আলী আজীম, মোংলা প্রতিনিধি
১৪ জুন ২০২৬, ৭:৫০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মোংলায় বিএনপি নেতা ফারুক’র নামে অপপ্রচার, থানায় জিডি

মোংলার চিলা ইউনিয়ন বিএনপির সভাপতি ও স্থানীয় ব্যবসায়ী ফারুক হাওলাদার এবং তার ছোট ভাই স্থানীয় জনপ্রতিনিধি নাজমুল হাওলাদারের নামে সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুক) বিভিন্ন আইডি ও পেজ থেকে মিথ্যা, বানোয়াট ও কুরুচিপূর্ণ অপপ্রচারের অভিযোগ উঠেছে। এই ঘটনায় নিজের ও পরিবারের মান-সম্মানহানি এবং সামাজিক সুরক্ষার কথা বিবেচনা করে মোংলা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী বিএনপি নেতা ফারুক হাওলাদার। গত রোববার (১৪ জুন) মোংলা থানায় হাজির হয়ে তিনি এই জিডি আবেদন করেন। যার ট্র্যাকিং নম্বর: KSQS7U।

​জিডি সূত্রে জানা গেছে, গত ১৩ জুন (শনিবার) রাত আনুমানিক সাড়ে ৯টায় ফারুক হাওলাদার স্থানীয় লোকজনের মাধ্যমে জানতে পারেন যে, সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) তার নামে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। পরবর্তীতে তিনি নিজের ফেসবুক আইডিতে প্রবেশ করে দেখতে পান, ‘Ahmmed Sajal’ নামক একটি ফেসবুক আইডি ( https://www.facebook.com/share/p/193h6f6XgD/) এবং ‘মিডিয়া সেল মোংলা’ নামক একটি ফেসবুক পেজ (লিংক: https://www.facebook.com/share/p/1J7jpDge2L/) থেকে অজ্ঞাতনামা ব্যক্তি তার ও তার ছোট ভাই নাজমুল হাওলাদারের নাম ও ছবি ব্যবহার করে চরম আপত্তিকর, অসত্য ও মানহানিকর পোস্ট করেছে।

আরো পড়ুন...  সেনবাগে ক্রীড়াবিদ হেদায়েত উল্লাহর ইন্তেকাল

ভুক্তভোগী ফারুক হাওলাদার জানান,একটি চক্র উদ্দেশ্য প্রণোদিতভাবে সমাজে আমাকে ও আমার পরিবারকে হেয় প্রতিপন্ন করার জন্য এবং রাজনৈতিকভাবে আমার ভাবমূর্তি ক্ষুণ্ন করতে এই অপপ্রচার চালাচ্ছে। এই মিথ্যা ও কুরুচিপূর্ণ পোস্টের কারণে আমি ও আমার পরিবার চরমভাবে মানসিকভাবে বিপর্যস্ত এবং সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। ভবিষ্যতে বড় ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এবং আইনি সুরক্ষার স্বার্থে বিষয়টি মোংলা থানায় সাধারণ ডায়েরিভুক্ত করা হয়েছে।

এই বিষয়ে মোংলা থানা পুলিশ জানায়, সাধারণ ডায়েরি (জিডি) গ্রহণ করা হয়েছে। তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত সাপেক্ষে অপপ্রচারের সাথে জড়িত অজ্ঞাতনামা অপরাধীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে সিসিডিবি’র উদ্যোগে প্রশিক্ষণ অনুষ্ঠিত

মোরেলগঞ্জে মাদ্রাসা সুপারের অপসারণের দাবিতে মানববন্ধন

মোরেলগঞ্জে নকল সিগারেট উদ্ধারের ঘটনায় ৩ জনের নামে মামলা দায়ের

মোংলায় বিএনপি নেতা ফারুক’র নামে অপপ্রচার, থানায় জিডি

কালিহাতীতে গৃহবধূ নির্যাতন, শালিশে হামলার অভিযোগ

প্রিপেইড মিটারে ভোগান্তিতে কালিয়াকৈরের গ্রাহকরা

ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকালে দুধরচকীর শোক

কিশোরগঞ্জে বিএমবিএফের অভিষেক অনুষ্ঠিত

উচ্চাভিলাষী বাজেট বাস্তবায়নে শঙ্কা, চাঁদাবাজি বন্ধের আহ্বান এমপি আজহারের

নারীর প্রতি সহিংসতা নিরসনে শরনখোলায় করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

১০

মোরেলগঞ্জে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ মানববন্ধন 

১১

পটিয়ায় নিহত পঙ্কজ শীলের পরিবারের পাশে এমপি এনাম

১২

কেষ্টমনিপাড়ায় বিজিবির নতুন ক্যাম্প স্থাপন

১৩

রেললাইন পারাপারে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

১৪

চাঁপাইনবাবগঞ্জে বিএমডিএ’র বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

১৫

যুক্তরাষ্ট্রের বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে সমতা পার্টির রোড মার্চ

১৬

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

১৭

মাগুরায় ছাত্রশিবিরের কর্মী শিক্ষা শিবির

১৮

মহিপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৯

মাগুরা প্রেসক্লাবে নবাগত ডিসির মতবিনিময়

২০