রানা ইসলাম বদরগঞ্জ রংপুর
১৭ জুন ২০২৬, ৩:৫৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আলেমের বসত ঘর ঘেঁষে গভীর গর্ত কেন?

রংপুরে বদরগঞ্জে দামোদরপুর ইউনিয়ন পূর্ব ঝাড়পাড়া গ্রামে ৩৫ বছর থেকে পৈতৃক জমিতে বসতবাড়ি করে জীবন যাপন করে আসছেন স্হানীয় এক মসজিদে ইমাম মাওলানা সামসুল হক ও তার পরিবার।মাওলানা সামসুল হক একজন বিনয়ী ও শান্ত স্বভাব সুলভ মানুষ। তিনি সারল্য জীবন নিয়ে পরিবার সন্তান নিয়ে ঝাড়পাড়া গ্রামে বসবাস করছেন। তিনি পৈতৃক পাওয়া সাড়ে ১৩ শতক শতাংশ জমির উপরে একটি ঘর গড়ে তোলেন । সেখানে তার জমির চাষাবাদের সব ধরনের ফসল রাখেন।গত এক বছর থেকে তার বড় ভাই আব্দুল মজিদ ও তার ছেলে ঐ বসত ঘরের জায়গা নিজেদের অংশ দাবি করে বিভিন্ন ভাবে হয়রানি ও হেনস্হা করছেন মাওলানা সামসুল হক ও তার পরিবারকে। এর মধ্যে গত ১৪ জুন সামসুল হকের বসত ঘর ঘেঁষে গভীর গর্ত করেন আব্দুল মজিদ ও তার ছেলে শাহাদাত। যে কোন সময় তার বসতঘরটি ধসে যাওয়ার আশংকা করছেন পরিবারটি। ১৫ জুন সরজমিনে ঘটনাস্থলে যেয়ে দেখা যায়, বিশাল গর্ত করে বসত ঘরের নিচের ভিত্তি পর্যন্ত দেখা যাচ্ছে।ঝুকিপূর্ণ মধ্যে পড়ে আছে ঘরটি।

আরো পড়ুন...  মোরেলগঞ্জে চাঁদা না দেওয়ায় মাদরাসার ভবন নির্মাণ কাজ বন্ধের অভিযোগ

এবিষয়ে মাওলানা সামসুল হক বলেন,আমার ভাই ভাতিজারা প্রতিহিংসা মূলক ভাবে একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে আমার পরিবারকে ও বাড়িঘর নিয়ে। তারা গভীর গর্ত করেছে ঘর ঘেঁষে যেকোনো সময় আমার ঘরটি ভেঙ্গে যেতে পারে। আমার ঘরে জমির ফসল রয়েছে । আমি প্রশাসন কাছে এর বিচার দাবি করছি।

সামসুল হক ছেলে সাইদুল ইসলাম বলেন, তারা পৈতৃক সূত্রে জমি পাবে সাড়ে ৪ শতক। কিন্তু তারা জোরপূর্বক দাবি করছেন ১৮ শতক।এজন্য তারা আমাদেরকে বিভিন্ন ভাবে হয়রানি করছেন।

স্হানীয় কয়েকজন বাসিন্দা বলেন, এটা অমানবিক কাজ। একজন আলেম মানুষকে তারা একের পর বিভিন্ন ভাবে হেনস্তা ও হয়রানি করছে। তাদের উপযুক্ত শাস্তি দাবি জানাই।

অভিযোগের বিষয়ে শাহাদাত আলী বলেন, আমার বাবার অংশের মধ্যে পড়েছে ঐ ঘরটি।এজন্য থানা পুলিশ এর সঠিক সমাধান করে দিয়েছিল।কিন্তু সামসুল হক ও তার ছেলে সাইদার মানছেন না।

বদরগঞ্জ থানার এএসআই মন্জুরুল ইসলাম বলেন, বসত ঘর ঘেঁষে গভীর গর্ত করার সংবাদ আমি পেয়েছে।তাদেরকে নিষেধ করেছি আর গর্ত না করার জন্য। তিনি আরো বলেন, মাওলানা শামসুল হককে আদালতের ১৪৪ এর নির্দেশনা আনতে বলা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চর বিষয়ক মন্ত্রণালয় গঠন ও পৃথক বাজেটের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

মাগুরায় ১২৪ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

সংবাদপত্রের কালো দিবসে মাগুরায় আলোচনা সভা অনুষ্ঠিত

হাড্ডাহাড্ডি লড়াই শেষে ৩ গোলে জয় আর্জেন্টিনার

খুলনায় ভয়াবহ ত্রিমুখী সড়ক দুর্ঘটনায় আহত ২৪

শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রীর মাথায় হাত রেখে দোয়া করলেন বৃদ্ধা

চাঁচড়ায় ৩ কিলোমিটার খাল ভরাট, ১০ গ্রামের ফসল ডুবির শঙ্কায় কৃষক

মহররম: ফজিলত, ইতিহাস ও শিক্ষা

প্রতিভা মডেল একাডেমিতে ফল উৎসব ও মা সমাবেশ অনুষ্ঠিত

শোহাদায়ে কারবালা স্মরণে দক্ষিণ কচুয়াইয়ে ১০ দিনব্যাপী মাহফিল শুরু

১০

বিদ্যালয়ে ইভটিজিং অভিযোগে আটক ৩, বহিষ্কার ২ ছাত্রী

১১

ভাণ্ডারিয়ায় নদীতে গোসল করতে গিয়ে বৃদ্ধের মৃত্যু

১২

আলেমের বসত ঘর ঘেঁষে গভীর গর্ত কেন?

১৩

চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে সিরাপ-ইয়াবাসহ আটক ২

১৪

মোরেলগঞ্জে ‘সুন্দরবন সম্মিলিত সাহিত্য সংসদ’-এর যাত্রা শুরু

১৫

মোরেলগঞ্জে সিসিআরসি’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

১৬

মোরেলগঞ্জে ইউপি সদস্য প্রার্থীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৭

শূন্য রেখায় ৩ দিন ধরে আটকে ৯ বাংলাদেশি—বিষয়টি ঘিরে সীমান্তে চরম উদ্বেগ

১৮

মোংলায় আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ মিছিল

১৯

বুধবার আর্জেন্টিনার পরাজয়ের সম্ভাবনা কতটুকু, কী বলছে বিশ্লেষণ

২০