টার্টআপ, সাইন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম”-এর উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (১২ জুন) নলডাঙ্গা উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প, বিজ্ঞানভিত্তিক গবেষণা এবং স্টার্টআপ ধারণা উপস্থাপন করে।

“মেধা, বিজ্ঞান, উদ্ভাবনের দেশ—সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের মাননীয় হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুর প্রতিনিধি ও উপজেলা বিএনপি নেতা শফিকুল ইসলাম বুলবুল।

অনুষ্ঠানে শিক্ষার্থীরা প্রযুক্তিনির্ভর বিভিন্ন উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন করে, যা অতিথি ও দর্শনার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি করে। প্রদর্শিত প্রকল্পগুলোর মধ্যে ছিল বিজ্ঞান ও প্রযুক্তির বাস্তবমুখী ব্যবহার, পরিবেশবান্ধব উদ্ভাবন এবং তরুণ উদ্যোক্তাদের নতুন নতুন উদ্যোগ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল এমরান খান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশিকুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইদুল ইসলাম এবং নলডাঙ্গা পৌর বিএনপির সাবেক সভাপতি এম এ হাফিজ।

আরো পড়ুন...  পাসপোর্ট অফিসে ঘুষ-দুর্নীতি বন্ধের নির্দেশ

বক্তারা বলেন, বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে নতুন প্রজন্মকে উদ্ভাবনী কর্মকাণ্ডে সম্পৃক্ত করা জরুরি। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের সৃজনশীল চিন্তা ও গবেষণামুখী মানসিকতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

দিনব্যাপী এ আয়োজনে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে মোরেলগঞ্জে বিজ্ঞান ও স্টার্টআপ প্রদর্শনী অনুষ্ঠিত

নলডাঙ্গায় স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনীর উদ্বোধন

জামিনে মুক্ত সাংবাদিক আমিনুর রহমান জিলু, ফুলেল শুভেচ্ছায় বরণ

বিশ্বনাথে জামায়াতের প্রশিক্ষণ কর্মশালা

১৮ মাসের সাজাপ্রাপ্ত ইজিবাইক চোরচক্রের মূলহোতা জামাল গ্রেপ্তার

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে গেয়েছেন ‘নকল’ শাকিরা!

মাগুরায় বিজ্ঞান প্রজেক্ট মেলায় শিক্ষার্থীদের উদ্ভাবনী ভাবনার ঝলক

বদরগঞ্জে বজ্রপাতে কৃষি শ্রমিক নিহত, আহত ১

কক্সবাজারে পৃথক অভিযানে ৫ লাখ ৮০ হাজার ইয়াবা উদ্ধার

একাধিক নারীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

১০

মোবাইলে বিশ্বকাপ লাইভ দেখুন

১১

সুন্দরবনে কোস্ট গার্ড স্টেশনে হামলা-ভাঙচুর

১২

খুলনায় সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড

১৩

অপারেশন টেবিলে রোগী রেখে চলে গেলেন চিকিৎসক, অতঃপর…

১৪

আ.লীগ নেতাকে গ্রেপ্তার করায় ওসির অপসারণ চাইল বিএনপি

১৫

সেনবাগে হত্যা মামলার আসামিসহ আটক ৮, উদ্ধার ৬৮ পিছ ইয়াবা

১৬

পুলিশ–উপজেলা মুখোমুখি ফুটবল ম্যাচে ১–০ গোলে জয়

১৭

২ কেজি গাঁজাসহ ৫ম শ্রেণির শিক্ষার্থী ও সৎ ভাই গ্রেপ্তার, চাঞ্চল্য এলাকায়

১৮

স্ত্রীকে খুঁটির সঙ্গে বেঁধে রেখে চৌগাছায় যুবলীগ কর্মীকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা

১৯

মোরেলগঞ্জে সিসিডিবি’র উদ্যোগে প্রশিক্ষণ অনুষ্ঠিত 

২০