শরিফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধি:
২৪ জুন ২০২৬, ৮:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর সুধী সমাবেশ সফলভাবে সম্পন্ন, আয়োজকদের ধন্যবাদ জানালেন বাদলুর রহমান খান

মালয়েশিয়ায় বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের আগমন উপলক্ষে মালয়েশিয়া বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত ‘সুধী সমাবেশ’ সফল ও সার্থকভাবে সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে আয়োজকদের পক্ষ থেকে সন্তোষ প্রকাশ করেছেন টাঙ্গাইলের কালিহাতী উপজেলার কৃতি সন্তান ও মালয়েশিয়া বিএনপির অন্যতম সংগঠক বাদলুর রহমান খান।

তিনি বলেন, প্রাথমিকভাবে প্রধানমন্ত্রীর স্বল্প সময়ের জন্য উপস্থিত থেকে শুভেচ্ছা বিনিময়ের কথা থাকলেও তিনি অনুষ্ঠানে এক ঘণ্টারও বেশি সময় অবস্থান করেন। এ সময় তিনি রাষ্ট্র পুনর্গঠন, উন্নয়ন পরিকল্পনা এবং বাংলাদেশের অগ্রগতির লক্ষ্যে গৃহীত বিভিন্ন উদ্যোগ সম্পর্কে বিস্তারিত বক্তব্য তুলে ধরেন।

সুধী সমাবেশে মালয়েশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, চিকিৎসক, প্রকৌশলী, ব্যবসায়ী, পেশাজীবী, শ্রমিক এবং অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে দেশের উন্নয়ন এবং প্রবাসী বাংলাদেশিদের ভূমিকা নিয়েও গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

বাদলুর রহমান খান জানান, বাংলাদেশ হাইকমিশনের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে। এ জন্য তিনি আয়োজক কমিটি, বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী, প্রধানমন্ত্রীর নিরাপত্তায় নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারী এবং গণমাধ্যমকর্মীদের আন্তরিক ধন্যবাদ জানান।

তিনি আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে দেশের উন্নয়ন কর্মকাণ্ডের সম্পর্ক আরও সুদৃঢ় করবে এবং জাতীয় অগ্রগতিতে ইতিবাচক ভূমিকা রাখবে।

আরো পড়ুন...  বদরগঞ্জে প্রতারণার মামলায় প্রভাষক গ্রেপ্তার, কারাগারে প্রেরণ

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা দেশের উন্নয়ন ও প্রবাসীদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন এবং ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাগুরায় ২৩ বছর পর জেলা বণিক সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা

একদিনে ৮ শিক্ষক অনুপস্থিত, পীরগঞ্জ পাইলট স্কুলে অভিভাবকদের প্রশ্ন

১২ কোটি টাকা ফেরত ও বিচারের দাবিতে কুড়িগ্রামে ভুক্তভোগীদের মানববন্ধন

মোরেলগঞ্জে কৃষিকাজের সময় বজ্রপাতে দুই ভাই নিহত

কাঁঠালিয়ায় ধানের চারা রোপণের সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু

শ্যামনগরে মুরগির ঘর থেকে ১০ ফুটের অজগর উদ্ধার

কালিয়াকৈরে কুকুরের উপদ্রবে অতিষ্ঠ পথচারী ও শিক্ষার্থীরা

শিশুকে যৌন নির্যাতনের ঘটনায় অপপ্রচারের অভিযোগ

মাদকবিরোধী অভিযানের মধ্যেই পুলিশের বিরুদ্ধে সাজাপ্রাপ্ত ব্যক্তির অভিযোগ

কালিয়াকৈরে ‘জয় বাংলা’ স্লোগানে ঝটিকা মিছিল

১০

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আসাদুজ্জামান নুরের শুভেচ্ছা

১১

কুড়িগ্রামে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১২

কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১৩

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের কোমলমতি শিশুদের জন্য মৈত্রী স্কুল বাসের উদ্বোধন ও শিক্ষা সামগ্রী বিতরণ

১৪

রাজধানীতে সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল

১৫

কালিহাতীতে জমি বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, আহত ২ নারী

১৬

শ্যামনগরে নারী অধিকার ও জেন্ডার সমতা নিয়ে সচেতনতামূলক কর্মশালা

১৭

মাগুরায় নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

১৮

মাগুরার শিশু আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড হাইকোর্টেও বহাল

১৯

ভোলাহাট সীমান্তে ৩ মাদক কারবারি আটক, হেরোইন-ইয়াবা জব্দ

২০