প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ, নোয়াখালী:
১৪ জুন ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সুবর্ণচরে নারীর সুরক্ষায় কর্মশালা

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব এবং জেন্ডারভিত্তিক সহিংসতা থেকে উপকূলীয় অঞ্চলের নারীদের সুরক্ষা ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে নোয়াখালীর সুবর্ণচরে অনুষ্ঠিত হয়েছে ‘মর্যাদার সাথে সহনশীলতা’ শীর্ষক দিনব্যাপী দক্ষতা উন্নয়ন কর্মশালা। কর্মশালায় অংশগ্রহণকারী নারীদের জলবায়ুজনিত ঝুঁকি মোকাবিলা, স্বাস্থ্য সুরক্ষা এবং সামাজিক নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

রোববার (১৪ জুন) দুপুরে সুবর্ণচর উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করা হয়। জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ)-এর সহায়তায় পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড অ্যাকশন নেটওয়ার্ক (প্রান) এবং অ্যাকশনএইড বাংলাদেশ যৌথভাবে কর্মসূচিটি বাস্তবায়ন করে।

সুবর্ণচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ছেনমং রাখাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক জেড. এম. মিজানুর রহমান খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের পরিচালক (কার্যক্রম ও সামাজিক নিরাপত্তা শাখা) মোহাম্মদ আবদুর রহমান।

কর্মশালায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে দেশের উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, তীব্র তাপপ্রবাহ এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এসব দুর্যোগের প্রভাব পুরুষদের তুলনায় নারীদের ওপর বেশি পড়ে। বিশেষ করে গৃহস্থালি কাজ, রান্নাবান্না এবং পারিবারিক দায়িত্ব পালনের সময় অতিরিক্ত তাপের কারণে নারীরা নানা স্বাস্থ্যঝুঁকির মুখোমুখি হন। একই সঙ্গে আর্থ-সামাজিক সংকট এবং দুর্যোগ-পরবর্তী পরিস্থিতিতে জেন্ডারভিত্তিক সহিংসতার ঝুঁকিও বৃদ্ধি পায়।

আরো পড়ুন...  রাজশাহীতে ৩৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২

বক্তারা আরও বলেন, নারীদের সচেতনতা বৃদ্ধি, আত্মরক্ষামূলক সক্ষমতা গড়ে তোলা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় প্রস্তুত করাই এ কর্মশালার মূল উদ্দেশ্য। জলবায়ু সহনশীল সমাজ গঠনে নারীদের অংশগ্রহণ ও নেতৃত্ব নিশ্চিত করার ওপরও তারা গুরুত্বারোপ করেন।

কর্মশালার শুরুতে অংশগ্রহণকারী নারীদের স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনা করে হাতপাখা, গামছা এবং সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। এছাড়া সমাজসেবা অধিদপ্তর পরিচালিত পল্লী মাতৃকেন্দ্রগুলোকে আরও কার্যকর ও স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে ১০টি কেন্দ্রের সভানেত্রীর হাতে হোয়াইটবোর্ড, বিছানা, রেজিস্টার খাতা এবং প্রয়োজনীয় স্টেশনারি সামগ্রী তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে পল্লী মাতৃকেন্দ্রের (আরএমসি) ১০০ জন নারী সদস্য এবং উপজেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তারা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা জলবায়ু পরিবর্তনের প্রভাব, তাপপ্রবাহজনিত স্বাস্থ্যঝুঁকি, নারীর অধিকার, সামাজিক নিরাপত্তা এবং জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা লাভ করেন।

আয়োজকরা জানান, স্থানীয় পর্যায়ে এ ধরনের সচেতনতামূলক ও সক্ষমতা উন্নয়নমূলক উদ্যোগ নারীদের আত্মবিশ্বাস বৃদ্ধি, জলবায়ু সহনশীলতা গড়ে তোলা এবং নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পাশাপাশি উপকূলীয় অঞ্চলের নারীদের সামাজিক ও অর্থনৈতিক ক্ষমতায়নের ক্ষেত্রেও এ ধরনের কার্যক্রম ইতিবাচক প্রভাব ফেলবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

আরো পড়ুন...  শ্যামনগরে গাজী নজরুল ইসলামের নির্বাচনী জনসভা

কর্মশালাটি অংশগ্রহণকারী নারীদের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি করে এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় সম্মিলিত উদ্যোগের গুরুত্ব নতুনভাবে তুলে ধরে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজারে রাত্রিযাপনের চুক্তিতে ১ হাজার পরিশোধের জেরে হত্যা, আটক-২

১

মোরেলগঞ্জে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু: প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

২

“শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়” মোরেলগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

৩

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে মোরেলগঞ্জে র‌্যালী আলোচনা সভা অনুষ্ঠিত 

৪

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ডের ১০ কোটি টাকা আত্মসাৎ কারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

৫

মোরেলগঞ্জে শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

৬

১৩৮৬ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করলো রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র

৭

কোষ্ট গার্ড পশ্চিম জোনের অভিযানে উদ্ধার ৪জেলে

৮

মোরেলগঞ্জে মা ইলিশ সংরক্ষণ অভিযানে জাল ধ্বংস, দুই ব্যবসায়ীকে জরিমানা

৯

মোরেলগঞ্জে ভূমিহীন নরেনের চায়ের দোকান দখলের চেষ্টার অভিযোগ

১০

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

১১

ওমরাহ শেষে এলাকায় ফিরে কর্মীদের ভালোবাসায় সিক্ত এমপি আব্দুল আলীম

১২

বাগেরহাটে স্থানীয় সরকার প্রতিনিধিদের জলবায়ু সংক্রান্ত সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

১৩

গৌরীপুরে সাংবাদিক ঐক্য ফোরামের প্রতিবাদ সভা

১৪

কক্সবাজার-মহেশখালী-কুতুবদিয়ায় জলদস্যু দমনে কোস্ট গার্ডের সাঁড়াশি অভিযান

১৫

মোরেলগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

১৬

মোরেলগঞ্জে অগ্নিকাণ্ডে ঘর হারিয়ে ২০ দিন ধরে খোলা আকাশের নিচে শ্রমিক পরিবার

১৭

সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতি চেষ্টার খবরটি বানোয়াট- টোয়াস

১৮

মোরেলগঞ্জে প্রাথমিকের ৪৪ জন সহকারি শিক্ষককে বরণ করে নিলেন শিক্ষক সমিতি

১৯

মৎস্য ঘেরের ভেড়িতে তরমুজ চাষে বাজিমাত: সফল মোরেলগঞ্জের তরুণ উদ্যোক্তা মাহবুব

২০