পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
১৬ জুন ২০২৬, ১২:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় কাউন্সিল অনুষ্ঠিত

হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ-এর কেন্দ্রীয় কমিটির উদ্যোগে চট্টগ্রাম বিভাগের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। কাউন্সিল শেষে সংগঠনের নতুন বিভাগীয় কমিটি গঠন করা হয়।

কাউন্সিলে নবনির্বাচিত দায়িত্বশীলদের নাম ঘোষণা করা হলে উপস্থিত সদস্যরা তাদের অভিনন্দন জানান। নতুন কমিটিতে প্রধান বিচারক হিসেবে দায়িত্ব পেয়েছেন হাফেজ মাওলানা ক্বারী আব্দুর রশিদ। সভাপতি নির্বাচিত হয়েছেন মাওলানা শেহাব উদ্দিন।

এছাড়া সিনিয়র সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন হাফেজ ক্বারী মাওলানা জামাল উদ্দিন তাওহিদ। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন হাফেজ মাওলানা এরশাদ উল্লাহ তালুকদার। সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন হাফেজ মাওলানা এন্তেজাম উল্লাহ এবং অর্থ সম্পাদক নির্বাচিত হয়েছেন হাফেজ মাওলানা ক্বারী আনোয়ারুল হক।

দপ্তর সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন হাফেজ মাওলানা ক্বারী এমদাতুল্লাহ।

কাউন্সিলে বক্তারা কুরআনের শিক্ষা প্রসার, হাফেজদের কল্যাণ এবং দ্বীনি শিক্ষার উন্নয়নে সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, দেশব্যাপী কুরআনের খেদমত ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় হুফফাজুল কুরআন ফাউন্ডেশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

নবগঠিত কমিটির জন্য দেশব্যাপী আলেম-ওলামা, শিক্ষক, শিক্ষার্থী এবং সংগঠনের শুভাকাঙ্ক্ষীরা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হবে।

আরো পড়ুন...  নড়াইলে এক আসনে বিএনপি, অন্যটিতে জামায়াত জয়

এ সময় মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করা হয়, তিনি যেন নবনির্বাচিত দায়িত্বশীলদের দ্বীনের খেদমতে ইখলাস, প্রজ্ঞা ও সফলতা দান করেন এবং সংগঠনের কার্যক্রমকে আরও ফলপ্রসূ ও কল্যাণময় করে তোলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোংলায় অসহায় পরিবারের মাঝে মাংস বিতরণ

১

বিদেশে থাকা খুবির ৮১ গ্র্যাজুয়েটকে প্রথমবারের মতো স্বীকৃতি

২

মোরেলগঞ্জে সিসিডিবি’র উদ্যোগে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

৩

১৮ বছর পর ছেলেকে কাছে পেলেন মা শেফালী!

৪

মোরেলগঞ্জে বিদায় সংবর্ধনা নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন ও প্রতিবাদ

৫

গোপালগঞ্জ থেকে বাগেরহাটের বিএনপি নেতা মনিরুল ফরাজী  নিখোজ 

৬

মোংলা থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, বিপাকে যাত্রীরা

৭

মোংলা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ

৮

‎জলবায়ু ন্যায্যতার দাবিতে বানিশান্তা যৌনপল্লীতে মানববন্ধন ‎

৯

কোস্ট গার্ডের অভিযানে হরিণের মাংস, মাথা ও চামড়া জব্দ

১০

মোরেলগঞ্জের ঝিলবুনিয়া দরবার শরিফে শুক্রবার থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিল

১১

মোরেলগঞ্জে সিএসও নেটওয়ার্কের নিয়মিত সভা অনুষ্ঠিত

১২

মোরেলগঞ্জে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগ; সুষ্ঠু তদন্তের দাবি ভুক্তভোগী পরিবারদের

১৩

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে মোরেলগঞ্জ ৩ জন আটক

১৪

মোরেলগঞ্জে আড়তের গ্রীল কেটে  ৫ লক্ষ টাকা চুরির অভিযোগ

১৫

মোরেলগঞ্জে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর ওপর হামলা, আহত ৪জন

১৬

মোরেলগঞ্জে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৭

মোরেলগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

১৮

মোরেলগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শিত

১৯

মোরেলগঞ্জে ৭ই নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

২০