মোরেলগঞ্জ প্রতিনিধি
২১ জুন ২০২৬, ৬:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মোরেলগঞ্জে তাহ্ফিজুল উম্মাহ মডেল মাদ্রাসার অর্ধ-বার্ষিক পরীক্ষা শুরু

বাগেরহাটের মোরেলগঞ্জে মনোরম ও সুশৃঙ্খল পরিবেশে নগর একাডেমি তাহ্ফিজুল উম্মাহ মডেল মাদ্রাসার ২০২৬ শিক্ষাবর্ষের অর্ধ-বার্ষিক পরীক্ষা শুরু হয়েছে। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং শিক্ষকদের সার্বিক তত্ত্বাবধানে প্রথম দিনের পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, প্লে থেকে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত জেনারেল শাখায় ১৬৫ জন এবং হিফজুল কুরআন বিভাগে ৪০ জনসহ মোট ২০৫ জন শিক্ষার্থী এবারের অর্ধ-বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণ করছে।

পরীক্ষা উপলক্ষে মাদ্রাসা প্রাঙ্গণে ছিল প্রাণচাঞ্চল্যপূর্ণ পরিবেশ। নির্ধারিত সময়ে শিক্ষার্থীরা পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হয় এবং অভিভাবকরাও সন্তানদের সঙ্গে কেন্দ্রে এসে তাদের উৎসাহ প্রদান করেন। পরীক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে মাদ্রাসার শিক্ষক ও প্রশাসন সার্বক্ষণিক নজরদারি করছেন।

এ বিষয়ে মাদ্রাসার পরিচালক হাফেজ মো. গিয়াস উদ্দিন বলেন, আমাদের লক্ষ্য কেবল শিক্ষার্থীদের ভালো ফলাফল নিশ্চিত করা নয়, বরং তাদের নৈতিক মূল্যবোধ, আদর্শ এবং কুরআনের শিক্ষায় আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলা। আলহামদুলিল্লাহ, অত্যন্ত সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে অর্ধ-বার্ষিক পরীক্ষা শুরু হয়েছে। আমরা আশা করি শিক্ষার্থীরা তাদের মেধা ও যোগ্যতার সর্বোচ্চ প্রয়োগ করবে।

তিনি আরও বলেন, “অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতা এবং দোয়ায় প্রতিষ্ঠানটি শিক্ষার মানোন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী সকল বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং শিক্ষার্থীদের সার্বিক মূল্যায়নের ভিত্তিতে ফলাফল প্রকাশ করা হবে।”

আরো পড়ুন...  নলডাঙ্গায় দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

মাদ্রাসা কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে, শিক্ষার্থীদের অংশগ্রহণ ও শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টায় এবারের অর্ধ-বার্ষিক পরীক্ষাও সফলভাবে সম্পন্ন হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোংলায় রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর ৩৫তম মৃত্যুবার্ষিকী পালিত

মালয়েশিয়া পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

২০২৬ বিশ্বকাপের শীর্ষে রোনালদো, মেসি কোথায়?

মোরেলগঞ্জে তাহ্ফিজুল উম্মাহ মডেল মাদ্রাসার অর্ধ-বার্ষিক পরীক্ষা শুরু

কুলিয়ারচরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, সহযোগিতায় বাজরা যুব সমাজ

গবাদিপশুর রোগ প্রতিরোধে মাগুরার শ্রীপুরে পল্লী প্রাণিচিকিৎসকদের নিয়ে সচেতনতামূলক সভা

দুর্গম সীমান্তে বিজিবির মানবিক উদ্যোগ: বিশুদ্ধ পানির জন্য নলকূপ, শতাধিক মানুষ পেলেন বিনামূল্যে চিকিৎসা

মোরেলগঞ্জে জলবায়ু অভিযোজন পরিকল্পনা যাচাইয়ে সিসিডিবি’র কর্মশালা

মোরেলগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা হাসিনা কবিরের দাফন সম্পন্ন

মোরেলগঞ্জে ধর্ষণ চেষ্টার অপমানে তরুণীর মৃত্যুর অভিযোগ, বৃদ্ধ গ্রেপ্তার

১০

গলাচিপায় শামসুল আলম প্যাদার ১৩তম মৃত্যুবার্ষিকী পালিত, দোয়া ও স্মৃতিচারণ

১১

ফুলছড়ায় শেষ হচ্ছে তিন দিনব্যাপী ‘হারমোনি ফেস্টিভ্যাল’

১২

খাগড়াছড়িতে সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান শুরু, সবুজায়নের আহ্বান

১৩

নারীর ঘরে ঢুকে গণপিটুনির শিকার বিএনপি নেতা, এলাকাবাসীর বিরুদ্ধে মামলা নিয়ে উত্তেজনা

১৪

মহিপুরে মোবাইল কোর্টে ৪ গাঁজা সেবনকারীকে কারাদণ্ড

১৫

সাংবাদিকতায় গৌরবময় ১৫ বছর পূর্ণ করলেন মোহন আলী

১৬

গ্রাম আদালত কার্যক্রম পরিদর্শনে পূর্বধলায় অতিরিক্ত সচিব

১৭

বাংলাদেশের কাছেও ৭ গোল খেয়েছিল ব্রাজিল!

১৮

মজিদপুর-এরালিয়া বাজার সড়ক যেন মরণফাঁদ, বাড়ছে দুর্ঘটনা ও জনভোগান্তি

১৯

জুড়ীতে শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী নির্যাতনের অভিযোগ

২০