ইতিহাস ডেস্ক
২১ জানুয়ারি ২০২৬, ১০:০০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সব প্রশ্নের উত্তর দিতে নেই—শাকিবের কাছ থেকেই শিখেছি: বুবলী

সব প্রশ্নের উত্তর দিতে নেই—শাকিবের কাছ থেকেই শিখেছি: বুবলী
সব প্রশ্নের উত্তর দিতে নেই—শাকিবের কাছ থেকেই শিখেছি: বুবলী | ছবি: দৈনিক ইতিহাস

ঢালিউড চিত্রনায়িকা শবনম বুবলীকে ঘিরে সাম্প্রতিক সময়ে আলোচনার শেষ নেই। কখনো পোশাক, কখনো চলাফেরা, আবার কখনো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিও—সব মিলিয়ে তাঁকে নিয়ে নেটিজেনদের কৌতূহল তুঙ্গে। এরই মধ্যে জোরালো গুঞ্জন ছড়িয়েছে, তিনি নাকি দ্বিতীয়বারের মতো মা হতে চলেছেন। তবে এসব গুঞ্জনের বিষয়ে বরাবরের মতোই নীরব অবস্থান বজায় রেখেছেন এই অভিনেত্রী।

গত বছর ছেলে শেহজাদ খান বীরকে নিয়ে ঢালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে যুক্তরাষ্ট্র সফর করেন বুবলী। সে সময় তাঁদের ঘনিষ্ঠ ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে ব্যাপক আলোচনার জন্ম দেন তিনি। এরপর দেশে ফিরে শাকিব খান ও বুবলী নিজ নিজ কাজে ব্যস্ত হয়ে পড়লেও আলোচনার কেন্দ্রবিন্দু থেকে নামতে পারেননি বুবলী। সাম্প্রতিক সময়ে যেকোনো অনুষ্ঠানে বা প্রকাশ্যে তাঁকে দেখলেই নতুন করে গুঞ্জন শুরু হয়।

এই গুঞ্জন প্রসঙ্গে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের মুখোমুখি হলেও বুবলী ব্যক্তিগত বিষয়ে কথা বলতে রাজি হননি। তিনি জানান, এসব বিষয় নিয়ে আলাদা সময় ও উপলক্ষ থাকা উচিত। তাঁর এই সংযত ও রহস্যময় জবাবেই যেন গুঞ্জন আরও ঘনীভূত হয়েছে বলে মনে করছেন অনেকে।

আরো পড়ুন...  অমিতের সঙ্গে নাচলেন শাবনূর, ভাইরাল কালজয়ী গানে ‘নস্টালজিয়া’

সম্প্রতি এক অনুষ্ঠানে অংশ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, নেতিবাচক মন্তব্য ও ব্যক্তিগত আক্রমণ কীভাবে সামলান—সে বিষয়ে খোলামেলা কথা বলেন শবনম বুবলী। এ প্রসঙ্গে তিনি তাঁর জীবনের একজন গুরুত্বপূর্ণ মানুষ ও আইডল হিসেবে তুলে ধরেন শাকিব খানকে।

বুবলী বলেন, “শাকিব খান যেহেতু পরিবারের মানুষ, তাঁর কারণেই চলচ্চিত্র অঙ্গনে আমার পথচলা শুরু। তাই তাঁর কাছ থেকে অনেক কিছু শেখা হয়েছে। তিনি সব সময় বলেন—সব প্রশ্নের উত্তর দিতে নেই। তোমার কাজটাই তোমার প্রশ্নের জবাব হয়ে থাকবে।”

শাকিব খান ও বুবলী অভিনয় করেছেন ‘বিদ্রোহী’ ছবিতে। ছবি: ফেসবুক থেকে
শাকিব খান ও বুবলী অভিনয় করেছেন ‘বিদ্রোহী’ ছবিতে। ছবি: ফেসবুক থেকে

তিনি আরও বলেন, “অনেকে হিংসা থেকে কথা বলেন, অনেকে হতাশা থেকে। এই পথচলায় অনেক বাধা ও প্রতিবন্ধকতা আসবে। সবকিছুর উত্তর দিতে গেলে কাজটাই করা হবে না। তাই এসব এড়িয়ে চলাটাই সবচেয়ে ভালো।”

