শেফালী আক্তার রাখি, মোরেলগঞ্জ প্রতিনিধি
১৫ জুন ২০২৬, ৬:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

৬০ বছর পর শৈশবের বিদ্যাপীঠে ফিরে আবেগে আপ্লুত মেজর জেনারেল মাহবুব হায়দার খান

দীর্ঘ ৬০ বছর পর শৈশবের স্মৃতিবিজড়িত বিদ্যাপীঠে ফিরে আবেগে আপ্লুত হয়ে পড়েন বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিত্ব মেজর জেনারেল মাহবুব হায়দার খান।

জীবনের নানা সাফল্য ও অর্জনের পেছনে যে শিক্ষাপ্রতিষ্ঠানটির অবদান রয়েছে, সেই প্রিয় বিদ্যালয়ের প্রাঙ্গণে ফিরে তিনি যেন ফিরে গেলেন শৈশবের দিনগুলোতে। সোমবার (১৫জুন) দুপুরে হেলিকপ্টর যোগে তিনি বাগেরহাটের মোরেলগঞ্জ অম্বিকাচরনলাহা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অবতরন করেন।

এ সময় তার সাথে সফর সঙ্গি ছিলেন নেপালের আর্মির মেজর জেনারেল বিশিষ্ট পাখি বিশেষাজ্ঞ কাজী আহমেদ হোসাইন ও তার ছেলে মানসিব খান। বিদ্যালয়ে পৌঁছালে শিক্ষক, শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান। পরে তিনি বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণিকক্ষ, খেলার মাঠ ও পুরোনো স্থাপনাগুলো ঘুরে দেখেন। এ সময় তিনি তাঁর ছাত্রজীবনের নানা স্মৃতিচারণ করেন।
এক আবেগঘন বক্তব্যে মেজর জেনারেল মাহবুবুর রহমান বলেন, “এই বিদ্যালয় শুধু আমার শিক্ষার ভিত্তি নয়, আমার চরিত্র ও জীবনবোধ গঠনের অন্যতম প্রধান প্রতিষ্ঠান। ৬০ বছর পর এখানে ফিরে এসে মনে হচ্ছে আমি আবার আমার শৈশবে ফিরে গেছি।” তিনি বর্তমান শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, সততা, শৃঙ্খলা ও দেশপ্রেমের চেতনায় নিজেদের গড়ে তুলতে হবে। কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে যে কোনো লক্ষ্য অর্জন সম্ভব বলেও তিনি উল্লেখ করেন।

আরো পড়ুন...  বাগেরহাটে নারী উদ্যোক্তা উন্নয়নে এসবিএসি ব্যাংকের আর্থিক ব্যবস্থাপনা কর্মশালা

বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা তাঁর জীবনসংগ্রাম ও সাফল্যের গল্প শুনে অনুপ্রাণিত হন। অনুষ্ঠানে স্মৃতিচারণ, শুভেচ্ছা বিনিময় এবং সম্মাননা প্রদান করা হয়। বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, প্রতিষ্ঠানের একজন কৃতি শিক্ষার্থী হিসেবে মেজর জেনারেল মাহবুব হায়দার খানের এই সফর বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
প্রিয় বিদ্যাপীঠের আঙিনায় দাঁড়িয়ে অতীতের স্মৃতির সঙ্গে বর্তমানের বাস্তবতার এক অনন্য মেলবন্ধন ঘটান মেজর জেনারেল মাহবুব হায়দার খান। তাঁর এই প্রত্যাবর্তন শুধু ব্যক্তিগত আবেগেরই বহিঃপ্রকাশ নয়, বরং শিক্ষদের প্রতি গভীর ভালোবাসা ও কৃতজ্ঞতার এক উজ্জ্বল দৃষ্টান্ত।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের কাছেও ৭ গোল খেয়েছিল ব্রাজিল!

মজিদপুর-এরালিয়া বাজার সড়ক যেন মরণফাঁদ, বাড়ছে দুর্ঘটনা ও জনভোগান্তি

জুড়ীতে শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী নির্যাতনের অভিযোগ

বিশ্বনাথে মানবপাচারের অভিআফজাল মিয়া, বিশ্বনাথ প্রতিনিধি:যোগে আছকির-আজবরের বিরুদ্ধে সংবাদ সম্মেলন, ভুক্তভোগীদের

চা দিবসে গুণগতমানে শ্রেষ্ঠত্বের পদক পেল ‘মধুপুর চা বাগান’

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মরিচ ক্ষেতে ১০ ফুট উচ্চতার গাঁজা গাছ জব্দ

নলডাঙ্গায় বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের মাঝে সহায়ক সামগ্রী বিতরণ

পীরগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৪ মাদকসেবীর কারাদণ্ড

গ্যাস সিলিন্ডারে পানি মিশিয়ে প্রতারণা, জরিমানা করল ভ্রাম্যমাণ আদালত

মোরেলগঞ্জে জমি নিয়ে বিরোধে ছেলের হামলায় পিতা গুরুতর জখম

১০

তেতুলিয়ায় বিষধর সাপের কামড়ে সাবেক শিক্ষিকার মৃত্যু

১১

খুলনায় ১১ দলীয় জোটের বিভাগীয় সমাবেশে জনসমুদ্র, নগরজুড়ে জনস্রোত

১২

মানবিক বাজেটে সব শ্রেণির মানুষের অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে: সমাজকল্যাণ মন্ত্রী

১৩

বদরগঞ্জে ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রামবাসীর হাতে আটক

১৪

বাংলাদেশের কর্মসংস্থান সম্প্রসারণে দক্ষতা, শিল্পায়ন ও উদ্যোক্তা সৃষ্টি সবচেয়ে জরুরি: আবদুর রহিম খন্দকার

১৫

আলেমকে ফাঁসাতে মিথ্যা মামলা, ভাতিজার বিরুদ্ধে অভিযোগ

১৬

দীর্ঘ ১৫ বছর পর মাগুরা-নড়াইল সড়কে সরাসরি বাস চলাচল শুরু

১৭

চিলকা নদীতে মর্টার শেল উদ্ধার

১৮

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় কুলিয়ারচরে বিএনপি নেতার ওপর হামলা, থানায় অভিযোগ

১৯

দুই হাঁটুতে পানি জমে ১০-১২ বছর, মানবেতর জীবনযাপন করছেন তিন সন্তানের জনক রাসেল ফকির

২০