জামাল উদ্দীন:
২৩ জুন ২০২৬, ৪:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ডিজিটাল ফিউচার মিডিয়া লিমিটেডের ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত

রাজধানীর তোপখানা রোডস্থ বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে ডিজিটাল ফিউচার মিডিয়া লিমিটেডের উদ্যোগে ‘ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা’ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ জুন) বিকেল ৩টায় আয়োজিত এ অনুষ্ঠানে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও গণমাধ্যম অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক ও ডিজিটাল ফিউচার মিডিয়া লিমিটেডের উপদেষ্টা নূর আহমদ। সভাপতিত্ব করেন দৈনিক খোলা বাজার-এর সম্পাদক ও প্রকাশক এবং ডিজিটাল ফিউচার মিডিয়া লিমিটেডের প্রধান উপদেষ্টা জহিরুল ইসলাম কলিম।

মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন এনামুল হক মোল্লা। অনুষ্ঠান সঞ্চালনা করেন ডিজিটাল ফিউচার মিডিয়া লিমিটেডের দপ্তর ও আপ্যায়ন বিষয়ক সম্পাদক মো. লিয়াকত আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহিনুর ভূঁইয়া, ক্যাপ্টেন মিজানুর রহমান, জালাল উদ্দিন এবং শহীদুল ইসলাম হাওলাদার।

প্রধান অতিথির বক্তব্যে নূর আহমদ বলেন, “ঈদ আমাদের ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও সম্প্রীতির শিক্ষা দেয়। গণমাধ্যম সমাজের দর্পণ হিসেবে দায়িত্বশীল ভূমিকা পালন করলে দেশ ও জাতির উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।”

সভাপতির বক্তব্যে জহিরুল ইসলাম কলিম বলেন, “সত্য ও ন্যায়ভিত্তিক সাংবাদিকতা প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ঈদ পুনর্মিলনী শুধু আনন্দ বিনিময়ের অনুষ্ঠান নয়, এটি পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।”

আরো পড়ুন...  নরসুন্দা বাঁচাতে তরুণদের ব্যতিক্রমী উদ্যোগ

মুখ্য আলোচক এনামুল হক মোল্লা বলেন, বর্তমান সময়ে গণমাধ্যমকে আরও দায়িত্বশীল ও জনমুখী হতে হবে। একই সঙ্গে তরুণ সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধি এবং আধুনিক প্রযুক্তির ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সংগীত পরিবেশন করেন কণ্ঠশিল্পী শিরিন আক্তার বৃষ্টি, আব্দুল ওহাবসহ অন্যান্য শিল্পীরা।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ঈদ পুনর্মিলনীর মূল উদ্দেশ্য ছিল সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও সহযোগিতার বন্ধন আরও সুদৃঢ় করা।

অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিল দৈনিক খোলা বাজার ও মেঘনা নিউজ টিভি ২৪। পরে উপস্থিত অতিথিদের সম্মানে প্রীতিভোজের আয়োজন করা হয়। প্রাণবন্ত আয়োজনটি সৌহার্দ্য ও সম্প্রীতির এক অনন্য মিলনমেলায় পরিণত হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্কটল্যান্ডের বিপক্ষে কি খেলবেন নেইমার?

মাগুরায় জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

পঞ্চগড়ে মাতৃত্বকালীন ভাতা বিতরণে অনিয়মের অভিযোগ, স্বজনপ্রীতি ও অর্থ বাণিজ্যের অভিযোগে ক্ষোভ

আওয়ামী লীগ ঠেকাতে মোরেলগঞ্জের মাঠে বিএনপি-জামায়াত

উলিপুরে দ্রুত বাইপাস সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

জাতীয় অনূর্ধ্ব-১৭ ফুটবল চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন মাগুরা জেলা দল

ডিজিটাল ফিউচার মিডিয়া লিমিটেডের ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত

বীরগঞ্জে পটল চাষে বাজিমাত, ৫০ শতক জমিতে কৃষকের লাভ ১ লাখ ২০ হাজার টাকা

মোরেলগঞ্জে ডা.শিব্বির আহমেদের সহধর্মীনির ইন্তেকাল

হাত দিয়ে গোল দেওয়া ‘দিবস’ আজ

১০

আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচে কে জিতবে, কী বলছে অপ্টা?

১১

কালিয়াকৈরে কাবিটা ও কাবিখার ২ কোটি ৫৬ লাখ টাকার চেক বিতরণ

১২

আদালতের ১৪৪ ধারা উপেক্ষা করে মুক্তিযোদ্ধার জমি দখলের অভিযোগ

১৩

কুড়িগ্রামে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা রোধে ব্র্যাকের অ্যাডভোকেসি ডায়ালগ অনুষ্ঠিত

১৪

ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৫

ভেড়ামারায় সংঘর্ষে বিএনপি অফিস ভাঙচুরের অভিযোগ

১৬

সেন্টমার্টিনে কোস্ট গার্ডের অভিযানে ৩২ কোটি টাকার কারেন্ট জালসহ আটক ৬

১৭

নাশকতা প্রতিরোধে বদরগঞ্জে পুলিশের বিশেষ মহড়া

১৮

বাউরা পূনম চাঁদ ভুতোরিয়া কলেজে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১৯

মাগুরায় ফটোগ্রাফি ও এডিটিং বিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা সম্পন্ন

২০