সামাজিক যোগাযোগমাধ্যমে হেনস্তা, গুজব ছড়ানো এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ভুয়া ভিডিও তৈরির প্রসঙ্গে বুবলী বলেন, বর্তমানে ভিউ–ব্যবসা একটি বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে। ইতিবাচক কিছু বললে ভিউ হয় না বলেই অনেকেই ইচ্ছাকৃতভাবে নেতিবাচকতার আশ্রয় নেয়। যত বেশি মিথ্যা বলা যায়, যত বেশি গুজব ছড়ানো যায় বা এআই ভিডিও বানানো যায়—ততই ভিউ বাড়ে।

আরো পড়ুন...  ভোটের আগে নতুন সরকারের কাছে অপু বিশ্বাসের ২ প্রত্যাশা

তিনি মনে করেন, এসব অপতৎপরতার বিরুদ্ধে অবশ্যই আইনগত ও সামাজিক ব্যবস্থা নেওয়া উচিত। কারণ, একেবারে উপেক্ষা করতে করতে একসময় এসব বিষয় ভয়ংকর রূপ নিতে পারে।

এর আগে এক অনুষ্ঠানে অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন নিয়ে প্রশ্ন করা হলে বুবলী বলেন, “ব্যক্তিগত বিষয় নিয়ে মানুষের কৌতূহল থাকবেই, আমি সেটাকে সম্মান করি। তবে ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলার জন্য আলাদা সময় ও উপলক্ষ থাকা দরকার।”

এই বক্তব্যের পর থেকেই সমালোচকেরা বুবলীর কথার মধ্যে ভিন্ন অর্থ খোঁজার চেষ্টা করছেন। তবে সব জল্পনা-কল্পনার মাঝেও শবনম বুবলী স্পষ্ট করে দিয়েছেন—সব প্রশ্নের উত্তর শব্দে নয়, কাজ দিয়েই দেওয়া উচিত।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদ বার্তায় ঐক্য ও উন্নয়নের ডাক দিলেন কাউন্সিলর প্রার্থী কেয়া

তৃতীয় শ্রেণির ছাত্রীকে মুখ বেঁধে সংঘবদ্ধ ধর্ষণ

কক্সবাজার আয়কর অফিসের সাবেক প্রধান সহকারী মো. ছাবের আহমদের দাফন সম্পন্ন

ইটভাটার পাশে ফসলের ক্ষতিপূরণে নজির! চৌডালায় অর্ধশতাধিক কৃষক পেলেন নগদ অর্থ

শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী ঘিরে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে চুরি হওয়া মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার, দ্রুত উদ্ধার পুলিশের

ভাণ্ডারিয়ায় নুরুল ইসলাম মঞ্জুরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত

রামপালে মাদক ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ ৮ জন গ্রেফতার, ৭ পিস ইয়াবা উদ্ধার

গণভোট–জুলাই সনদ নিয়ে অপপ্রচারের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

ঈদে পর্যটন খাতে হতাশা! শ্রীমঙ্গল–কমলগঞ্জে বুকিং কমে অর্ধেকেরও নিচে

১০

মাগুরায় ট্রাক ড্রাইভার হত্যার রহস্য উদঘাটন, একজন গ্রেপ্তার: পুলিশ সুপার

১১

নরসিংদীতে তৃতীয় লিঙ্গের সদস্যকে কুপিয়ে হত্যা, এলাকায় চাঞ্চল্য

১২

দেবীগঞ্জে হিন্দু পরিবারকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ

১৩

শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু, লেবু বাগানের তারে বিদ্যুৎ সংযোগের অভিযোগ

১৪

ঈদুল আজহায় ৭ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি

১৫

নড়াইলে এনসিপির আহ্বায়ক কমিটি গঠন, আহ্বায়ক জাহিদুল-সদস্য সচিব রিমি

১৬

ঈদকে সামনে রেখে পশুর হাটে চাঁদাবাজি রোধে কঠোর নজরদারির আহ্বান

১৭

চন্দ্রায় ঈদযাত্রার চাপ, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

১৮

বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয়ে কুয়াকাটা রিপোর্টার্স ইউনিটির যাত্রা শুরু

১৯

মঠবাড়িয়ায় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রোকনুজ্জামানের ফেসবুক আইডি হ্যাক

২০